2018-06-03 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।

4:38 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে এদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির আহবায়ক মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, সদ্য বাংলাদেশে নাগরীকপ্রাপ্ত সল্ট লুসি হল্ট,চক্ষু বিশেষজ্ঞ ডাঃ জাহিদ হাসান,বিুপল বারিক দাশ,ইমরান হাবীব রুমন, ডাঃ মনিষা চক্রবর্তী,শনাতু মিত্র আখতার নাহার মিতু বিজ্ঞান আন্দোলন মঞ্চ সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার টুম্পা প্রমুখ। পরে অভিভাবক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সনদ তুলে দেন সল্ট লুসি হল্ট সহ অতিথি বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ২শত ৫০জন কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি।

Read More

বরিশালে বিদেশী রিভলবারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4:36 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাগিয়ার পোল থেকে বিদেশী রিভলবার ইয়াবা ট্যাবলেট সহ মো. কাওসার হাওলাদারকে (৩৯) আটক করেছে র‌্যাব ঘটনায় শুক্রবার সকালে কাওসারের বিরুদ্ধে নগরীর কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। সে নগরীর কাউনিয়া এলাকার মনামিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং বাগেরহাট জেলার মৃত শপিজ উদ্দিনের ছেলে। শুক্রবার দূপুরে র‌্যাব- -মেইল বার্তায় জানায়, নগরীর কাউনিয়া এলাকায় ¯্রধারী অবস্থান করছে এমন সংবাদ পায় র‌্যাব। এরপর র‌্যাব- এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড দলটি শনিবার গভীর রাতে মো. কাওসার হাওলাদাকে কালো রংয়ের প্লাষ্টিকের বাটযুক্ত বিদেশী একটি রিভলবার এবং ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। এই ব্যাপারে র‌্যাব-, বরিশাল সিপিএসসি' ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় একটি অস্ত্র মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।


Read More

বরিশাল-ঢাকা নৌপথে অজ্ঞান পার্টির তৎপরতা শুরু

4:34 AM 0


শামীম আহমেহ . আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকায় কর্মরত সাধারন শ্রেনীর মানুষ নাড়ির টানে ঘড়ে ফেরার নৌপথে এখনো পুরাপুরি বিলাশ বহুল লঞ্চগুলোতে যাত্রীদের উপছে পড়া ভিড় শুরু না হলেও লঞ্চগুলো অজ্ঞান মলম পার্টির তৎপরতা শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা ১২টারদিকে বরিশাল নৌ-বন্দর ঢাকা ঘাটের সামনে নিহত শ্রমীক নেতা আনিস আলমগীরের কবরের পাশে অজ্ঞান অবস্থায় মধ্য বয়সের এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। এসময় কৌতহল দর্শকরা দাড়িয়ে তার অবস্থা দেখছিলেন বিশ হাত সামনে নৌ থানা থাকা সত্বেও কেহ পুলিশকে বিষয়টি অবহিত করছিলেন না। অজ্ঞান হয়ে পড়া যুবকটির অবস্থা বেগতিক দেখে স্থানীয় দৈনিক বরিশাল কন্ঠের সিনিয়র রিপোর্টার শামীম আহমেদ নৌ থানা ইনচার্জ অফিসার শেখ মোহাম্মদ বেল্লাল হোসেনকে ডেকে এনে যুবকটিকে উদ্বার করে পুলিশ দিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসা করাবার জন্য পাঠনো হয়। এর পূর্বে ঘাটে থাকা এক শিশু বলেন যুবকটি সুন্দরবন লঞ্চ যোগে বরিশাল আসে সকালে অজ্ঞান অবস্থায় তাকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার পর থেকে সে এক প্রর্যায়ে কবরস্থানের সামনে পড়ে থাকে। নৌ থানা ইনচার্জ শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন যুবকটি পরিচয় জানার জন্য তাকে কয়েকবার জিঞ্জাসা করলে ঘুমন্ত অবস্থায় কোন রকম কাটা কাটা ভাষায় বলেন তারবাড়ি মেহেন্দিগঞ্জ সে ঢাকা থেকে এসেছে তার কাছে একটি মোবাইল সেট নগদ দুই হাজার ছয় শত টাকা ছিল যা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে যায়। তবে সে কোন লঞ্চে এসেছে তা পরিস্কার করে বলতে না পারলেও বলেন নতুন লঞ্চে বরিশাল এসেছে। এছাড়া বাড়ি-ঘড়ের কোন ঠিকানা সে সঠিকভাবে বলতে পারছেনা নেশায় ঘুমে কাত হয়ে পড়ছিলেন বার বার। এঘটনা দেখে ঘাটে থাকা স্থানীয় জনতারা বলেন লঞ্চ ছাড়ার পূর্বে ছাড়ার পর লঞ্চ কর্তৃপক্ষ জড়ালোভাবে যাত্রীদের সতর্ক অপরিচিত লোকদের খাবার বর্জন সহ সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য গুরুত্ব দিয়ে জন স্বার্থে প্রচার করা উচিৎ বলে তারা মনে করেন।


Read More

Recent Movies

Post Top Ad