2018-06-17 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

সাদিককে মনোনয়ন দেয়ায় বরিশালে আনন্দ মিছিল বিএনপি’র মেয়র প্রার্থী সিদ্ধান্ত হবে আজ

4:32 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে আওয়ামীগ নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় আওয়ামীলীগের মনোনয়ন কমিটির বৈঠক শেষে সাদিককে প্রার্থী ঘোষণা করা হয়।  অপারদিকে বিএনপি থেকে বরিশাল সিটি নির্বাচনে কে মেয়র প্রার্থী হচ্ছেন তা সিদ্ধান্ত হবে আজ শনিবার সন্ধ্যায়। নেতা কর্মীরা বলছেন, আওয়ামীলীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহর বিপরীতে মেয়র পদটি ধরে রাখতে বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব নগর সভাপতি মজিবর রহমান সরোয়াকেই প্রয়োজন। আওয়ামীলীগ সিনিয়র নেতা অ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টু বলেন, ইতিমধ্যেই তরুণদের মধ্যে সাদিক আবদুল্লাহ আস্থা তৈরী করতে পেরেছেন। তাই মেয়র পদটি পুনরুদ্ধারে আওয়ামীলীগ থেকে সঠিক প্রার্থী মনোনয়ন করা হয়েছে।  বিএনপির সিনিয়র নেতা নূরুল আলম ফরিদ বলেন, এটা বিনপির সিট এবং বিএনপির শক্ত ঘাটি। এখান থেকে বারবার বিএনপি নির্বাচিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব নগর সভাপতি মজিবর রহমান সরোয়ারকে প্রার্থীর মনোনয়ন দিলে জয় সহজ হবে। এছাড়া এবার মহাজোট ভেঙ্গে প্রথমবারের মত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (এরসাদ) চেয়ারম্যান হুসাইন মোঃ এরসাদ বরিশালে শিক্ষানুরাগী,সৎ,শিক্ষিত সমাজ সেবক ইকবাল হোসেন তাপসের হাতে লাঙ্গল প্রতিক তুলে দিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য।এদিকে  বরিশালের সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা নগর কমিটি। এসময় সুজনের নগর কমিটি সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা সৎ যোগ্য প্রার্থী নির্বাচনের পাশাপাশি সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার আহ্বান জানান। তা না হলে, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তিনি।



Read More

বরিশাল সিটি নির্বাচনে অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিচালনা করার জন্য ৪৪টি ইস্তেহার দাবীতে সংবাদ সম্মেলন

4:28 AM 0


শামীম আহমেদ . বরিশালে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করা সহ সৎ,যোগ্য জনকল্যাণে নিবেদিত প্রার্থী নিবাচনের অহবান জানিয়ে নির্বাচন কমিশন সরকারের প্রধানমন্ত্রী বরাবর আহবান করে এক সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন বরিশাল জেলা মহানগর কমিটি। আজ শনিবার সকাল ১১টায় নগরীর শ্রীনাথ চ্যাটার্জীলেনস্থ খেয়ালী গ্ররুপ থিয়েটার হলরুমে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল নগর সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা লিখিত বক্তব্য পাঠ করে অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে সরকারের বিভিন্ন দপ্তর সহ সকল অংশীজনদের পরিকল্পনা গ্রহন করা। সকল দল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলেই যাথে নির্বাচনী আচরন বিধি যথাযথ মেনে চলে সে ব্যাপারে কঠোরতা প্রদর্শন করতে হবে। কালোটাকা পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করা। আইন শৃঙ্খলা রক্ষাকরা বাহিনী সহ নির্বাচনী দায়ীত্বে নিয়োজিত কর্মকতা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য ১৬টি ইস্তেহার দাবী জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।এছাড়া সুষ্ট, নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগীতা করা সহ ৩টি ইস্তেহার তুলে ধরে সরকারের প্রতি আহবান জানান।সঙবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযুদ্দা আক্কাস হোসেন,ক্যাব নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত,সাংবাদিক শুশান্ত ঘোস প্রমুখ্ সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে রাজিৈতকদল,মন্ত্রী সংসদস্য,নির্বাচনী কাজে দায়ীত্ব পালনকারী, আইন শৃঙ্খরা বাহিনী,গনমাধ্যম,ভোটার,সচেতন নাগরীক, প্রার্থী সমর্থক সহ নির্বাচন অবাধ,সুষ্ট নিরপক্ষভাবে সম্পূর্ণ করার জন্য সকলের প্রতি সর্বাত্বক সহযোগীত কামনা করেন সুজন।
Read More

Recent Movies

Post Top Ad