2017-12-17 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে সহপাঠীর হাতে স্কুলছাত্র খুন

4:08 AM 0


বরিশালে সহপাঠীর হাতে স্কুলছাত্র খুন
৫২র বাংলা রিপো©ট . বরিশালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সহপাঠীর ব্যাটের আঘাতে আবির রবি দাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আবির নগরের ফলপট্টি এলাকায় জয় দাসের ছেলে। স্থানীয় আছমত আলী খান ইনস্টিটিউট থেকে বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো শনিবার (২৩ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় এই স্কুলছাত্রের বাবা বাবা জয় দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন- শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নগরীর ফলপট্টি এলাকায় সহপাঠি মিরাজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পরে আবির। একপর্যায়ে ফলপট্টি মন্দিরের সামনে পৌঁছালে আবিরকে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে মিরাজ মিরাজও একই এলাকার বাবুলের ছেলে আছমত আলী খান ইনস্টিটিউট থেকে বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে নিহতের পিতার আরও জানিয়েছেন- ওই সময় তাৎক্ষণিক আবিরকে উদ্ধার করে প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে হামলাকারী মিরাজের পিতার সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত ডাক্তার বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন ৫২র বাংলাকে জানিয়েছেন- খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে মরদেহ নিয়ে আসলে তা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি শাহ্ মো. আওলাদ হোসেন
Read More

বরিশাল সরকারি গ্রন্থাগারে কলেজছাত্রীকে যৌন হয়রানি

4:06 AM 0
বরিশাল সরকারি গ্রন্থাগারে কলেজছাত্রীকে যৌন হয়রানি
৫২র বাংলা রিপো©ট . বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগারে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলামের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী ওই অভিযোগে জানা গেছে, গত ১২ ডিসেম্বর বরিশাল সরকারি গ্রন্থাগারের তৃতীয় তলায় গিয়ে বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রী পাঠদান করেন মধ্যবর্তী সময়ে তিনি দ্বিতীয় তলার বাথরুমের উদ্দেশে রওয়ানা দেন। সিঁড়ি থেকে নামার সময় পেছন দিক থেকে গ্রন্থাগারের পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম তাকে জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেন। ঘটনায় ওই ছাত্রী কোনোভাবে দৌঁড়ে গিয়ে নিজেকে রক্ষা করে এবং লাইব্রেরি চত্ত্বর ত্যাগ করেন অভিযোগ পত্রে আরও বলা হয়েছে- পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম ওই কলেজছাত্রীকে উদ্দেশ করে আগে থেকেই প্রায় সময়ই আপত্তিকর কথাবর্তা বলে আসছেন। যে বিষয়ে লাইব্রেরিতে কর্মরত নুরুল ইসলামকে যে বিষয়গুলো একাধিকবার অবহিত করা হয়। এমনকি বিষয়টি অভিভাবকদের জানালে তারা লাইব্রেরিতে যেতে নিষেধ করে। এবং ওই ছাত্রী কিছুদিন লাইব্রেরিতেও আসা বন্ধ রাখেন অবশ্য পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম এর আগেও বিভিন্ন মেয়ের সঙ্গে এরকম আচারণ করে আসছে বলে গত ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) লেখা অভিযোগটিতে উল্লেখ করা হয় তবে অভিযুক্ত পাঠকক্ষ সহকারী শহীদুল ইসলাম অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট দাবি করে বলছেন তার বিরুদ্ধে কর্মস্থলের লোকজনই ষড়যন্ত্র করছেন এদিকে অভিযোগটি পাওয়ার পরে ঘটনায় এখনও কোনো তদন্ত কমিটি গঠন হয়নি তবে বিভাগীয় সরকারি গ্রন্থাগারের উপ-পরিচালক মেজবাহ উদ্দিন  ৫২র বাংলাকে  জানিয়েছেন- উভয়পক্ষকে ডেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রন্থাগারের ভেতরের চক্রান্তে পাঠকক্ষ সহকারীর বিরুদ্ধে এটা গুরুত্বর অভিযোগ। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে আর চক্রান্তের সঙ্গে গ্রন্থাগারের এমএলএসএস শিশু কিশোর শাখার মোস্তাফা জড়িত থাকার বিষয়েও সামনে এসেছে। যে কারণে বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে মনে করা হচ্ছে।

Read More

Recent Movies

Post Top Ad