2017-12-03 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল নগরীতে বিড়ি শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন

4:15 AM 0


বরিশাল নগরীতে বিড়ি শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
বরিশাল নগরীতে বিড়ি শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন বিড়ির ওপর বৈশম্যমূলক রাজস্ব কর বৃদ্ধির প্রতিবাদে বরিশাল শহরে সমাবেশ করেছে বিড়ি শ্রমিকরা। বেলা সাড়ে ১১ টায় শহরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এমকে বাঙালি। তিনি তার বক্তব্যে বলেন- ধূমপানের পক্ষে আমরা নই, কিন্তু ধূমপান বন্ধে বিড়ির বিরুদ্ধে যতো অভিযোগ তা সিগারেটের বিরুদ্ধে নেই। এতো বৈষম্য কেনো? দেশে ৬০ হাজার কোটি টাকার সিগারেটের তামাক বছরে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ট্যাক্স বাড়ছে না। অথচ বছরে ৪ হাজার কোটির বিড়ি শিল্পের ওপর ট্যাক্স বাড়ছে। আমরা একপাক্ষিক নীতির বিরুদ্ধে কথা বলছি। দেশের ২০ লাখ শ্রমিকের পক্ষে কথা বলছি। যারা সরকারের সাহায্য ছাড়া গড়ে ওঠা বিড়ি শিল্পে শ্রম দিয়ে যুগ যুগ ধরে নিজেদের কর্মসংস্থান করে যাচ্ছে। দরিদ্র, অসহায়, অচল শ্রমিকদের কর্মসংস্থানে গড়ে ওঠা এই শিল্পটি গত কয়েক বছর ধরে বিশেষ একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, বিড়ি একটি আদি ও পুরাতন শিল্প এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ কুটির শিল্প। অথচ ২০০ বছরের এই শিল্প আজ ধ্বংসের পথে। বিড়ির ওপর পার্শবর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কার শিথিল মনোভাব রয়েছে। তাদের দেশীয় এ শিল্পকে টিকিয়ে রাখছেন। কিন্তু বহুজাতিক সিগারেটের পুঁজিবাদী কোম্পানিগুলো কম রাজস্ব কর দিয়ে এদেশে একচেটিয়া ব্যবসা করে আসছে। অথচ সরকার সিগারেটের ওপর কর না বাড়িয়ে, প্রতি বছর বিড়ির ওপর কর বাড়াচ্ছে। তাই বিড়ি শিল্প ধ্বংসের মুখে পড়েছে। এখন সরকারের উচিত হবে, দেশীয় বিড়ি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের বাঁচিয়ে রাখতে ২০১৭-১৮ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর অযৌক্তিক ধার্য করা রাজস্ব কর বাদ দেওয়ার। এতে কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সাবেক দফতর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক তুনাব হারিক হোসেন, রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাভলু মিঞা, শ্রমিক নেতা হাবিবুর রহমান এবং জেলা বিড়ি শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন- শহরের পাশাপাশি গ্রামে-গঞ্জে ঘরে বসে দরিদ্র নারী-পুরুষরা এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সংসার চালানোর পাশাপাশি এ আয় দিয়ে শ্রমিকদের ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে হয়। কিন্তু সেই শ্রমিকদের কথা মাথায় না নিয়ে একটি মহল তা ধ্বংসের পায়তারা চালাচ্ছে। বর্তমানে অতিরিক্ত ট্যাক্স আরোপ এবং ট্যাক্স অগ্রসর নীতির কারণে সিগারেটের সঙ্গে প্রতিযোগিতায় বিড়ি বাজারজাত করতে হিমশিম খেতে হচ্ছে। উৎপাদন কমে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকদের বিকল্প ব্যবস্থা না করে বিড়ি শিল্প ধ্বংস করা যাবে না। এ সময় বক্তারা বিড়ির ওপর সম্পূর্ণ রাজস্ব কর প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনের আগে বরিশাল শহরের বিসিক এলাকা থেকে রোড-শো বের করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। যা শহরের বিভিন্ন সড়ক হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রোড-শো করে শরীয়তপুর থেকে বরিশালে এসে পৌঁছায় বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা।
Read More

১০ দফা দবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীরদেরা মিছিল ও সমাবেশ

10:49 AM 0


১০ দফা দবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীরদেরা মিছিল ও সমাবেশ

evqv‡bœvi evsjv wi‡c©vU .  মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারী চাকুরীতে মেডিকেল টেকনোলজিষ্টদের ১০ গ্রেড প্রদান, নতুন পদ সৃজন ও বন্ধ নিয়োগ চালু সহ ১০ দফা দবিতে বরিশালে তে মিছিল ও সমাবেশ করেছে ইনিষ্টিটিউট অব হেলথ টেকনোলজীর (আইএইচটি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টায় শের ই বাংলা মেডিকেল কলেজ আইএইচটি ক্যাম্পাস থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নগরের বিভন্ন সড়ক প্রদক্ষিন করে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়, পরে সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে আইএইচটি’র শিক্ষার্থী গোলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ এর সংগঠক মনিষা চক্রবর্তি, আইএইচটি কলেজের শিক্ষার্থী শাহাদাত হোসেন, শরীফ, তানভীর, নাসিম প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন ২০১৪ সালে ৩ডিসেম্বর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলন রত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলায় গুরুতর আহত হয় ৫জন শিক্ষার্থী ও পুলিশ কতৃর্ক আটক ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়। এর পরবির্ততে স্বাস্থ্যমন্ত্রী দাবির সাথে একাত্মতা প্রকাশ করলেও তিন বৎসর অতিবাহিত হলেও আজ প্রর্যন্ত কোন দাবি মেনে নেয় হয়রী।  তাই স্বাস্থ্যমন্ত্রী কতৃর্ক ঘোষিত মাইনরের অভিলম্বে বাস্তবায়ন সহ মেডিকেল এডুকেশন বোড গঠন,সরকারী চাকুরীতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদান,নতুন নতুন সৃজন ও বন্ধ নিয়োগ চালু করন,ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকস্টিস রেজিঃ প্রদান সহ ১০ দফা বাস্তবায়নের দাবী জানান শিক্ষার্থীরা। যদি শিক্ষার্থীদের দাবী পুরন করা নাহলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।
Read More

বরিশালে চুরি করতে গিয়ে ৪ নারী আটক

10:48 AM 0


বরিশালে চুরি করতে গিয়ে ৪ নারী আটক

evqv‡bœvi evsjv wi‡c©vU .  বরিশাল নগরের রুপাতলী এলাকায় মাহিন্দ্রার (থ্রি-হুইলার) যাত্রীর গলার চেইন চুরি করতে গিয়ে চোরচক্রের ৪ নারী সদস্য  আটক হয়েছে। সোমবার দুপুরে স্থানীয়রা তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম। যাদের ৪ জনের বাড়ী ব্রাক্ষনবাড়িয়ার নাসির নগর এলাকায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানায়, রুপাতলী হাউজিং ষ্টেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাক স্ত্রী’র দুপুরের দিকে নগরের সদর রোডস্থ বিবির পুকুরপাড় থেকে একটি মাহিন্দ্রা যোগে রূপাতলীতে আসেন।  পথি মধ্যে ওই চার নারী যাত্রী বেশে মাহিন্দ্রায় উঠেন। এক পর্যায় শিউলী বেগম নামের ওই নারী নিজেকে অসুস্থ্য বলে আবদুল রাজ্জাক স্ত্রী’র গায়ে ঢলে পড়েন। রূপাতলীতে মাহিন্দ্রাটি আসলে যাত্রীরা নেমে পড়লে আবদুল রাজ্জাক স্ত্রী তার গলায় সোনার চেইন দেখতে না পেয়ে ওই চার নারীর ওপর সন্দেহ হয়। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই চার নারীকে আটক করেন এবং তাদের ব্যাগ থেকে সোনার চেইনটি উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন জানান, স্থানীয়রা আটকের সময় ৪ নারীকে জিঙ্গাসাবাদ করলে তারা তাদের পরিচয় দেয়া নিয়ে নানান বিপত্তি তোলেন। এতে তাদের প্রথমে রোহিঙ্গা সন্দেহ করা হয়। পরবর্তিতে পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা পেশাদার চুরির সাথ জড়িত এবং দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটায় বলে জানায়।
Read More

উন্নয়ন থেকে কেউ বাদ যাবেনা’ – ডিসি বরিশাল

10:46 AM 0


উন্নয়ন থেকে কেউ বাদ যাবেনা’ – ডিসি বরিশাল
evqv‡bœvi evsjv wi‡c©vU .  বরিশালের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেছেন, উন্নয়ন কর্মকান্ড থেকে বৈষম্যমূলকভাবে কাউকে পিছনে ফেলে রাখা যাবেনা। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে মূলধারায় ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নাগরিক সমাজ বেসরকারি সংস্থারা ডগ ওয়াচের ভূমিকা পালন করতে পারে। সোমবার দুপুর সাড়ে ১১টায় সরকারি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নয়ন সংগঠন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আবুল কালাম তালুকদার, বীরপ্রতীক কেএস মহিউদ্দীন মানিক, জেলা সমাজসেবার প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ প্রবীন রাজনীতিবিদ হোসেন চৌধুরী প্রমুখ।সভার শুরুতে যুব সংগঠক সোহানুর রহমান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ১৩টি সহযোগী সংস্থার বিভিন্ন কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন। এসইডিএসের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান তালুকদার এবং বাসাসের নির্বাহী পরিচালক বন্দনা নাথ এনজিওদের পক্ষে বক্তব্য রাখেন। বক্তারা এসডিজি অর্জনে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের উপর গুরত্বারোপ করেন। সভার শেষে কেক কাটেন জেলা প্রশাসক অতিথিবৃন্দ
Read More

পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র্যাহলি

10:40 AM 0


পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র‌্যালি
পার্বত্য শান্তি চুক্তির বিশ বছর পূর্তি উপলক্ষে বরিশালে সমাবেশ ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরের ফজলুল হক এ্যভিউনি’র নগর ভবনের সামনে রোববার বেলা সাড়ে ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর ২ ঘন্টা আগে থেকেই নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন। জনসমুদ্রে পরিনতো হওয়া সমাবেশস্থলে বেলা ১১ টার দিকে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্ভোধন শেষে সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুচ-এমপি, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মহানগর আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন, জেলা কমান্ডার মোখলেছুর রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল প্রমুখ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ-এমপি তার বক্তব্যে বলেন, আওয়ামীগের লক্ষই হলো দেশের মানুষের মধ্যে শান্তি আর সমৃদ্ধি গতি বৃদ্ধি করা। যার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সময়ের চিফ হুইপ জননেতা আবুল হাসানাত আব্দুল্লা এমপি অশান্ত পাহাড়ে শান্তি ফিরায়ে আনতে শান্তি চুক্তি করেছিলেন। বর্তমানে পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।  এসময় আগত নেতা কর্মী ও জনতার প্রতি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের সাথে থাকার আহবান জানান তিনি। সমাবেশ শেষে বেলা ১২ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সদররোড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জনস্রোতের পরিণত হওয়া র‌্যালির অগ্রভাগে রাখা হয় জীবন্ত হাতি, ঘোরা ও পাহারের প্রতিকৃতি যুক্ত গাড়ির বহর।  এছাড়া র‌্যালির বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফ্যাস্টুন, রং-বেরংয়ের কাপর, টুপি বাড়তি শোভা এনে দেয়। র‌্যালির মাঝে মাঝে সাউন্ডসিস্টেমের মাধ্যমে শান্তিচুক্তি নিয়ে তৈরি বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হয়। ব্যান্ড দলের বাদ্যযন্ত্রের তালে তালে র‌্যালিটি সড়দররোড থেকে শুরু করে নাজিরমহল্লা হয়ে বাজাররোড, চকবাজার, ফলপট্রি হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। এদিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যাওয়ার সময়ে উদয়ন স্কুলের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টিকে ঘিরে মহানগর ছাত্রলীগ নেতা মাইনুল ইসলামের অনুসারীদের সাথে অপর ছাত্রলীগনেতা অনিক সেরনিয়াবাত অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে অনিক সেরনিয়াবাত ও অন্যান্য সিনিয়ির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য পার্বত্য শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে বরিশাল নগরে বেশ কয়েকদিন আগে থেকেই নানান আয়োজন করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এরমধ্যে নগরের বিভিন্ন স্থানে তোরন নির্মান, ব্যানার-প্লাকার্ড লাগানো হয়। করা হয় বিভিন্ন স্থানে আলোকসজ্জাও। তবে ২ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী হওয়ায় অনুষ্ঠানমালা ১ দিন পিছিয়ে আজ ৩ ডিসেম্বর করা হয়।
Read More

Recent Movies

Post Top Ad