2018-07-29 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ছাত্র বিক্ষোভে দুরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ

4:14 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . নয় দফা দাবীর বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণার দাবীতে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শনিবার সকাল নয়টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় সড়ক অবরোধ করে ইনফ্রা পলিটেকনিক ইস্টটিটিউটের শিক্ষার্থীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দুরপাল্লার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে সকাল থেকে নগরীর মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিক্ষোভের কারণে ভোগান্তি পরেছে যাত্রীরা। তবে অপ্রীতিকর ব্যবস্থা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, নিরাপদ সড়কের জন্য নয়দফা দাবী বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ থেকে দেয়া হলে তাদের আন্দোলন তুলে নেয়া হবে। তা না হলে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।




Read More

বরিশালে ফেন্সিডিলসহ তিন বিক্রেতা গ্রেফতার

4:12 AM 0


শামীম আহমেদ . বরিশাল নগরী থেকে ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব- এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে গ্রেফতারের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করেছে র‌্যাব বরিশাল সদর দপ্তর। গ্রেফতারকৃতরা হলেন-নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকার বাসিন্দা মৃত হায়দার আলী খানের পুত্র মতিয়ার রহমান, ঝালকাঠির ভাউলকান্দা গ্রামের আবুল হোসেনের পুত্র আদর্শ সড়ক এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রাহাদ হোসেন এবং একই জেলার নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের পুত্র রফিকুল ইসলাম। র‌্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল, নগদ ১০ হাজার ৫০০ টাকা একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই মাদক বিক্রেতা বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Read More

ডিমের দাম বৃদ্ধি নগরীতে, সবজির বাজার স্থিতিশীল।

3:30 AM 0


শহিদুল ইসলাম . সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারগুলোতে ডিমের দাম হালিতে প্রায় -৭টাকা বেড়েছে। তবে বেশির ভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। সেই সঙ্গে গত সপ্তাহে কমে যাওয়া পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। শুক্রবার  নগরীর চৌমাথা বাজার, বটতলা বাজার,সাগরদী বাজার, নতুন বাজার,বাংলা বাজার, এবং নতুল্লাবাত সহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।ব্যবসায়ীরা জানিয়েছেন,সিটি নির্বাচন উপলক্ষে নগরীতে লোকসমাগমের কারনে ডিমের চাহিদা কম থাকায় এমনটি হতে পারে।তা ছাড়া ফার্মে ডিমের সরবরাহ কিছুটা কম থাকার কারনে দাম বেড়েছে।ফার্মের ডিমের হালি ৩২-৩৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।যা গত সপ্তাহে আগে বিক্রি হয়েছে ২৫-২৮ হালিতে।দেশী মুরগীর ডিমও টাকা বেড়ে ৪০-৪৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে।৭টাকা হালিতে বেড়ে হাসের ডিম ৫০-৫৫ টাকায়।তবে অধিকাংশ সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। পটল, ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, বেগুন, কাঁকরোল, ঢেঁড়স, করলাসহ প্রায় সব সবজিই বাজারে ভরপুর। যে কারণে সবজির দাম স্থিতিশীল রয়েছে।বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকা কেজি। যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা কেজি হঠাৎ করে - সপ্তাহ ধরে মরিচের দাম বাড়ার বিষয়ে চৌমাথা বাজারের ব্যবসায়ী সালাম সরদার বলেন, আড়তে মরিচের সরবরাহ কিছুটা কম। বৃষ্টিতে কিছু কিছু খেতের মরিচ নষ্ট হয়েছে। এজন্যই হয়তো সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার কারণে দাম বাড়তি। এই ব্যবসায়ী বলেন, মরিচের দাম সপ্তাহে একটু কমেছে, আরও কমবে না বাড়বে দুই-একদিন গেলে বোঝা যাবে। এমনও হতে পারে মরিচের দাম আবার কমেও যেতে পারে। কিন্তু বৃষ্টি হলে মরিচের দাম বাড়বে এটা নিশ্চিত। বৌ-বাজারের ব্যবসায়ী আরিফ বলেন, আড়তে মরিচের দাম বেড়ে গেছে। তাই আমাদেরও বাড়তি দামে মরিচ বিক্রি করতে হচ্ছে। গত সপ্তাহে যে মরিচ ২৫ টাকা পোয়া বিক্রি করেছি আজ তা ২০ টাকায় বিক্রি করছি।এদিকে বাজার মানভেদে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা যা আগের সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা। আর নির্বাচনের শুরুতে কিছু কিছু বাজারে শসা ৫০-৬০টাকা কেজিও বিক্রি হয়। শসার দাম কমলেও কিছুটা বেড়েছে গাজরের দাম। বাজার মানভেদে গাজর বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ৪০-৫০ টাকা কেজি। গত সপ্তাহে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিচিঙ্গার দাম অপরিবর্তিত রয়েছে। বেগুন আগের সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৩৫-৪৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটল ঢেঁড়সের দাম কমে ৩০-৪০ টাকায় দাঁড়িয়েছে।করলা আগের সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত কয়েক সপ্তাহের মতো এখনো বাজারে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁকরোল। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০-৬০টাকায়। আগের সপ্তাহেও সবজিটির দাম একই ছিল। নতুন করে কিছুটা দাম বেড়েছে বরবটির। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে হয়েছে ৪০-৫০ টাকা কেজি। তবে ধুন্দল আগের সপ্তাহের মতোই ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙার দামও একই। সবজির দামে মিশ্র প্রবণতা থাকলেও শাকের দাম অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতো লাল শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি বিক্রি হচ্ছে। আর পুঁইশাক লাউ শাক বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা আটি।গত সপ্তাহে ২৩০-২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল কক মুরগির দাম কিছুটা কমে ২২০-২৩০ টাকায় দাঁড়িয়েছে। তবে দাম অপরিবর্তিত রয়েছে সাদা ব্রয়লার মুরগির। আগের সপ্তাহের মতো ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বাজার মানভেদে আগের সপ্তাহের মতোই ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি।বটতলা ব্যবসায়ী কবিরহোসেন বলেন, বাজারে কিছু কিছু সবজির দাম কমেছে। যেমন আগের সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি করা পটল ঢেঁড়স এখন বিক্রি করছি ৩০ টাকায়। ৬০ টাকার কাঁকরোল বিক্রি করছি ৫০টাকা কেজি। তবে কিছুটা দাম বেড়েছে বরবটির। এই সবজিটির দাম কেজিতে বেড়েছে ১০ টাকার মতো। এই ব্যবসায়ী বলেন, কাঁচামালের দাম নির্ভর করে আড়তের ওপর। আড়তে মাল বেশি আসলে দাম স্বাভাবিক ভাবেই কম থাকে। আবার আড়তে মালের ঘাটতি থাকলে দাম বেড়ে যায়। এখন আড়তে গেলেই পছন্দ মতো যেকোনো সবজি আনা যাচ্ছে। যে কারণে আমরাও কিছুটা কম দামে বিক্রি করতে পারছি
Read More

বরিশালে শিক্ষার্থীদের মহা- সড়ক অবরোধ বিচার ও নিরাপদ সড়ক সহ ৯ দফা দাবীতে বিক্ষোভ

3:27 AM 0


শামীম আহমেদ, বরিশাল ব্যুরো . বরিশালে চতুর্থ দিনেও ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর বিচার নিরাপদ সড়ক সহ নয় দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দেশ ব্যাপি চলমান আন্দোলনের অংশ হিসাবে শনিবার বেলা ১০টায় নগরের চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রীরা মহাসড়ক অবরোধ করে রাখে ন্যায় বিচার চেয়ে স্লোগান দেয় শিক্ষাথীরা। শিক্ষার্থীরা  এসময় বেশ  কিছু গাড়ীর লাইসেন্স দেখতে চায় তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন যান-বাহন সহ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়িও শিক্ষার্থীদের হাত থেকে রক্ষা পায়নি কাগজ লাইসেন্স না থাকার কারনে তারা সেসব গাড়িতে ভূয়া লেখে দিয়ে বিভিন্ন শ্লোগান প্রদর্শন করে উর্ধ্বতোন পুলিশ কর্মকর্তাদের সামনে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন সড়ক অবরোধের  মুখে রুপাতলী-ঝালকাঠীসহ দুরপাল্লার সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীন সকল রুটের যাত্রীবাহী গাড়ি চলাচল রয়েছে স্বাভাবিক। বিক্ষুদ্ব শিক্ষার্থীরা চৌমাথা এলাকায় কয়েকটি হলুদ ব্যাটারী চালিত গাড়ি ভাংচুর করে। পুলিশের ডিসি ডিবি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভিন,অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকতা যৌথভাবে ধয্য সহকারে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্ঠা করে প্রথম প্রর্যায়ে ব্যার্থ হয়।পরবর্তী সময়ে পুলিশ তাদের ভদ্র আচরন থেকে একটু সরে এসে বিভিন্ন শিক্ষার্থীদের আইডি কার্ড দেখেন কয়েক জনের আইডি কার্ড রেখে দেন তাদের কাছে। চৌমাথা সড়ক অবরোধের কারনে  রুপাতলী নথুল্লাবাদ থেকে আসা শত শত যানবাহন আটকা পরে। দূভোগ পোহাতে হয়েছে অটো মাহিন্দ্রা যোগে যাতায়াত করা যাত্রীদের। বিক্ষোভ চলাকালে বেশ কিছু যানবাহন বিক্ষোভস্থল থেকে অতিক্রম করার চেষ্টা করলে তাতে বাধা দেয় শিক্ষার্থীরা, তবে এ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানবাহন শিক্ষার্থীরাই পার করে দেয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি সামাল দিতে অবরোধস্থলে ছুটে আসেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। তিনিও এসময় শিক্ষার্থীদের বুজাতে চেষ্ঠা করেন তিনি শিক্ষার্থীদের বলেন সরকার শিক্ষার্থীদের দাবী মেনে নিয়েছে শুধু এখন আইন পাশের অপেক্ষায় রয়েছে।পড়ে বিক্ষুব্দ শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে যে যারমত করে চলে যায়। আন্দোলনরত বরিশাল সরকারী মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজের  শিক্ষার্থীরা  বলেন, সহপাঠীদের মৃত্যুর সঙ্গে জড়িত চালক হেলপারের শাস্তি সহ নিরাপদ সড়কের দাবিতে আমাদের আন্দোলন। সুনির্দিষ্ট আশ্বাস বা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। তারা এসময় সড়কে বসে শুয়ে বিভিন্ন প্লেকার্ড ব্যবহার করে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা বরিশাল সড়কে চলাচলরত যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স,নগরের বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ি পার্কিং করা, অটোরিকশা মাহিন্দ্রার (থ্রি-হুইলার) স্ট্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তোলেন। এসময় বিক্ষোভ-মিছিল মানববন্ধনে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি মডেল কলেজ, পলিটেকনিক, সরকারী মহিলা কলেজ, বরিশাল সরকারী জিলা স্কুল , উদায়ন মাধ্যমিক বিদ্যালয়েসহ সহ নগরীর বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বরিশাল জেলা শাখার ছাত্র ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।



Read More

Recent Movies

Post Top Ad