বায়ান্নোর বাংলা ডেস্ক . বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে
রওনা দিলেও গত ৪ দিনে বাড়ি ফিরেনি হৃদয়। এদিকে স্কুল ছাত্র হৃদয়কে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পথে
পথে সন্তানকে খুঁজে ফিরছেন বাবা-মা। সূত্র অনুযায়ী বাখেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়ন নিবাসী রণজিৎ হাওলাদারের পুত্র ও গারুলিয়ার বিলকিছ জাহান টেকনিক্যাল স্কুল
এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র হৃদয় হাওলাদার গত ২৪ অক্টোবর সন্ধায় বাখেরগঞ্জ পৌর সভার
১ নং ওয়ার্ডে অবস্থিত ভগ্নিপতি সুমন কুন্ডুর বাসায় বেড়ানোর শেষে নিজ বাড়ির উদ্দেশে
রওনা দেয়। কিন্তু ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও আজও ফিরে আসেনি বাড়িতে। এদিকে হৃদয় বাড়িতে না আসায়
বাবা-মা সহ পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয় স্বজন ছাড়াও পরিচিত সব স্থানে খোঁজাখুজি
করলেও কোন সন্ধান না পেয়ে গত ২৬ অক্টোবর বাখেরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করেন। কান্না জড়িত কণ্ঠে হৃদয়ের মা
জানান, আমার ছেলে স্কুল,বাড়ি এবং বোনের বাড়ি ছাড়া অন্য
কোথাও যায় না। সেই ছেলে আজ ৪ দিন ধরে নিখোঁজ। তিনি আরো বলেন,আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। নিখোঁজ হৃদয়ের বাবা রণজিৎ হাওলাদার বলেন,যদি কেহ আমার ছেলের কোন সন্ধান দিতে পারেন তাহলে বাখেরগঞ্জ থানায়
অথবা আমার সাথে (০১৭২৭২৬০৬২৬) দয়া করে যোগাযোগ করবেন।Post Top Ad
বরিশালে ৪ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ স্কুল ছাত্র হৃদয়ের
বায়ান্নোর বাংলা ডেস্ক . বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে
রওনা দিলেও গত ৪ দিনে বাড়ি ফিরেনি হৃদয়। এদিকে স্কুল ছাত্র হৃদয়কে হারিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পথে
পথে সন্তানকে খুঁজে ফিরছেন বাবা-মা। সূত্র অনুযায়ী বাখেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়ন নিবাসী রণজিৎ হাওলাদারের পুত্র ও গারুলিয়ার বিলকিছ জাহান টেকনিক্যাল স্কুল
এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র হৃদয় হাওলাদার গত ২৪ অক্টোবর সন্ধায় বাখেরগঞ্জ পৌর সভার
১ নং ওয়ার্ডে অবস্থিত ভগ্নিপতি সুমন কুন্ডুর বাসায় বেড়ানোর শেষে নিজ বাড়ির উদ্দেশে
রওনা দেয়। কিন্তু ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও আজও ফিরে আসেনি বাড়িতে। এদিকে হৃদয় বাড়িতে না আসায়
বাবা-মা সহ পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয় স্বজন ছাড়াও পরিচিত সব স্থানে খোঁজাখুজি
করলেও কোন সন্ধান না পেয়ে গত ২৬ অক্টোবর বাখেরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রি করেন। কান্না জড়িত কণ্ঠে হৃদয়ের মা
জানান, আমার ছেলে স্কুল,বাড়ি এবং বোনের বাড়ি ছাড়া অন্য
কোথাও যায় না। সেই ছেলে আজ ৪ দিন ধরে নিখোঁজ। তিনি আরো বলেন,আপনারা যেখান থেকে পারেন আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। নিখোঁজ হৃদয়ের বাবা রণজিৎ হাওলাদার বলেন,যদি কেহ আমার ছেলের কোন সন্ধান দিতে পারেন তাহলে বাখেরগঞ্জ থানায়
অথবা আমার সাথে (০১৭২৭২৬০৬২৬) দয়া করে যোগাযোগ করবেন।বরিশালে স্তন ক্যান্সার দিবস পালন
শামীম আহমেদ. স্তন ক্যান্সার এক নিরব ঘাতক
সঠিক সময়ে সনাক্ত হলেযরি প্রতিকার সম্ভব সচেতন থাকুন সুস্থ থাকুন। আমরা ক্যান্সার চাই না সুরক্ষা
চাই এই শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে স্তন ক্যান্সার দিবস উপলক্ষে নগরীতে গোলাপি
শোভাযাত্রা নামের একটি র্যালি ও ক্যান্সার
রোগ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।গতকাল শনিবার সকাল নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর
থেকে এক বর্ণাঢ্য র্যালি বেড় করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে নগরীর ব্রাউন্ড
কম্প্রাউন্ড সড়কস্থ রয়েল সিটি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। স্তন ক্যান্সার দিবসটি পালন
করেন বরিশাল রোটারিয়ান ক্লাব,বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতন ফোরাম সহ রোটারিয়ান অঙ্গ সংগঠন। এসময় রয়েল সিটি হাসপাতালের
সামনে এক আলোচনায় বক্তব্য রাখেন সাবেক ক্যান্সার চিকিৎসক প্রধান ও রোটারিয়ান ডাঃ হাবিবুল্লাহ,ডাঃ তানিয়া খালেদ,ডাঃ সৈয়দ আফতাবুব কামাল,কামরুল ইসলাম চৌধুরী,মোছাবাদ জাহান সৌরব,রোটারিয়ান (পিপি) মোঃ মাহতাব
উদ্দিন আল মাহমুদ,ইঞ্জিনিয়ার আবুল বাসার,রোটারিয়ান জুয়েল শাহ কবির শাহিন
রোটারিয়ান হাবিব মল্লিক,রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থপনা
পরিচালক কাজী আফরোজা,
ডাঃ তরিক সমাদ্দারর, কাউন্সিলর জাকির হোসেন ভুলু,ভানু লাল দে, আফজাল খান, হাসিব হাসান মল্লিক,ইকবাল আজম খান,হাসনাইন চৌধুরী,শহিদুল্লাহ ও ডাঃ হুমাউন কবীর
প্রমুখ। এসময় তারা বলেন স্তন ক্যান্সারের মত রোগ লজ্জা সংকস্থ এড়িয়ে সঠিক সময়ে চিকিৎসা গ্রহন করা হলে এরোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তারা। এসময় তারা বিভাগীয় শহর বরিশালে
একটি আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল নির্মান করা সহ প্রচার প্রচারনা বৃদ্বি করার জন্য
সরকারের কাছে দাবী জানান। পরে রয়েল সিটি হাসপাতালের সইর্বক সহযোগীতায় বিভিন্ন রোগীদের
রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়।বরিশালে ফিজিক্স অলিম্পিয়াড পরিক্ষাপর্ব প্রতিযোগীতা অনুষ্ঠিত
শামীম আহমেদ. বরিশালে বাংলাদেশ ফিজিক্স
অলিম্পিয়াড পরিক্ষাপর্ব,সাংস্কৃতিক,স্পট কুইজ প্রতিযোগীতা ও প্রশ্নোতÍপর্ব সহ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপি নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যুতে ডাচ্ বাংলা ব্যাংক
ও দৈনিক প্রথম আলোর বরিশাল অঞ্চলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ব্রাদার স্যামূয়েল বালা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের চেয়াম্যান ও সহযোগী অধ্যাপক ড.রহিমা
নাসরিন,বিশেষ অতিথি ছিলেন সরকারী হাতেম
আলি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোঃ নজমুল হক,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী
অধ্যাপক সমীরন রায় ,বরিশাল সিটি কলেজের পদার্থ
বিজ্ঞানের প্রভাষক কিরন চন্দ্র মন্ডল,বরিশাল মহানগর কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক দুলাল ব্যনার্জী,বরিশাল ডাচ্ বাংলা ব্যাংক আঞ্চলিক
ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক এ এস এম মাসুম রাহাত। পরে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কুইজ,পশ্নপর্ব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান
সহ বিজয়ী শিক্ষার্থীদের হাথে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগীতায় বরিশাল সহ বিভাগের
৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী অংশ গ্রহন করে।মেয়েকে স্ত্রী দাবি করা ভন্ড ফকির গ্রেফতার
শামীম আহমেদ . তৃতীয় স্ত্রীর আগের
ঘরের কন্যাকে চতুর্থ স্ত্রী দাবি করে আদালতে মামলা করার পর পুলিশ ভন্ড ফকির আমিনুর
বেপারীকে (৪৫) তার আস্থানা থেকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে
প্রেরণ করা হয়। ঘটনাটি জেলার মুলাদী
উপজেলার সদর ইউনিয়নের খালাসিরচর গ্রামের। ১৩ সন্তানের জনক বিয়ে
পাগল ভন্ড ফকির আমিনুর বেপারীকে ওই গ্রামের মৃত মুজাহার বেপারীর পুত্র। অভিযানের সময় থানা পুলিশ আমিনুরের আস্তানা থেকে একটি ছুরি, একটি চাপাতি,
রামদা, দা এবং বিপুল পরিমাণ
ফকির বই উদ্ধার করেছে। মুলাদী থানার ওসি জিয়াউল
আহসান বলেন, দীর্ঘদিন থেকে আমিনুর
বেপারী ঝাড়ফুঁকের নামে এলাকার সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে আসছিলো। নারী লোভী আমিনুর আগের সব বিয়ে গোপন করে একের পর এক বিয়ে করে
নারীদের সর্বনাশ করে আসছে। বর্তমানে তিন স্ত্রী
ছাড়াও আমিনুর আগে আরও তিনটি বিয়ে করেছে। আমিনুরের স্ত্রী ইয়াসমিন
বেগম জানান, তার আগের স্বামী আলাউদ্দিন
বেপারীর ঘরের কন্যা লামিয়া খানমকে নিয়ে দীর্ঘদিন থেকে তিনি দ্বিতীয় স্বামী আমিনুরের
বাড়িতে বসবাস করে আসছিলেন। বিয়ের কয়েকদিন পর লামিয়ার
ওপর কুনজর পরে আমিনুরের। পরবর্তীতে আমিনুর প্রতারণার
মাধ্যমে আদালতের একটি এফিডেভিট দেখিয়ে স্ত্রী ইয়াসমিনের প্রথম ঘরের কন্যা লামিয়াকে
চতুর্থ স্ত্রী হিসেবে দাবি করে। উপায়অন্তুর না পেয়ে
কন্যাকে ভন্ড ফকির আমিনুরের হাত থেকে রক্ষা করতে ইয়াসমিন গত একবছর ধরে লামিয়াকে নিয়ে
বাবার বাড়ি চলে যান। তিনি আরও জানান, সম্প্রতি লামিয়াকে স্ত্রী হিসেবে দাবি করে তাকে পাওয়ার জন্য
বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে ভন্ড ফকির আমিনুর। আদালত কাগজপত্রের সূত্রধরে লামিয়াকে উদ্ধার করে আমিনুরের কাছে
পৌঁছে দেয়ার জন্য মুলাদী থানা পুলিশকে নির্দেশ দেন। থানার ওসি লামিয়ার মা ইয়াসমিনের সাথে কথা বললে বেরিয়ে আসে বিয়ে
পাগল ভন্ড ফকির আমিনুরের আসল চরিত্র। মুলাদী থানার ওসি আরও বলেন, প্রকৃত ঘটনা জানতে পেরে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আমিনুরে আস্থানায় তল্লাশী
চালিয়ে একটি ছুরি, একটি চাপাতি, রামদা, দা এবং বিপুল পরিমাণ
ফকিরি বই জব্দসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমিনুরকে গ্রেফতার করা হয়। ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত
আমিনুর বেপারীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বাকেরগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তির অভিযোগ
মনবীর আলম খান . বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের বাসিন্দা বীর
মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক রাজাকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে স্থানীয়
বিএনপি ও মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে দাঁড়িয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে
বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিবৃতি দিয়ে
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগে
জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা
আব্দুর রাজ্জাক রাজা বাকেরগঞ্জ মান উন্নীত থানা কমিটি ও উপজেলা পরিষদের সরকার মনোনিত
সদস্য ছিলেন। অত্যন্ত জনপ্রিয় এই
ব্যক্তি অন্তত ৩০ বছর আগে মৃত্যু বরণ করেন। সম্প্রতি দাঁড়িয়াল
ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত: কদম আলী তাজের পুত্র সহিদ তাজ এবং তার সহযোগী বিএনপি
নেতা রফিক মেম্বার ও সিরাজ হোসেন আকন মেম্বার অশালীন কথাবার্তা রটাচ্ছে। এতে করে মরহুম মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা
ক্ষোভ প্রকাশ করেন। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দাঁড়িয়াল ইউনিয়নের
সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে আঃ রশিদ খান, আঃ সোবাহান, আঃ মান্নান। এছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
কমান্ডার আবদুল কাদের হাওলাদার।
ঢাকা-বরিশাল আকাশ পথে প্রতিদিন যাত্রীসেবা দেবে নভোএয়ার
শামীম আহমেদ . যাত্রীদের চাহিদার কারণে চারটি রুটে ফ্লাইট বাড়িয়েছে
বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। এরমধ্যে আগামী ২৮ অক্টোবর
থেকে বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনার পাশাপাশি কলকাতা রুটে প্রতিদিন দুটি, কক্সবাজার রুটে পাঁচটি, সিলেট রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। নভোএয়ার কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বর্তমানে নভোএয়ার বরিশাল রুটে সপ্তাহে চারটি, প্রতিদিন কলকাতায় একটি, কক্সবাজারে চারটি, সিলেটে একটি করে ফ্লাইট
পরিচালনা করছে। এসব রুট ছাড়াও নভোএয়ার
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর ও রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। সূত্রে আরও জানা গেছে, নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিন্ম দুই হাজর
৫০০ টাকা, কক্সবাজারে তিন হাজর
৯০০ টাকা, সৈয়দপুর দুই হাজর ৭০০
টাকা, যশোর দুই হাজার ৭০০
টাকা, সিলেটে দুই হাজর ৭০০
টাকা, রাজশাহী দুই হাজার
৭০০ টাকা, বরিশাল দুই হাজার ৭০০
টাকা এবং কলকাতায় (দ্বিমুখী) নয় হাজার ৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে। এছাড়া ভ্রমণপিপাসুদের জন্য কলকাতা ও কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের
রয়েছে দুই রাত তিনদিনের আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ। এরমধ্যে যাত্রীদের চাহিদার কারণে আগামী ২৮ অক্টোবর থেকে সপ্তাহে
চারদিনের পরিবর্তে বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
বরিশালে মেগা কনসার্টে আইয়ুব বাচ্চুকে স্মরণ
শামীম আহমেদ . সরকারের জনকল্যাণমূলক
ও উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
উদ্যোগে বরিশালে শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু
উদ্যানে সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় তারুণ্যের বাঁধ
ভাঙ্গা উচ্ছাসের সৃষ্টি হয়েছিলো। কনসার্টকে ঘিরে বিকেলের
মধ্যে গোটা বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ন হয়ে যায়। তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়ে কনসার্ট রূপ নেয় এক মিলন মেলায়। সন্ধ্যায় বাউল গান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে কনসার্টের যাত্রা
শুরু হয়। বরিশালের এই কনসার্টে
সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর গান গাওয়ার কথাছিলো বলে জানিয়েছেন সংগীতশিল্পী
কৌশিক হোসেন তাপস। কয়েকদিন আগে অকালে
চলে যাওয়ায় গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হয়। কনসার্টের শেষপর্যায়ে আইয়ুব বাচ্চুর স্মরণে সবাই দাঁড়িয়ে এক
মিনিট নিরবতা পালন করেন। এসময় পুরো মাঠের অন্ধকারের
মাঝে শোভা পায় হাজার-হাজার মোবাইল বাতি। নিরাবতা পালন শেষে
প্রয়াতের স্মরনে মঞ্চে সকল শিল্পীদের উপস্থিতিতে আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া “সেই তুমি কেনো এতো অচেনা হলে” গানটি পরিবেশন করা হয়। বরিশালে জেলা প্রশাসনের
সার্বিক সহযোগীতায় ও শেকড়ের সন্ধানে প্রজেক্টের আওতায় কনসার্টের পাশাপাশি বঙ্গবন্ধু
উদ্যানে আতশবাজি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে
মঞ্চ থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের
জয় এর খবর দেয়া হয়। যে খবরে আনন্দে উদ্বেলিত
হয়ে ওঠে দর্শকরা। মেগা কনসার্টে সংগীত
পরিবেশন করেন হৃদয় খান, রিংকু, কুদ্দুস বয়াতী,
মানাম আহমেদ, শফি মন্ডল, চিশতি বাউল,
পুলক ও রেশমি। কনসার্টের শুরুতে অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আব্দুল
মান্নান ইলিয়াস, মেট্রোপলিটন পুলিশ
কমিশনার মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মাহবুব উদ্দিন বীর বিক্রম, সদর উপজেলার চেয়ারম্যান
সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
আগৈলঝাড়ায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ ও মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়া প্রতিনিধি. বরিশালের আগৈলঝাড়ায়
’সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সৃজনে
উন্নয়নে বাংলাদেশ মেলার প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন,
উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, উপজেলা সমবায় অফিসার কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী জালাল,
প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ,
যতীন্দ্রনাথ মিস্ত্রী, জহিরুল হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস ও শফিকুল ইসলাম টিটু প্রমুখ। সভায় আগামী ৩০ অক্টোবর
একদিনের সৃজনে উন্নয়নে বাংলাদেশ মেলা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।বরিশালে গভীর রাতে সম্পত্তি দখল করে ঘর নির্মান করেছে বিএনপি নেতা
শামীম আহমেদ . একটি ভূয়া ডিক্রীর
বলে মালিকানা দাবি করে গভীর রাতে আওয়ামী লীগ নেতার পূর্ব পুরুষদের ভোগদখলীয় পৈত্রিক
সম্পত্তি দখল করে অস্থায়ী বসত ঘর নির্মান করেছে এক বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত রাজ্জাক মৃধার পুত্র স্থানীয় আওয়ামী লীগ নেতা
জহির মৃধা জানান, এসএ রেকর্ড অনুযায়ী
তাদের পূর্ব পুরুষদের ভোগদখলীয় ৩৪ শতক সম্পত্তি একটি ভূয়া ডিক্রীর বলে দীর্ঘদিন থেকে
দখল করার চেষ্ঠা করে আসছে একই এলাকার মৃত সোবাহান সরদারের পুত্র বিএনপি নেতা সালেক
সরদার। এনিয়ে তাদের সাথে বিরোধ
চলে আসছে। জহির মৃধা আরও জানান, বুধবার দিবাগত গভীর রাতে সালেক সরদার তার সহযোগিদের নিয়ে ওই
সম্পত্তিতে একটি অস্থায়ী ঘর নির্মান করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার
সকালে তিনি (জহির মৃধা) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বরিশালে হাতপাখা মার্কার প্রার্থীর শো-ডাউন
বায়ান্নোর বাংলা ডেস্ক
. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১
(গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার
মেহেদীর হাতপাখা মার্কার সমর্থনে বৃহস্পতিবার দিনভর দুই উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল
শো-ডাউন করা হয়েছে। সকাল দশটায় আগৈলঝাড়া
থেকে দুই শতাধিক মোটরসাইকেলযোগে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা
বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ
পয়েন্টে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য
রাখেন দলীয় মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দরা।আগৈলঝাড়ায় ২জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা
শামীম আহমেদ . বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে ২জনের
বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ২জনকেই
উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আজ বুধবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালিবাড়ি গ্রামের লিটু
বিশ্বাসের স্ত্রী তাপসী বিশ্বাস (২০) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা
করে। অন্যদিকে একইদিন উপজেলার
রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামের নারায়ন রায়ের ছেলে নয়ন রায় (২০) পারিবারিক কলহের কারনে
অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় ২জনকেই
উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে মা-ছেলে আহত
শামীম আহমেদ. বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে
মা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কান্দিরপাড় গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী
আলো রানী বেপারীর সাথে একই এলাকার কমলেশ মুন্সি ও তার ভাই রমেশ মুন্সির সাথে পূর্ব
বিরোধের জের ধরে বাকবিতন্ডা হয়। এসময় বাকবিতন্ডার এক
পর্যায় কমলেশ মুন্সি ও তার ভাই রমেশ মুন্সির নেতৃত্বে ৪/৫জন মিলে আলো রানী বেপারী
(৪৫) ও তার ছেলে সুব্রত বেপারী (২২)কে পিটিয়ে রক্তাত্ব জখম করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথেও প্রতিপক্ষের
লোকজন বাধা দেয়। এঘটনায় শান্তি রঞ্জন
বেপারীর ভাইয়ের ছেলে কিরন বেপারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আগৈলঝাড়ায় পল্লীবিদ্যুতের বিল দিতে পদে পদে হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকেরা। রাজস্ব টিকিট না দেয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব
শামীম আহমেদ. বরিশালের আগৈলঝাড়ায় পল্লী বিদ্যুতের বিল প্রদান
করতে পদে পদে হয়রানীর শিকার হচ্ছেন গ্রাহকেরা। দু’একটি ব্যাংকের শাখায়
বিল গ্রহণ করলেও অধিকাংশ ব্যাংকের স্থানীয় শাখায় বিদ্যুৎ বিল নেয়া বন্ধ করে
দেয়া ও বিদ্যুৎ গ্রাহকদের সাথে ব্যাংক ষ্টাফদের দুর্ব্যবহার ও বাক বিতন্ডার অহরহ ঘটনার পাশাপাশি
ব্যাংক ষ্টাফদের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। বিল প্রদানে চরম ভোগান্তি আর হয়রানীর শিকার থেকে মুক্তি পেতে
উপজেলা সদরে একটি বুথ স্থাপনের মাধ্যমে বিল প্রদান সুযোগের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুতের
হাজার হাজার গ্রাহক।
উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের বিদ্যুৎ গ্রাহক মো. সাইফুল
ইসলাম রব অভিযোগে বলেন, আগে উপজেলা সদরসহ বিভিন্ন
এলাকার বিভিন্ন ব্যাংক শাখাগুলোতে পল্লী বিদ্যুৎ বিল নেয়া হত। বর্তমানে আগৈলঝাড়া কৃষি ব্যাংক শাখা ছাড়া বিদ্যুৎ বিল নেয় না অন্য ব্যাংকগুলো। তাও আবার দুপুর একটার পরে ব্যাংকে বিল নেয় না তারা। সপ্তাহের বৃহস্পতিবার কোন বিলই গ্রহণ করেনা ব্যাংক। ফলে গ্রাহকেরা বিল দিতে গিয়ে লাইন দিয়ে দাড়িয়েও বিল দিতে না
পেরে চরম হয়রানীর শিকার হচ্ছে। বিল প্রদানের নির্দ্দিষ্ট
শেষ তারিখে বিল দিতে না পেরে অনেক গ্রাহকই বিলম্ব মাশুল দিয়ে বিল দিতে বাধ্য হচ্ছেন। বিলের খুচরা টাকা আদান প্রদান নিয়ে গ্রাহকদরে সাথে অহরহ বাকবিতন্ডায়
লিপ্ত হয়ে পরছেন ব্যাংকের বিল গ্রহণকারী ষ্টাফরা। এসকল বিড়ম্বনায় পরে অনেকে বিল দিতে না পেয়ে মাসের বিল বকেয়াই
ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। এছাড়াও ৪শ টাকার উপরে
বিল হলে গ্রাহকের প্রদান করা বিলে সরকারী রেভিনিউ ষ্ট্যাম্প লাগানোর সরকারী নিয়ম থাকলেও
অসাধু ব্যাংক কর্মচারীরা ওই ষ্ট্যাম্প না লাগানোর ফলে সরকার হারাচ্ছে বিপুল পরিমান
রাজস্ব। দিন শেষে হিসেব করে
সরকারের ওই রাজস্ব চলে যায় তাদের পকেটে।
শুধু সাইফুল ইসলামই নয়, তার মতো বিল প্রদানে হয়রানীর শিকার হওয়া গ্রাহকেরা অভিযোগে বলেন, উপজেলা সদর থেকে জোনাল অফিস গৈলার দূরত্ব তিন কিলোমিটারেরও বেশী। গৈলা ও আশপাশের এলাকা এবং যাদের বিদ্যুৎ অফিসে কাজ থাকে এমন
গ্রাহক ছাড়া জোনাল অফিসে গিয়ে শতকরা ২০ ভাগ গ্রাহকও বিল প্রদান করে না। বাকী গ্রাহকেরা বাধ্য হয়ে সব রকম প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যাংকগুলোতে
বিল প্রদান করে আসছেন। ব্যাংকের হয়রানী আর
খামখেয়ালীর কারণে বেশীরভাগ গ্রাহকই ব্যাংক বিমুখ হয়ে বিকাশ এজেন্টের মাধ্যমে শতকরা
১০টাকা বাড়তি দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করতে বাধ্য হচ্ছেন। বিকাশে প্রদান করা
বিলেও কোন এজেন্টরা ব্যবহার করছে না কোন রাজস্ব ষ্ট্যাম্প। ফলে সেখানেও সরকার বিপুল পরিমান রাজম্ব হারাচ্ছে। লাভবান হচ্ছে ফোন কোম্পানী ও এজেন্ট মালিকেরা।
গ্রাহকের বিদ্যুৎ বিল গ্রহনের জন্য উপজেলা সদরে বিদ্যুৎ অফিসের একজন ষ্টাফের
মাধ্যমে একটি বুথ স্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা। বুথ স্থাপন হলে বিল প্রদানের ভোগান্তি থেকে রক্ষা পাবার পাশাপাশি
সরকারের রাজস্ব আয় বাড়বে বহু গুন।
সংশ্লিষ্ট সূত্র মতে, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২এর আওতাধীন গৌরনদী জোনাল অফিস থেকে গ্রাহকদের সেবা প্রদানের সুবিধা প্রদানের
জন্য ২০০৮ সালের ২৪ নভেম্বর আগৈলঝাড়ার গৈলায় স্থাপন করা হয় পল্লী বিদ্যুতের আগৈলঝাড়া
জোনাল অফিস।
আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হযরত আলী
জানান, বর্তমান সরকারের প্রতিশ্রুতি
অনুযায়ি স্থানীয় সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র সহযোগীতায় বরিশাল জেলার মধ্যে সর্বপ্রথম আগৈলঝাড়া উপজেলাকে একমাত্র শতভাগ বিদ্যুতায়িত
উপজেলা হিসেবে চলতি বছরের ২২ আগষ্ট ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও জানান, উপজেলার গৈলা ইউনিয়নের
৭১৭৯ জন, রতœপুর ইউনিয়নে ৬৪১২, বাকাল ইউনিয়নে ৫৭৬০, বাগধা ইউনিয়নের ৬৫৮৬, রাজিহার ইউনিয়নের ৯৬০২টি পরিবারের মধ্যে এখন সবাই বিদ্যুৎ সুবিধা পেয়েছেন। উপজেলায় বানিজ্যিক ও আবাসিক মিলিয়ে পাঁচটি ইউনিয়নে বর্তমান গ্রাহক
সংখ্যা ৪০ হাজার ৮শ ৫৫জন।
অথচ জোনাল অফিস স্থাপনের আগে উপজেলায় গ্রাহক সংখ্যা ছিল মাত্র
১৩১৩১ জন। পুরো বিদ্যুৎ ব্যবস্থাকে ডিজিটাল
সেবার আওতায় আনা হয়েছে।
আগৈলঝাড়া কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক দেবাশীষ রায় জানান, ব্যাংকের নিজস্ব কাজের চাপে সাথে প্রতিদিন শতশত গ্রাহকের বিল
নিতে ষ্টাফরা অনেক সময় নির্দ্দিষ্ট সময়ের পর অনীহা প্রকাশ করলেও তিনি নিজে বিল নেয়ার
ব্যবস্থা করে দেন।
ডিজিএম মো. হযরত আলী বলেন, গ্রাহকদের বিল প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষর সাথে তাদের চুক্তি রয়েছে। তারা বিদ্যুৎ গ্রাহকের বিল নিতে বাধ্য। বিল প্রদানের দুর্ভোগের
কথা স্বীকার করে ষ্টাফ সংকটের কথা জানিয়ে তিনি আরও বলেন খুব শিঘ্রই ইসলামী ব্যাংক শাখার
মাধ্যমে বিল প্রদান করতে পারবেন গ্রাহকেরা। বিলে রাজস্ব না দেয়ার
ব্যাপারে তিনি বলেন, এমন বিল তাকে দেখালে
তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আগামী উপজেলা পরিষদ সমন্বয় সভায়
বিষয়টি নিয়ে আলোচনা করে গ্রাহকের জন্য সহজভাবে বিল প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।