বরিশালে ২ সন্তানের জননীর বিষপানে
মৃত্যু
বরিশাল নগরের বিএম কলেজ সংলগ্ন এলাকায়
বিষপানে ২ সন্তানের জননীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ছবি আক্তার (৩০) বরগুনা জেলার
পাথরঘাটা পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী। শুক্রবার দিবাগত
রাত ১০ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে রাত ৮ টার দিকে তিনি বরিশাল নগরের বিএম কলেজ মসজিদ গেট সংলগ্ন
এলাকায় বোনের মেয়ে রিমুর বাসায় বসে বিষাক্তদ্রব্য সেবন করে। বিষয়টি নিশ্চিত করে
মৃতের স্বজন দাবীদার হাবিব জানান, ২ বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটার পর ২ মেয়ে
অনি আর জিমিকে সাথে নিয়ে থাকছেন মৃত ছবি আক্তার। বড়মেয়ে অনি সরকারি বরিশাল কলেজে
অনার্সে ভর্তি হওয়ার সুবাদে সে বরিশাল নগরের বৈদ্যপাড়ায় মেস বাসায় থেকে পড়াশুনা
করছিলো। অপরদিকে ছবির বোন রুবি বেগমের মেয়ে রিমুও বরিশালের বিএম লেজ মসজিদ গেট
সংলগ্ন এলাকায় থাকেন। আজ রাতে তাকে সে বাসা থেকে ফোন দিয়ে ছবি অসুস্থ হয়ে পড়ার খবর
দেন। ছবিকে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা ডিকেল কলেজ হাসাপাতালে আনা হলে
কিছুসময় বাদেই তার মৃত্যু হয়। এদিকে মৃতের মেয়ে অনি জানান, তার মা ২ দিন পূর্বে
বরিশালে আসেন। প্রথমে তার কাছে
থেকে আজ রিমুর বাসায় যান। এরপর সে বাসা থেকেই মায়ের অসুস্থতার খবর ন। তবে কি কারনে
তিনি বিষাক্তদ্রব্য সেবন করেছেন সে বিষয়ে নিশ্চিত করে ছুই জানাতে পারেননি তিনি।