2018-06-24 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর বিএনপির কর্মী প্রস্তুতি সভা

4:37 AM 0


শামীম আহমেদ বরিশাল ব্যুরো . আগামী ৩০ই জু
লাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ সহ দীয় প্রতীক বরাদ্বের পর থেকে বাড়ি বাড়ি প্রচার-প্রচারনা বৃদ্বি,ক্যামিং সহ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মত দায়ীত্ব পালন করার জন্য নির্দেশনা দিয়ে দলীয় কর্মীদের পালন করার আহবান জানিয়ে এক প্রস্তুতি সভা করেছে মহানগর বিএনপি। ৩০-০৬-১৮ আজ শনিবার সকাল ১১টায় নগরীর পশ্চিম কাউনিয়া মেয়র প্রাথী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের বাস ভবনের সামনে অনুষ্ঠিত হয়। মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে নির্বাচনকালীন সময়ে দলীয় কর্মী সহ নির্বাচনি কাজে জড়িত  সংশ্লিস্টদের করনীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয়  কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খাঁন,মহানগর বিএনপি উপদেষ্ঠা নুরুল আলম ফরিদ.মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক, আলমগীর হোসেন, আব্বাস উদ্দিন বাবলু, রফিকুল ইসলাম রুনু সরদার,মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,মহানগর বিএনপি যুগ্ন সম্পাদক আনায়ারুল হক তারিন, সৈয়দ আকবর হোসেন,জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন সহ মহানগরের ত্রিশটি ওয়ার্ডের বিএনপি, যুবদল দল, মহিলা দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদল,জাতীয়তাবাদী আইনজীবী,ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদকরা নিজ নিজ ভাবে বক্তব্য রাখেন। বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ মেয়র নির্বাচনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি যুগ্ন মহাসচিব বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার এসময় নেতা-কমী ওয়ার্ড সভাপতি সম্পাদকদের বলেন নির্বাচনে কোন প্রকার মাঠ ফাকা রাখা যাবে না।সকলকে ঐক্যবদ্বভাবে মাঠে থেকে কাজ করার জন্য আহবান জানান।দলীয় নেতা-কর্মীদের মনে রাখতে হবে এবিজয় মেয়র হওয়ার জন্য নয় এবিজয় হবে ভোটের অধিকার ফিরিয়ে আনার বিজয়। নির্বাচনের দিন ভোটাররা নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে কর্মীদের খেয়াল রাখতে হবে।যেকোন ভয়ভীতি উপেক্ষা করে ভোটের দিন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকার জন্য কাজ করে যেতে হবে দলীয় স্বার্থে তাহলেই ধানের শীষে বিজয়  আসবে।



Read More

উৎসবের আমেজে মেয়রপ্রার্থী সাদিক আব্দুল্লাহ"র" মনোনয়নপত্র দাখিল

9:48 AM 0


শহিদুল ইসলাম বরিশাল ব্যুরো. নগরবাসীর প্রতি আস্থা রেখে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ১২ টার দিকে উৎসব মুখর পরিবেশে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেন। সময় তার সঙ্গে কেন্দ্রীয় আওয়ামীলীগ ছাড়াও বরিশাল মহানগর ,লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সাংবাদিকদের সাদিক আব্দুল্লাহ বলেন,আওয়ামীলীগের সাবেক সফল মেয়র জনাব শওকত হোসেন হিরন সাহেব বরিশালে যে ভাবে উন্নয়ন করেছেন। তার আগে পরে  কোনো মেয়র করতে পারি নেই। সেই উন্নয়নের কথা বরিশাল বাসি চিন্তা করে তারা আবার নৌকা মার্কায় ভোট দিবে বলে আমি মনে করি।তিনি আরও বলেন মেয়র নির্বাচিত হলে নগরবাসির জন্য  প্রথম কাজ হবে জলাবদ্ধতা নিরাসন বিশ্রদ্ধ খাবার পানি ব্যবস্হা করা।  গত সাড়ে চার বছরে কোন উন্নয়ন না হওয়ায় নগরবাসী এখন পরিবর্তন চাইছে। তাকে নগর পিতা হিসেবে বেছে নিবে বলে আশা প্রকাশ করেন সাদিক আব্দুল্লাহ।মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক আফজাল হোসেননগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধরী দুলাল,সহ সভাপতি আফজালুল করিম,সাধারন সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, প্রমূখ।মনোনয়নপত্র জমা দেয়ার আগে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার মায়ের কাছ থেকে দোয়া নেওয়া নগরীর বিশিষ্ট জন সহ ঝালকাঠি নেচারাবাদ হুজুরের কবর জিয়ারত করেন।মেয়রপ্রার্থী ছাড়াও সকাল থেকে উৎসব মূখর পরিবেশে কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করছেন। জন মেয়র প্রার্থী ১৪৩ জন সাধারণ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন
Read More

পদ্মা সেতুর পঞ্চম স্প্যান বসছে আজ, দৃশ্যমান হবে পৌনে এক কিলোমিটার

4:51 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . ২৯ জুন : পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আজ শুক্রবার সকাল থেকেই সেতুটির পঞ্চম স্প্যান বসানোর প্রস্তুতির কাজ চলছে। প্রকৌশলীরা জানিয়েছেন, দুপুর ২টা নাগাদ তারা স্প্যানটি বসানোর কাজ শুরু করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যান ইতিমধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেয়া হয়েছে। সেখানেই বসানো হবে স্প্যানটি। এটি জাজিরা প্রান্তের তীরের দিকের শেষ স্প্যান প্রস্তুতি শেষে সেতুর জাজিরা প্রান্তের ৪১ ৪২ নম্বর খুঁটিতে ৭এফ নম্বর স্প্যানটি বসানো হবে স্পেনটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরও একধাপ এগিয়ে যাবে। প্রকৌশলীরা বলেন, এর মাধ্যমে পদ্মা সেতু স্পর্শ করতে যাচ্ছে জাজিরা প্রান্তের তীর। ফলে দৃশ্যমান হচ্ছে সেতুর পৌনে এক কিলোমিটার সেতু কর্তৃপক্ষের দাবি, ইতোমধ্যে সেতুর ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে পুরো স্প্যান বসানোর কাজ শেষ করে পদ্মা সেতু দৃশ্যমান করা হবে গত বছরের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম, ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয় ১৩ এপ্রিল চতুর্থ স্প্যানটি বসানো হয়েছিল সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনৈতিতে নতুনমাত্রা যোগ হবে পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে সিঙ্গাপুর হংকংয়ের আদলে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে যাবে এলাকা জাজিরা পূর্ব নাওডোবা এলাকার রাজ্জাক মাঝি বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের বাপ-দাদার জমি দিয়েছি। মনে করেছিলাম সেতু করার নামে আমাদের জমি নিয়ে গেল। পর পর চারটি স্প্যান বসানোর পর আরও একটি বসানোর খবর শুনে মনে হচ্ছে- সেতু এখন আর স্বপ্ন নয়। এতে আমরা খুশি আনন্দিত
Read More

বরিশাল সিটি নির্বাচন জামায়াতের সাথে বিএনপির সমঝোতা বৈঠক

4:25 AM 0



শামীম আহমেদ .  সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জামায়াতে ইসলামীর মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ধানের শীর্ষের মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হওয়ায় শেষপর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়নি জামায়াতের মহানগর শাখার আমির এ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। বৈঠক সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী সরোয়ার ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের ভোটের জন্য হেলালের সমর্থন প্রত্যাশা করেন। যদিও নগরীর জামায়াত নেতাদের দাবির মুখে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মুয়ায্যম হোসাইন হেলালের নাম চুড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছিলো। এরইমধ্যে বুধবার রাতে মজিবর রহমান সরোয়ার নিজ উদ্যোগে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে এ্যাডভোকেট হেলালের বাসায় গিয়ে বৈঠক করার পর পাল্টে যায় দৃশ্যপট। ২০ দলীয় জোটের স্বার্থে এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে মেয়র পদে সমর্থন দেন জামায়াত নেতা এ্যাডভোকেট হেলাল। একইসাথে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এবারের নির্বাচনে মেয়র পদে ধানের শীর্ষের পক্ষে কাজ করবেন বলেও ঐকমত্যে পৌঁছেন। একইসাথে জামায়াতে ইসলামী যে পাঁচটি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী দিয়েছে সেখানে বিএনপি কোন প্রার্থী দিতে পারবেনা বলেও জামায়াতের পক্ষ থেকে শর্ত দেয়া হয়। জামায়াত বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের সত্যতা স্বীকার করেছেন মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির নির্বাচন সমন্বয়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের সেক্রেটারী জহির উদ্দিন মুহাম্মদ বাবর প্রমুখ। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ সু-সংগঠিত। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা, গণতন্ত্র উন্নয়নের প্রতীক নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। যে কারণে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের কাছে আরও বলেন, নগরীর সর্বস্তরের নাগরিকদের জোড়ালো দাবির প্রেক্ষিতে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছেন, আশা রাখি নগরবাসী নৌকা প্রতীককে বিজয়ী করে তার সম্মান রাখবেন। গত পাঁচ বছরে নগরীতে কোন উন্নয়ন হয়নি দাবি করে সাদিক আব্দুল্লাহ বলেন, আমার কোন লিখিত নির্বাচনী ইশতেহার নেই। নগরবাসীর চাহিদা পূরণ সাবেক জনপ্রিয় মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের অসমাপ্ত উন্নয়নকে সম্পন্ন করাই আমার নির্বাচনী ইশতেহার। ১৪ দলের একক মেয়র প্রার্থী সাদিক আব্দুল্লাহ ১৪ দল বরিশাল জেলা মহানগরের এক যৌথ সভায় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। জেলা ১৪ দলের সমন্বয়ক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি সভাপতিত্বে বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভা শেষে তথ্য জানানো হয়েছে। সভায় ১৪ দলের উল্লেখ্যযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, অধ্যাপক নজরুল হক নিলু, এ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, শহীদুল ইসলাম মিরন, দাশগুপ্ত আশীষ কুমার, অধ্যক্ষ আবু রশিদ, মশিউর রহমান মিন্টু, সৈয়দ আনিস, শান্তি দাস, এ্যাডভোকেট আফজালুল করিম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। ইকবাল হোসেন তাপসেই বিভক্ত জাপা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আবারও ভাঙন সৃষ্টি হয়েছে বরিশালের জাতীয় পার্টিতে। অচেনা মুখকে দলীয় মেয়র প্রার্থী করায় নির্বাচনে মেয়র পদে দলীয় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি (এরশাদ) বরিশাল জেলা শাখার যুগ্ম আহবায়ক বশির আহমেদ ঝুনু। এর আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী জেলার যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন তাপস। বিদ্রোহী প্রার্থী বশির আহমেদ ঝুনু বলেন, যিনি মনোনয়ন পেয়েছেন বরিশালের মানুষ তাকে চেনে না। তিনি কখনও বরিশালের মানুষের পাশে ছিলেন না। ধরনের একজন মানুষকে বরিশালে জাতীয় পার্টির (এরশাদ) মেয়র প্রার্থী করায় তৃণমূলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছায় আমি প্রার্থী হয়েছি।

Read More

Recent Movies

Post Top Ad