বায়ান্নোর বাংলা ডেস্ক . গণধোলাইয়ে
কাউকে মেরে ফেলা হলে ছাত্রলীগ
তার দায় নেবে না বলে বক্তব্য দিয়েছেন বরিশালের এক ছাত্রলীগ
নেতা। কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গণধোলাইতে কেউ নিহত হলে দয়া করে ভুল ভাইবেন নজা।’ তার এমন বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছাত্রলীগ নেতা দাবিদার এ ছাত্রের
নাম খায়রুল হাসান সৈকত। তবে ছাত্রলীগে
তার কোনো পদ পদবী নেই বলে জানিয়েছেন
বরিশাল জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বুধবার বরিশাল নগরের সরকারি বিএম কলেজে কোটা আন্দোলনকারীদের বাধা দেয়ার সময় সদ্য বিলুপ্ত ছাত্রলীগ নেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ
সম্পাদক জাকির হোসেনকে নিয়ে বিরুপ কথা বলে আন্দোলনকারীদের হুমকি দেন সৈকত।
যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাতেই ফেসবুকে ওই স্ট্যাটাস
দেন তিনি। সৈকতের এমন কর্মকান্ডে
বিব্রত ছাত্রলীগ নেতারা। ফেসবুক টাইমলাইনে খায়রুল হাসান সৈকত লেখেন, ‘অত্যন্ত বিনয়ের সাথে জানানো যাচ্ছে যে, কোটা আন্দোলনের নামে বরিশাল সরকারি বিএম কলেজের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করা হলে বিএম কলেজ ছাত্রলীগ কঠোর রূপ ধারণ করতে বাধ্য হবে। সরকার বিরোধী কর্মকান্ডে জামায়াত শিবির ঐক্যবদ্ধ হয়ে অরাজকতা
করবে আর ছাত্রলীগ আঙ্গুল চুষবে সেটা ভাবা বোকামি। আজ জীবনের
সর্বোচ্চ ধৈর্য্যটুকু ধারণ করেছিলাম, পরবর্তী দেখায় গণধোলাইতে কেউ নিহত হলে দয়া করে ভুল ভাইবেন না আমাদের।’
আর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কোটা আন্দোলনে বাধা দিলে আন্দোলনকারীরা বলেন, আমরা আমাদের মত আন্দোলন
করছি। এতে আপনারা বাঁধা দিচ্ছেন কেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এসময় সৈকত আন্দোলনকারী এক ছাত্রীকে
হুমকি দেন। বলেন, এটা রাজনৈতিক
ইস্যু। এটা নিয়ে বিএম কলেজে কিছু হবে না। সৈকত আন্দোলনকারীদের মধ্যে যে ছাত্রলীগ
কর্মী রয়েছে তাদের আন্দোলন থেকে সরে যেতে বলেন। নতুবা কমিটিতে তাদের কোনো পদ পদবী দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। সৈকত আন্দোলনকারীদের মধ্যে থাকা ছাত্রলীগ নেতাদের বলেন, সোহাগ-জাকিরের কমিটি বাতিল হওয়ার কারণ হল তারা কোটা আন্দোলন দমাতে পারেনি। তাই তাদের
কমিটি বাতিল করা হয়েছে।
আমরা পরিশ্রম করি, তাই বলে তোমাদের আন্দোলন করতে দেব সেটা হবে না। আন্দোলন
হবে না বিএম কলেজে। এরপর আন্দোলনরত এক ছাত্রীকে
মারধর ও শ্লীতাহানির অভিযোগ ওঠে ছাত্রলীগ
সৈকতের বিরুদ্ধে। ছাত্রলীগের সিনিয়র নেতারা জানান, আসলে এই কাজটি
ঠিক হয়নি। তিনি যে বক্তব্য
দিয়েছেন তাতে ছাত্রলীগের মান ক্ষুন্ন
হয়েছে। অবশ্য তার কোনো পদ নেই ছাত্রলীগের
কোনো ইউনিটে। তাকে আমরা ছাত্রলীগ নেতাও বলতে পারি না। তবে ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকত জানিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোটা সংস্কারের কথা বলেছে।
সেখানে এই আন্দোলন ভিত্তিহীন। এই আন্দোলনের
পেছনে আ’লীগের বিপরীত শক্তির হাত রয়েছে।
কলেজের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই মিছিল
করা হচ্ছে। যেটা প্রতিরোধ করেছি আমরা।
Post Top Ad
বরিশালে নদীর ভাঙন কবলে ১৫ গ্রাম
শামীম আহমেদ . জেলার মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভাঙনের কবলে পরেছে ১৫টি গ্রাম। বর্ষার শুরুতে ভাঙনের মুখে পরে এসব গ্রামের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পরেছেন।
গত এক সপ্তাহে রাক্ষুসী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মুলাদীর চরকালেখান ইউনিয়নের ছত্রিশ ভেদুরিয়া বাসস্ট্যান্ড। এছাড়া নদী ভাঙনে
হুমকির মুখে রয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান। অব্যাহত ভাঙনে উপজেলার মানচিত্র পাল্টে যাচ্ছে বলে জানিয়েছেন
ভাঙনের শিকার ভুক্তভোগীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে আড়িয়াল খাঁ নদীর যৌবণ ফিরে আসলে দানব রুপে শুরু হয়েছে নদী ভাঙ্গন।
প্রতি বছর বর্ষা শুরুর সাথে সাথেই ভাঙনের প্রভাব বৃদ্ধি পায়। এ বছরও রেহাই পাচ্ছেনা মুলাদীর কাচিরচর ও রামারপোল
গ্রামবাসী। ওই গ্রামের কয়েকশ’ ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পরেছে। ফলে দিশেহারা
হয়ে পরেছেন ওইসব গ্রামের দিনমজুর পরিবারগুলো। শুক্রবার দিবাগত রাতে কাচিরচর নদীর লঞ্চঘাট সংলগ্ন মাসুদ স্ব-মিল নামের একটি মিল আড়িয়াল
খাঁ নদীর ভাঙনের স্বীকার হয়েছে। স্থানীয় বাসিন্দা রাজু ভূঁইয়া জানান, ওইদিন রাতে প্রায় ২০ শতক জমি নদী গর্ভে
বিলিন হয়ে গেছে। পাশাপাশি স্ব-মিলের
পাশের একটি মসজিদ নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও জানান,
নদী ভাঙনের ফলে কাচিরচর
ও রামারপোলবাসীর জনজীবন হুমকির মুখে পরেছে। সূত্রমতে, স্থানীয় একটি প্রভাবশালী বালুখেকো চক্র প্রতিবছর অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদী ভাঙন দেখা দিয়েছে। বালু খেকোদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ও ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কাচিরচর ও রামারপোল
গ্রামবাসীর উদ্যোগে শনিবার সকালে নদীর তীরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জরুরি ভিত্তিতে ভাঙনরোধে সরকারী উদ্যোগে বাঁধ নির্মান ও ভাঙন কবলিত ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের জোর দাবি করেন। স্থানীয় রুহুল আমিন ভূঁইয়া জানান, ভাঙন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য তিনি ২০১৬ সালে বরিশালের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছিলেন। জেলা প্রশাসক ড. মোঃ গাজী সাইফুজ্জামান ওই বছরের
১৮ জুন বিষয়টিরোধকল্পে প্রস্তাবটি গ্রহণ করে বাংলাদেশ
পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করে দ্রুত
ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন। তিনি (রুহুল আমিন) আরও জানান,
আকস্মিকভাবে জেলা প্রশাসক ড. মোঃ গাজী সাইফুজ্জামান বরিশাল থেকে অন্যত্র বদলি হওয়ায় ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের উদ্যোগটির আর সুফল মেলেনি। ভাঙনরোধে সরকারী-বেসরকারী উদ্যোগে নতুন করে কোন ব্যবস্থা গ্রহণ না করায় সম্প্রতি নদী ভাঙন আরও তীব্র হয়েছে। মুলাদী উপজেলার চরকালেখান, সফিপুর, বাটামারা, নাজিরপুর, মুলাদী সদর ও কাজিরচর ইউনিয়নের চেয়ারম্যানরা জানান, গত এক সপ্তাহে রাক্ষুসী জয়ন্তী নদীর ভাঙনে চরকালেখান ইউনিয়নের ছত্রিশ ভেদুরিয়া বাসস্ট্যান্ড নদী গর্ভে
বিলীন হয়ে গেছে। এছাড়া জয়ন্তী ও আড়িয়াল
খাঁ নদীর ভাঙনে উপজেলার পশ্চিম চরকালেখান ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকা, সফিপুর ইউনিয়নের চরমালিয়া, ছোট লক্ষ্মীপুর,
ব্রজমোহন, বাটামারা ইউনিয়নের চরবাটামারা খেয়াঘাট এলাকা, সেলিমপুর খেয়াঘাট, চরআলিমাবাদ, চরসাহেবরামপুর, চরআলগী, নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর, কাচ্চিচর, ভূঁইয়াবাড়ি লঞ্চঘাট, মুলাদী সদর ইউনিয়নের
ভাঙ্গারমোনা, চরলক্ষ্মীপুর নন্দীর বাজার এলাকা, কাজিরচর ইউনিয়নের পশ্চিম ডিক্রীরচর গ্রাম ভাঙনের কবলে পরেছে। এসব গ্রামের
সাধারণ মানুষ আতঙ্ক নিয়ে বসবাস করছেন। নদী ভাঙনে
হুমকির মুখে পরেছে উপজেলার ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত চরলক্ষ্মীপুর ফাজিল মাদরাসা, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং নাজিরপুর
ঘোষেরচর দাখিল মাদরাসা। স্থানীয়রা জানান, নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে খুব শীঘ্রই
এসব গ্রাম নদী গর্ভে
বিলীন হয়ে যাবে। এতে করে উপজেলায় পাঁচ সহ¯্রাধিক
মানুষ গৃহহীন হয়ে পরবে।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী অফিসাৃর জাকির হোসেন জানান, ভাঙন কবলিত গ্রামগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে তাৎক্ষনিক ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।