বায়ান্নোর বাংলা ডেস্ক . অবশেষে দ্বিতীয়
দফায় বহুল
প্রতীক্ষিত এবং ঐতিহাসিক স্বপ্নযাত্রায় বঙ্গবন্ধু
স্যাটেলাইট-১ মহাকাশে সফলভাবে উড্ডয়নের
মাধ্যমে বাংলাদেশের
মহাকাশ জয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর
তথ্য উপদেষ্টা
সজিব ওয়াজেদ
জয়কে শুভেচ্ছা
ও অভিনন্দন
জানিয়েছেন বরিশাল জেলা, মহানগর আওয়ামীলীগসহ
বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক, মুক্তিযোদ্ধা,
সাংবাদিক ও
সুশীল সমাজের
নেতৃবৃন্দরা। পৃথক বিবৃতিতে শুভেচ্ছা ও
অভিনন্দন জানিয়েছেন
জেলা আওয়ামীলীগের
সভাপতি আবুল
হাসানাত আব্দুল্লাহ
এমপি, সাধারণ
সম্পাদক এ্যাডভোকেট
তালুকদার মোঃ
ইউনুস এমপি,
সংসদ সদস্য
জেবুন্নেছা আফরোজ, পঙ্কজ নাথ এমপি,
ওয়ার্কার্স পার্টির নেতা এ্যাডভোকেট শেখ
মোঃ টিপু
সুলতান এমপি,
সাবেক সাংসদ
গোলাম কিবরিয়া
টিপু, মহানগর
আওয়ামীলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী
দুলাল, যুগ্ন
সম্পাদক সেরনিয়াবাত
সাদিক আব্দুল্লাহ,
শিল্প ও
বাণিজ্য বিষয়ক
সম্পাদক নিরব
হোসেন টুটুল,
কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মোঃ মিজানুর
রহমান, প্যান
পাসিফিক সোনারগাঁও
হোটেলের পরিচালক
মোঃ আতিকুর
রহমান, যুদ্ধাহত
বীর মুক্তিযোদ্ধা
কমান্ডার সৈয়দ
মনিরুল ইসলাম
বুলেট ছিন্টু
প্রমুখ।
Post Top Ad
বরিশাল ডিবি পুলিশ বিদেশী পিস্তল ও গুলি সহ ডাকাতের ১ সদস্যকে আটক করেছে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রনে ঘুড়ে দাড়িয়েছে ৪ থানা পুলিশ

শামীম আহমেদ .বরিশাল নগরীতে
অভিযান চালিয়ে
ডাকাতী কাজে
ব্যবহত ১টি
বিদেশী অটোমেটিক
পিস্তল,৩
রাউন্ড গুলি
সহ ১
ডাকাত সদস্যকে
আটক করেছে
মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এছাড়া নগরীতে
মাদক দ্রব্য
সহ অপরাধ
নিয়ন্ত্রন রাখতে ঘুড়ে দাড়িয়েছে ৪
থানা পুলিশ।
গত ১মাসে
উদ্বার করা
হয়েছে বিপুল
পরিমান মাদক
দ্রব্য। অন্যদিকে
নগরীর যানজট
মুক্ত রাখার
পাশাপাশি ট্রাফিক
বিভাগ ৩
হাজার ৬শত
৭৪টি মামলার
অনুকুলে জরিমানার
মাধ্যমে ২৮
লক্ষ, ২০
হাজার,৭শত
৪০ টাকা
রাজস্ব আদায়
করা হয়েছে।
আজ রবিবার
সকাল ১১টায়
বরিশাল মেট্রোপলিটন
পুলিশ কমিশনার
কার্যলয়ে এক
সংবাদ সম্মেলনের
সময় প্রশাসনের
পক্ষ থেকে
দেয়া প্রেস
নোটে এসব
তথ্য তুলে
ধরেন। সংবাদ
সম্মেলনে বক্তব্য
রাখেন
অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।
এসময় আরো
উপস্থিত ছিলেন
উপ-পুলিশ
কমিশনার হাবিবুর
রহমান (উত্তর)
উপ-পুলিশ
কমিশনার মোঃ
গোলাম রউফ
খান (দক্ষিন),
ডিসি ট্রাফিক
উত্তম কুমার
পাল,ডিসি
ডিবি সিরাজুল
ইসলাম ভূইয়া
সহ বিভিন্ন
পুলিশ কর্মকর্তা
গন। প্রশাসনের
পক্ষ থেকে
দেয়া প্রেস
নোট সূত্রে
জানা যায়
গত ১
মাসে ১লা
এপ্রিল থেকে
১১ইমে পর্যন্ত
মেট্রোপলিটনস্থ ৪থানা ও গোয়েন্দা (ডিবি)
পুলিশ নগরীতে
অভিযান চালিয়ে ২ হাজার ৭শত’৭৬পিচ ইয়াবা
ট্যাবলেট, ১শত’ ৫২ পিচ অ্যাম্পুল,জি-মরফিন
ইনজেকশন,৩কেজি
৫শত’ গ্রাম
গাঁজা, তশত
৫০মিলিঃ বিদেশী
মদ, ৪লিটার
চোলাই মদ,
১টি বগি
দা, ২টি
দা, ১ছোড়া,
২টি চাকু,
মাদক পরিবহন
কাজে ব্যাবহত
২টি মোটর
সাইকেল সহ
পরিত্যাক্ত অবস্থায় আরো ২টি মোটর
সাইকেল উদ্বার
করা হয়।
অভিযানকালে মাদক দ্রব্য উদ্বার করাকালীন
সময়ে মাদক
ব্যাবসার সাথে
জড়িত থাকার
অপরাধে ১শত’
২৫জন মাদক
ব্যাবসায়ীকে গ্রেপতার করে আদালতের মাধ্যমে
জেল হগাজতে
প্রেরন করা
হয়েছে। এসময়
নগরীর ৪
থানায় পুলিশ
প্রশাসন বাদী
হয়ে ১শত’৭টি মামলা
দায়ের করেছে।অন্যদিকে
ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের
নির্দেশক্রমে ডিসি ট্রাফিক উত্তম কুমার
পালের পরিচালনায়
নগরীর যানজট
মুক্ত রাখা
সহ অবৈধ
মোটর সাইকেল
সহ বিভিন্ন
যানবাহনে অভিযান
চালিয়ে ৩
হাজার ৬শত’
৭৪টি মামলার
অনকুলে ২৮
লক্ষ ২০
হাজার, ৭শত’
৪০টাকা জরিমানার
মাধ্যমে রাজস্ব
আদায় করা
হয়েছে। এছাড়া
অন্যদিকে নবাগত
উপ- পুলিশ
কমিশনার (ডিবি)
মোঃ মোয়াজ্জেম
হোসেন ভূইয়ার
নির্দেশক্রমে সহকারী পুলিশ কমিশনার মোঃ
নাসির উদ্দিন
মল্লিকের তদারকিতে
ডিবি পুলিশ
পরিদর্শক কাজী
মাহাবুবর রহমান,
এস আই
দেলোয়ার হোসেন
(পিপিএম), সঙ্গীয় অফিসার সহ একদল
সদস্য এয়ারপোর্ট
থানাধীন ২৩ই
এপ্রিল পেনাল
কোডের ডাকাতী
ঘটনার সাথে
জড়িত সক্রিয়
সদস্য মোঃ
রাসেদ হাওলাদারকে
নগরীর কাউনিয়া
থানাধীন এলাকার
শহীদ আঃ
রব সেরনিয়াবাত
কলেজের পিছন
থেকে গ্রেপতার
করা হয়।
এসময় রাসেদের
স্বীকারোক্তি অনুযায়ী ছাতিয়া গ্রাম থেকে
ডাকাতী কাজে
ব্যাবহত ১টি
বিদেশী অটোমেটিক
পিস্তল ও
৩ রাউন্ড
গুলি উদ্বার
করা হয়।
এব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে
১১ই মে
এয়ারপোর্ট থানায় একটি অস্ত্র আইনে
মামলা দায়ের
করা হয়েছে।৫৫ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদাণ
আগৈলঝাড়া প্রতিনিধি . জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে শুক্রবার সকালে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক ছাত্র ও সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন কল্যাণ ট্র্যাস্টের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে পিএসসি, জেএসসি ও এসএসসি’র ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের
বৃত্তি প্রদান করা হয়। প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, ইসতিয়াকুর রহমান শাহীন, ছাত্র
অভিভাবক কাজল দাশগুপ্ত, সুশান্ত
কর্মকার, শিক্ষক
মাহমুদ আলম মিঠু প্রমুখ।
পরকীয়া প্রেমিক যুগলকে গণধোলাই
আগৈলঝাড়া প্রতিনিধি. অসামাজিক কাজের সময় হাতেনাতে আটক করে পরকীয়া প্রেমিক যুগলকে গণধোলাই দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কার্তিক জয়ধরের পুত্র এক সন্তানের জনক ফটিক জয়ধরের (৪০) সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া সম্পর্ক চলে আসছিল প্রতিবেশী দুলাল জয়ধরের স্ত্রী দুই সন্তারে জননী পলিনা জয়ধরের (৩০)। পলিনার স্বামী ঢাকা থাকার সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পলিনার বসত ঘরে প্রেমিক যুগল অসামাজিক কাজে লিপ্ত হয়। এসময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা বাড়ির লোকজন তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা পরকীয়া প্রেমিক যুগলকে উদ্ধার করে বাশাইল লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করেছে।
জিপিএ-৫ পেয়েও অনিশ্চিত ভবিষ্যত
শামীম আহমেদ . এবারের এসএসসি পরীক্ষায় জেলার বানারীপাড়া উপজেলার গাভা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েও ভাল কলেজে ভর্তিতো দূরের কথা অর্থাভাবে লেখাপড়াই অনিশ্চিত হয়ে পরেছে দিনমজুরের মেধাবী পুত্র রবিউল ইসলামের। বানারীপাড়া সদর ইউনিয়নের নরেরকাঠি গ্রামের ভূমিহীন অসুস্থ্য দিনমজুর দুলাল হাওলাদারের পুত্র রবিউল ইসলাম ২০১৫ সালে একই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলো। রবিউলের পিতা দীর্ঘদিন থেকে শারিরীকভাবে অসুস্থ্য থাকায় তাদের অভাবের সংসার চলছিলো যেমন নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়। নিজের অদ্যম ইচ্ছায় নিজের পড়াশুনার পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের
প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থদিয়েই লেখাপড়ার খরচ ও সংসার চালিয়েছে রবিউল। রবিউলের ছোট ভাই জিয়াউল ইসলাম নরেরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্র। ক্লাসে তার (জিয়াউল)
রোল নাম্বার এক। রবিউলের দারিদ্র পরিবারে দুই পুত্রর লেখাপড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ায় মেধাবী দুই পুত্রের ভবিষ্যত শিক্ষা জীবন নিয়ে দরিদ্র বাবা-মা মহাদুশ্চিন্তায় পরেছেন। রবিউলের ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন চিকিৎসক হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। কিন্তু একমাত্র অর্থাভাবে তার স্বপ্ন অনিশ্চিত হয়ে পরেছে। নিজের স্বপ্নকে সত্যিকারে রূপদিতে মেধাবী রবিউল শিক্ষা সচেতন বিত্তবান, প্রতিষ্ঠান ও প্রধানমন্ত্রীর সহযোগীতা কামনা করেছেন।পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন আইজিপি
শামীম আহমেদ . বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)
ড. মোহাম্মদ
জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) দুইদিনের বরিশাল সফরের দ্বিতীয়দিনে শুক্রবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে ছয়তলা বিশিষ্ট অস্ত্রাগার ভবন ও ১২তলা বিশিষ্ট ব্যারাক হাউজ ভবন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেছেন। পরে সেখানে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল
মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান, র্যাব-৮’র কমান্ডিং অফিসার আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিম, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশ লাইন্স মাঠে পুলিশের বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আইজিপি ড. জাবেদ
পাটোয়ারী। এরআগে সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউজে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশসহ বরিশালের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন আইজিপি। বিকেল তিনটায় আইজিপি জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশে অংশগ্রহণ করেন। শেষে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বরিশালে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সফলতা অর্জনকারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)
অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত ব্যারাক হাউজের প্রতি তলায় ৫০ জন পুলিশ সদস্যর আবাসন ব্যবস্থা থাকবে। ফলে পুরো ভবনে ছয়শত জন পুলিশ সদস্য থাকতে পারবেন এবং অস্ত্রাগারটিও
আধুনিক প্রযুক্তি নির্ভর হবে। তিনি আরও জানান, আইজিপি
ড. মোহাম্মদ
জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) দুইদিনের বরিশাল সফরের প্রথমদিনে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ
ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে রাতে পুলিশ লাইন্স মাঠে রংধনু গ্রুপ নিবেদিত সন্ত্রাস ও মাদকবিরোধী কনসার্ট আলোরপথে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমীন, নকুল কুমার বিশ্বাস, কনা, কাজী শুভ এবং ব্যান্ড দল ডিফারেন্ট টাচ ও নাদিয়া, সোহেল,
ডিএ তায়েবসহ অন্যান্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
