Post Top Ad
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
বরিশালবাসীর মন কেড়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আরিফিন মোল্লা
বরিশালে ঐতিহাসিক মহান শিক্ষা দিবস পালন। শহীদ মিনারে শ্রদ্বাঞ্জলী।
শামীম আহমেদ . বরিশালে ঐতিহাসিক মহান শিক্ষা দিবস পালন উপলক্ষে বিভাগীয় ছাত্র- গণ সমাবেশ র্যালি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরনে শ্রদ্বা নিবেদন করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালন করে ছাত্র ফেডারেশন বরিশাল শাখা। রেজাউল ইসলাম খোকনের সভাপতিত্বে বিভাগীয় ছাত্র- গণ সমাবেশে বক্তব্য রাখেন গন সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু,গনসংহতি আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব হারুনুর রশীদ মাহমুদ,বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগড়ঠনিক সম্পাদক মসিউর রহমান খান রিচার্ড,ভোলা জেলা ছাত্র ফেডারেশনের সংগঠক মোস্তাফিজুর রহমান মিশুক ও ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির আহবায়ক নবীন আহমেদ। বিভাগীয় ছাত্র-গণ সমাবেশ থেকে বক্তরা আলোকচিত্রী শিল্পি শহিদুল আলম ও ছাত্র ফেডারেশনের নেতা মারুফ-আশাফ সহ সকল শিক্ষার্থী বন্দীদের নিঃশর্ত মুক্তি সহ গনতান্ত্রিক শিক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবী জনান পরে তারা নগরীতে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গিয়ে ১৯৬২ সালে ১৭ই সেপ্টেম্বর পাকিস্তানি স্বৈরাচারী দুঃশাসনের প্রতিবাদ ও শরীফ কমিশনের অগণতান্ত্রিক বৈষম্যমূলক শিক্ষা সংকোচন নীতি বাতিলের দাবীতে রাজ পথের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন মোস্তফা,বাবুল ও ওয়াজিউল্লাহ এসময় আহত হয় অসংখ্য তরুন ছাত্র। তাদের স্বরনে ছাত্র ফেডারেশনের সদস্যরা শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন।বরিশালে তিন দিনে ৩২ হাজার ৮২৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-১৪
শামীম আহমেদ . বরিশালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিন দিনে ৩২ হাজার ৮২৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন,বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব অফিস সূত্র। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)। শনিবার বরিশাল র্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে শনিবার রাতে নগরের চাঁদমারি এলাকা থেকে ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এটি এম শহিদুল্লাহ কবিরের সহযোগী বেল্লাল ও আজ্ঞাত এক যুবকে ৮২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের যৌথ টিম। শুক্রবার সকালে বরিশাল নগরের কাউনিয়া থেকে মোঃ আল-আমিন ফকির (১৯) ও মোঃ সুজন (২২) কে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। আটকৃত মোঃ আল-আমিন ফকির নগরের ৭ নং গুচ্ছগ্রাম এলাকার কবির ফকিরের ছেলে এবং সুজন বাকেরগঞ্জের চরাদী এলাকার আলী আকবরের ছেলে। শনিবার র্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মোঃ মেহেদী হাসান(৩১)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালালে ওই এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত সরদার(৩০) ও মোঃ সাইদুল ব্যাপারী(২৮)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই
থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজা কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে।নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে সরকারকে পদত্যাগ করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ।
শামীম
আহমেদ. নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকিসরকার’গঠন করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। জনগনের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশনপুর্নগঠন করা সহ চার দফা আদায়ের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা ও সহানগর কমিটি। (১০-০৯-১৮ সোমবার) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাম গনতান্ত্রিক জোটের নেতা কর্মীরা নগরীতে কয়েক দফা পুলিশের বাধা ভেঙ্গে বিক্ষোভ মিছিল করে।এর পরে তারা বিবির পুকুরের পশ্চিম পাড়ে বিক্ষোভ সমাবেশ করে। অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,জোটের সদস্য সচিব হারুনুর রসিদ,অধ্যাপক জলিলুর রহমান,সাইদুর রহমান,রেজাউল ইসলাম খোকন ও নবীন আহমেদ।সমাবেশে বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা বলেন সরকারের উন্নয়নের নামে দেশে তারা লুটপাট,দূর্নীতি আর দুঃশাসনের বেড়া জালে সাধারন মানুষ আজ দিশে হারা হয়ে উঠেছে। বর্তমান সরকারের শাষন আমলে দেশের বিচার বিভাগ,প্রশাসন,নির্বাচন কমিশন,আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী সহ সকল স্তর দলীয় করণের শিকার হয়েছে। তাই দেশের গুম-খুন-সন্ত্রাস ও জানমালের নিরাপত্তার স্বার্থে গণসংগ্রাম জোড়দার করার জন্য সকলকে ঐক্যবদ্ব হয়ে মাঠে নামার আহবান জানান।