টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন
৫২র বাংলা রিপো©ট . বরিশালে
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সোহেল চৌধুরী (২০)
এর ওপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী
পালন করে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বাহিরে চলাচলে
তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান। পাশাপাশি সোহেল চৌধুরী (২০) এর ওপর বহিরাগত
সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানান। এরআগে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে বরিশাল নগরের চৌমাথা লেকের
পশ্চিম পারে অবস্থান কালে অজ্ঞাত দূবৃত্তরা কলেজ ডিপ্লোমা ইন টেক্সটাইল
ইঞ্জিনিয়ারিং এর ৭ম পর্বের
ছাত্র সোহেলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনার পর সোমবার
দিবাগত রাত ১০ টার দিকে ওই ছাত্রের সহপাঠীরা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ
করলে পুলিশ প্রশাসন গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল বলেন, তার পেছন থেকে অজ্ঞাত এক যুবক ধারালো
অস্ত্র দিয়ে আঘাত করে। প্রথম আঘাতটি প্রতিহত করতে গেলে তার মোবাইল ও ডান হাতে
লাগে। পরের আঘাতগুলো বামপায়ে লাগে। হাত ও পায়ে রক্তাক্ত জখমের পর সে যুবককে ধরতে
গেলে পালিয়ে যায়। যুবক পালিয়ে যাওয়ার সময় বলে যায়, তাকে ভুলে কুপিয়েছে অন্য একজনের
ওপর এ হামলা চালানোর কথা ছিলো। আহতের সহপাঠি সাব্বির জানায়, সহপাঠী ওপর হামলার খবর
পেয়ে কলেজের ছাত্ররা ক্যাম্পাসে আসে। এরপর তারা প্রতিবাদে রাত ১০টার দিকে
ক্যাম্পাসের সামনের বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে হামলাকারীদের গ্রেফতারের
প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় ১
ঘন্টা পরে সড়ক থেকে অবরোধ তুলে নেয়া হয়।

No comments:
Post a Comment