বায়ান্নোর বাংলা ডেক্স. পবিত্র রমজানের আজ দ্বিতীয়দিন। মাসব্যাপী রোজা শেষে ঈদুল ফিতর, মুসলিমদের অন্যতম বড় উৎসব। এসময় টানা বন্ধ থাকায় নাড়ির টানে স্বজনদের সঙ্গে ঈদ করতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় কোটি মানুষ ঢাকা থেকে আসবে। আর এ অঞ্চলের মানুষের বাড়ি ফেরার সহজ ও অন্যতম ভরসা নদীপথ। এই সুযোগে মুনাফাখোররা পুরনো, ভাঙা-চোরা ও লক্কর-ঝক্কর লঞ্চ মেরামত করছেন। রঙের প্রলেপ দিয়ে যৌবন দিতে চেষ্টা করছেন ঝুঁকিপূর্ণ অকেজ লঞ্চগুলোকে। মূলত ফিটনেস সার্টিফিকেট পেতে বুড়িগঙ্গা তীরে লঞ্চে রং করার ধুম পড়েছে। তবে এবার ভরা বর্ষা মৌসুমে ঈদ হওয়ায় এসব লঞ্চযাত্রায় ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন- যাত্রীরা এসব লঞ্চেই বাড়ি যেতে বাধ্য হবেন। ফলে নিরাপত্তাহীনতা ছাড়াও প্রাণহানির ঝুঁকি বাড়বে। সরেজমিনে দেখা গেছে- বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা চরকালীগঞ্জ ও চরমিরেরবাগ এলাকার ডকইয়ার্ডগুলোতে অনবরত টুং টাং শব্দ। সেখানে যাত্রীবাহী ও বড় কার্গোবাহী লঞ্চের মেরামত চলছে। সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ ওয়েলডিং আবার, কেউ রং করাতে ব্যস্ত সদরঘাটের অন্তত ১০টি ডকইয়ার্ড ঘুরে দেখা গেছে, সেখানে পুরনো নৌ-যানে মেরামতের ধুম চলছে। কেরানীগঞ্জের তেলঘাট থেকে মিরেরবাগ পর্যন্ত ৩৭টির মতো ডকইয়ার্ডেই কোনো না কোনো পুরনো লঞ্চে রং লাগানো ও মেরামত করা হচ্ছে। ফিটনেসহীন লঞ্চগুলোকে রং করে নতুনে বদলে দেয়া হচ্ছে। এর সঙ্গেই জোড়া দেয়া হচ্ছে ভেঙে যাওয়া লঞ্চের বিভিন্ন অংশ। মেঝে কিংবা কার্নিশে লাগানো হচ্ছে লোহার পাত। পরিবর্তন করা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনে।এমনকি বুড়িগঙ্গার পাড়ে কেরানীগঞ্জের তেলঘাট ও কেরোসিনপট্টি অংশের ইয়ার্ডে বেশ কয়েকটি লঞ্চের নিচের তলির অংশও মেরামত করতে দেখা গেছে। ডকইয়ার্ড শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে ফিটনেস লাইসেন্স নিতে হবে। এজন্য ত্রুটিপূর্ণ লঞ্চগুলো দ্রুত নামমাত্র সংস্কার করা হচ্ছে। কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট, খেজুরবাগ, হাসনাবাদ এলাকার ডকইয়ার্ডে অন্তত ৫০টি লঞ্চ মেরামত ও রং করতে দেখা গেছে। লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন লঞ্চের এই সংখ্যা শতাধিকেরও বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তেলঘাট এলাকার ওয়েল্ডিং মিস্ত্রি বলেন, ‘সপ্তাহখানেক হলো লঞ্চ মেরামতে গতি বেড়েছে। বড় বড় ত্রুটিও ঢেকে দেয়া হচ্ছে রঙের প্রলেপে।তেলঘাটের পারজোয়ার ডকইয়ার্ডের মালিক ছদর খান জানান, যেসব ডকইয়ার্ডে পুরনো, ফিটনেসবিহীন লঞ্চ মেরামত ও রং করা হচ্ছে, এগুলোর বেশিরভাগই অবৈধভাবে গড়ে উঠেছে। অভিযোগ দেয়ার পরও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। ফলে আমাদের মতো বৈধ ডকইয়ার্ড কারখানাকেও মাঝে মাঝে অপকর্মের ভাগ নিতে হয়। এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন বলেন, ‘লক্কর-ঝক্কর লঞ্চ নদীতে নামতে দেয়া হবে না। ঈদের ১০ দিন আগে থেকেই বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। র্যাব, পুলিশ,আনসারসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।’তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ ঠেকানো ছাড়াও অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ যাতে চলতে না পারে, সেজন্য এবার কঠোর নজরদারি করা হবে।
Post Top Ad
রোজার প্রথম জুমায় বরিশালের মসজিদে মুসল্লিদের ঢল
বায়ান্নোর বাংলা ডেক্স. মাহে রমজানের প্রথম দিন শুক্রবার এদিন রমজানের প্রথম জুমা হওয়ায় মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে।শুক্রবার রমজানের
প্রথম দিনে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ গুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়েও নামাজ পড়তে দেখা যায়। সকালে থেকে বৃষ্টি থাকলেও মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন বিভিন্ন মসজিদে। দুপুর ১টা নাগাদ মসজিদের ভেতরে তিল ধারনের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা গেটের বাইরে সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন। রমজানের প্রথম দিন জুমা থাকায় জুমার বয়ান ও মোনাজাতে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করেন সবাই।
ঝালকাঠি সরকারি কলেজে ৪টি বিষয়ে মাস্টার্স অনুমোদন
ঝালকাঠি
প্রতিনিধি . ঝালকাঠি সরকারি কলেজে ৪টি বিষয়ে মাস্টার্স পাঠদানে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়গুলো হলো, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, রাষ্ট্র বিজ্ঞান ও ইসলামের ইতিহাস। এ কলেজে বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা,
রাষ্ট্র বিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. ইলিয়াস ব্যাপারী জানান, কলেজে বর্তমানে ৮টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। মাস্টার্স কোর্স চালুর ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করি। সেখান থেকে সম্প্রতি এ চারটি বিষয়ে অনুমোদন পেয়েছি। তিনি বলেন, এসব বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। সেখান থেকে ভিজিটর এসে সরেজমিন (কলেজ) পরিদর্শন করে প্রতিবেদন দিলে মাস্টার্স কোর্স চালু করা হবে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থী নয়ন হাওলাদার ও রুবিনা আক্তার জানায়, সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু করা হলে বরিশাল বিএম কলেজসহ দূর-দুরান্তের কলেজে মাস্টার্সে ভর্তি হবার জন্য ছুটতে হবে না। বাড়িতে থেকেই উচ্চ শিক্ষা অর্জন করতে পারবো।ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গনহত্যা বন্ধ করার দাবীতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বায়ান্নোর বাংলা ডেক্স . সাম্রাজ্যবাদ
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গনহত্যা বন্ধ করার দাবী জানিয়ে ও আর্ন্তজাতিক আদালতে বিচার দাবী করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বামমোর্চা বরিশাল জেলা কমিটি। শনিবার বেলা ১১টায় নগরীর সদররোড অশ্বিনী কুমার হলের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এ কর্মসূচি পালন করেন। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি এ্যাড. এ কে আজাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচিতে বক্তব্য রাখেন অদ্যাপক জলিলুর রহমান,দেওয়ান আঃ রসিদ নিলু,অধ্যাপক দুলাল মজুমদার,এ্যাড. বিশ্ব
নাথ দাস মুন্সি, ডাঃ মনিষা চত্রবর্তী,অধ্যাপক সুরেন্দ্র নাথ রায়,ছাত্র নেতা শন্তুমিত্র,দিপংকর কুন্ড ও নবীন আহমেদ প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ করেন।
