বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে লাশ নিয়ে নাটক
বাকেরগঞ্জ প্রতিনিধি . বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নে প্রতিপক্ষকে ফাঁসাতে লাশ নিয়ে নাটক শুরু করেছে একটি কুচক্রি মহল। তথ্য সূত্রে জানা যায়, ২০ জানুয়ারী বেলা ১১ টায় গারুড়িয়া মৃত: জয়নাল খানের পুত্র নাসির খান গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পরিচালানা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পরে। স্থানীরা অসুস্থ নাসিরকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কিন্তু নাসিরের মৃত্যুকে কেন্দ্র করে তার ছোট ভাই মো.বশির খান জন সম্মুখে নাটক তৈরী করেছে। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বশিরকে দাওয়াত না দিয়ে তার ভাই নাসিরকে দাওয়াত দেয়া হয় এবং অনুষ্ঠানের মধ্যে তার ভাই নাসিরকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। একটি সূত্রে জানায়, নাসির খান দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মৃত: নাসির খানের ভাই বশির খান বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসাপাতালের মরর্গে প্রেরন করেন। এবিষয় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ জানান, মৃত: নাসিরের পরিবারের মৌখিক অভিযোগের উপর ভিত্তি করে লাশ পোর্ষ্টা মর্ডেমের জন্য নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।