শামীম আহমেদ . উনেসকো কর্তৃক নির্বস্তক সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত প্রান্তিক তন্তর গ্রাম বাংলার কারু শিল্প সমাহার নিয়ে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপি শীতল পাটি মেলা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যতে বলেন, শীতল পাটি এখন আমাদের ঐতিহ্যের অংশ। এশিল্প ও শিল্পের কারিকরদের টিকিয়ে রাখতে আর্থিক সহ সব ধরনের সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন,আমাদের বরিশালের ঐতিহ্য বহনকারী শীতল পাটি উপহার হিসাবে দেয়া হলে এর যেমন পরিচিতি বাড়বে তেমনি সহায়ক হবে এর কারিকরদের। রিচ টু আনরীচড নামক বেসরকারী উন্নয়ন সংগঠন (রান),বরিশাল শীতল পাটি শিল্পী কল্যাণ সমিতি ও বরিশাল চারুকলা আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মেলার আয়োজন করা হয়। রিচ টু আনরীচড এর সভাপতি অধ্যাপিকা শিবানী চৌধুরীর সভাপতিত্বে শীতল পাটি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল আলম। এসময় শীতল পাটি কারিকররা বলেন, উপযুক্ত বাজার না পাওয়ার কারনে আর শীতল পাটি তৈরীর উপকরনের দাম বৃদ্বি পাওয়ার কারনে এখন তাদের এ পেশা থেকে সরে আসার উপক্রম হয়েছে সে সাথে তাদের জীবনের তাগিদে বিকল্প কর্মসংস্থানের চিন্তা-ভাবনা করতে হচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে চারুকলা সহযোগীতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীতল পাটিকে শিশুদের মাঝে পরিচিতি করার লক্ষে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতা। উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মেলায় বিভিন্ন স্থান থেকে অংশ নিতে আসা শীতল পাটির স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ৯টি স্টল অংশ গ্রহন করেন। স্টলগুলোতে শীতল পাটি থেকে তৈরী বিভিন্ন উপকরন প্রদর্শন করা সহ ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়। অন্যদিকে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হাসান,শুশান্ত ঘোস, সাংবাদিক খন্দকার মনিরুল আলম স্বপন, শুভংকর চক্রবর্তী প্রমুখ। Post Top Ad
বরিশালে শীতল পাটি মেলা উদ্বোধন ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত
শামীম আহমেদ . উনেসকো কর্তৃক নির্বস্তক সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত প্রান্তিক তন্তর গ্রাম বাংলার কারু শিল্প সমাহার নিয়ে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপি শীতল পাটি মেলা ও শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগীতা। গতকাল শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যতে বলেন, শীতল পাটি এখন আমাদের ঐতিহ্যের অংশ। এশিল্প ও শিল্পের কারিকরদের টিকিয়ে রাখতে আর্থিক সহ সব ধরনের সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন,আমাদের বরিশালের ঐতিহ্য বহনকারী শীতল পাটি উপহার হিসাবে দেয়া হলে এর যেমন পরিচিতি বাড়বে তেমনি সহায়ক হবে এর কারিকরদের। রিচ টু আনরীচড নামক বেসরকারী উন্নয়ন সংগঠন (রান),বরিশাল শীতল পাটি শিল্পী কল্যাণ সমিতি ও বরিশাল চারুকলা আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মেলার আয়োজন করা হয়। রিচ টু আনরীচড এর সভাপতি অধ্যাপিকা শিবানী চৌধুরীর সভাপতিত্বে শীতল পাটি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল আলম। এসময় শীতল পাটি কারিকররা বলেন, উপযুক্ত বাজার না পাওয়ার কারনে আর শীতল পাটি তৈরীর উপকরনের দাম বৃদ্বি পাওয়ার কারনে এখন তাদের এ পেশা থেকে সরে আসার উপক্রম হয়েছে সে সাথে তাদের জীবনের তাগিদে বিকল্প কর্মসংস্থানের চিন্তা-ভাবনা করতে হচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে চারুকলা সহযোগীতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীতল পাটিকে শিশুদের মাঝে পরিচিতি করার লক্ষে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগীতা। উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মেলায় বিভিন্ন স্থান থেকে অংশ নিতে আসা শীতল পাটির স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ৯টি স্টল অংশ গ্রহন করেন। স্টলগুলোতে শীতল পাটি থেকে তৈরী বিভিন্ন উপকরন প্রদর্শন করা সহ ক্রেতাদের কাছে বিক্রয় করা হয়। অন্যদিকে চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল সচেতন নাগরীক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হাসান,শুশান্ত ঘোস, সাংবাদিক খন্দকার মনিরুল আলম স্বপন, শুভংকর চক্রবর্তী প্রমুখ। কোতয়ালী থানা প্রেসক্লাবের কমিটি গঠন..মনবীর সোহান সভাপতি সুমন দাস সম্পাদক
কোতয়ালী
থানা প্রেসক্লাবের
কমিটি গঠন..মনবীর সোহান
সভাপতি সুমন
দাস সম্পাদক
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল কোতয়ালি
থানা প্রেসক্লাব'র কমিটি
গঠন করা
হয়েছে। ২১
সদস্য বিশিষ্ট
কমিটির সভাপতি
মনবীর আলম
খান সোহান
ও সাধারন
সম্পদক সুমন
দাস। গতকাল বেলা ১১ টায়
শহীদ আব্দুর
রব সেরনিয়াবাত
বরিশাল প্রেসক্লাব'
র দ্বিতীয়
তলায় বরিশাল
কোতয়ালি মডেল
থানাধীন বসবাসকারী
জাতীয় ও
স্থানীয় সাংবাদিকদের
একসভা অনুষ্ঠিত
হয়। সভায়
সর্বসম্মতিতে দৈনিক বরিশাল
সময় পত্রিকার
বার্তা সম্পাদক
ও নগরীর
ফকিরবাড়ী রোড়ের
মরহুম এডভোকেট
শাহ আলম
খান র
পুত্র মনবীর সোহান কে সভাপতি
ও ৭১'
মুখপত্র দৈনিক
বিপ্লবী বাংলাদেশ
পত্রিকার যুগ্ম
বার্তা সম্পাদক
ও পূর্ব
বগুড়া রোডের
প্রয়াত এডভোকেট
সন্তোষ কুমার
দাস' র
পুত্র সুমন দাস কে সাধারন
সম্পাদক মনোনীত
করা হয়।
সভায় আগামী
১৫ দিনের
মধ্য পূর্নাঙ্গ
কমিটি গঠনের
সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বরিশালের
জাতীয়, আন্চলিক
ও অনলাইন
দৈনিকের সাংবাদিক
বৃন্দ উপস্থিত
ছিলেন।বিনোদন পার্ক গুলোতে থামছে না প্রকাশ্যে ধুমপান
শহিদুল ইসলাম .নগরীর বিনোদন কেন্দ্র গুলোতে প্রকাশ্যে
ধূমপান করা থামছে না। ফলে বিপাকে পড়ছেন অধূমপায়ীরা। প্রকাশ্যে ধূমপান নিষেধ থাকলেও তা মানতে নারাজ অনেকে। সরেজমিনে দেখা গেছে, যেসব পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার বিধান রাখা হয়েছে এসব প্লেসে অনেকে জেনেও আবার অনেকে না জেনে বা আইন-কানুন সম্পর্কে অবগত না থাকায় যখন-তখন যত্রতত্র পরিবেশে ধূমপান করছেন। বিশেষ করে দেখা যাচ্ছে বিনোদন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান,
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, আদালত চত্বরসহ বিভিন্ন সরকারি দফপ্তরের সামনে অনেকটা প্রকাশ্যে ধূমপান করা হচ্ছে। ধূমপান করে এরা পরিবেশ নষ্ট করে তুলছে।গত কয়েক দিন ধরে নগরীর মুক্তিযোদ্ধা পার্ক,বঙ্গবন্ধু উদ্যান সহ অন্যান্য পার্ক ঘুরে দেখা গেছে প্রকাশ্যে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ শিশু- কিশোর সকল বয়সীরা ধুমপান করছেন,কতৃপক্ষ দেখেও না দেখার ভান করছেন। বরগুনা থেকে শিশু পুত্রকে নিয়ে নয়নাভীরাম
সৌনর্য্য কির্তনখোলানদীর তীব্রবর্তী বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে গুরতে আসা আবির হোসেন নামে এক ভিতরে প্রবেশ করেই দেখতে পান মাদক সেবীদের আনাগোনা, প্রকাশ্য ধুমপানের চিত্র, ছেলে বারবার প্রশ্ন করছে, বাবা ওরা কি করছে, কিকু‘ জবাব দেওয়ার মত কোনো উওর খুজে পাচ্ছে না। অথচ বিধিমালা অনুযায়ী যে ১০ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে-শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রন্থাগারের অভ্যন্তরে, হাসপাতাল ও ক্লিনিক ভবন, প্রেক্ষাগৃহের অভ্যন্তরে, প্রদর্শনী কেন্দ্রের অভ্যন্তরে, থিয়েটার হলের ভেতরে, চতুর্দিকে দেয়ালে আবদ্ধ এক কক্ষবিশিষ্ট রেস্টুরেন্ট, শিশুপার্ক, খেলাধূলা ও অনুশীলনের জন্য নির্ধারিত আচ্ছাদিত স্থান এবং এক কামরাবিশিষ্ট পাবলিক পরিবহন।'ধূমপান বিষপান’ প্রচলিত কথাটি কে মানে। কার কথা কে শুনে। ধূমপান প্রকাশ্যে চলছে। হরদম টানছে ধূমপায়িরা। ছড়াচ্ছে ধোঁয়া। যত্রতত্র পরিবেশে ধূমপানে অধূমপায়ীদের ছড়াচ্ছে রোগব্যাধি। পাশাপাশি ধূমপায়ীরাও নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধূমপায়িরা ধূমপান কতোটুকু ক্ষতিকারক ভাবতে হবে! কারণ আগামীর স্বপ্নবাসনা সবার রয়েছে, সবার ঘরে আছে আগামী প্রজন্ম। এরা বড় হয়ে ধূমপায়ী হবে কিনা, ধূমপান থেকে আরো বিষাক্ত মাদকে প্রবেশ করবে কিনা। ভাবতে হবে, রাখতে হবে নজরে? সর্বত্র বাড়াতে হবে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা। সূত্র জানিয়েছে, প্রকাশ্যে ধূমপানে আইন আছে। নির্ধারণ করা আছে কোথায় ধূমপান করা যাবে না, করলে জরিমানা গুনতে হবে। এক্ষেত্রে আইনটি কার্যকর এবং অভিযান বরিশাল নগরীতে অনেকটা শিথিল হয়ে পড়েছে। সুশীল সমাজ অব্যাহত অভিযান ও নজরদারি চেয়েছে। সূত্রমতে, জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপানে ৩০০ টাকা জরিমানা করা যাবে। এ বিষয়ে জরিমানার বিধান করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন বিল-২০১৩’ পাস হয়।অন্যদিকে, নগরীর বিভিন্ন এলাকার ধূমপানে আসক্ত কয়েকজন কিশোরের সাথে কথা বলে জানা গেছে, এদের অনেকে প্রতিনিয়ত ধূমপান করেন, কেউ আবার শখের বসে খাচ্ছেন সিগারেট। তাদের অনেকে বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে আসক্ত হয়ে পড়েছেন বলে জানান। তবে নিজেদের নাম প্রকাশে তারা অনিচ্ছুক। আবার অনেক কিশোররা মনে করেন সিগারেট খাওয়া একটি ফ্যাশন। ছেলেরা ধূমপান না করলে তাদের ‘হাফ লেডিস মনে হয়’ এমন কথাও উল্লেখ করেছেন কয়েকজন। তাদের মতে , একটু স্মার্ট হওয়ার ইচ্ছা থেকেই ধূমপানে আসক্ত হচ্ছেন তারা।বর্তমানে বাজারে ৩ টাকা থেকে শুরু করে ১১ টাকার মধ্যে বিভিন্ন দেশি ও বিদেশি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। স্বল্পমূল্য এবং সহজলভ্য হওয়ায় এসব তামাক পন্যের ক্রেতা হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে নগরীর বটতলা এলাকার সেলিম নামে এক সিগারেট বিক্রেতার কাছে শিশু-কিশোরদের নিকট তামাকপন্য বিক্রয় সম্পর্কে জানতে চাইলে বলেন, কেউ সিগারেট চাইলে আমরা দিতে বাধ্য হই, আমি না বিক্রি করলে আরেক দোকান থেকে তারা কিনবে। তবে সিগারেট খেতে বারন করলে তারা আমাদের উল্টো জ্ঞান দিয়ে চলে যায়।আরেক ব্যবসায়ী বলেন, আইনে তো প্রকাশ্যে সিগারেট খাওয়াও নিষেধ। কিন্তু কয়জনে সে আইন মানে? , যদি এইসব ঠেকাইতে হয় তাহলে যারা আইন প্রয়োগকারি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে আগে পালন করুক’।সুশীল সমাজের প্রতিনিধিরা
মনে করেন, এক্ষেত্রে প্রশাসনের নজরদারী বাড়ানো সহ অভিভাবকদের আরো বেশি দায়িত্বশীল হওয়া জরুরী। তবে তামাকজাত পন্য বিক্রেতাদের নৈতিক ভাবে আরও সচেতন হওয়া দরকার।বলেও মনে করেন তারা তা না হলে শিশু-কিশোরদের আসক্তি আরো বাড়তে থাকবে।এ ব্যাপারে,বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহম্মেদ জুয়েল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করতে হবে এ সরকারের অধিনে কোন নির্বাচন হবে না- মজিবর রহমান সরোয়ার
শামীম আহমেদ . কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করতে হবে এ সরকারের অধিনে এ দেশে কোন নির্বাচন হবে না আজ গনতন্ত্র উদ্বারের জন্য সকলদল ঐক্যবদ্ব হয়েছে। দেশনেত্রী চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া দেশের মানুষের মৌলিক ভোটের অধিকারের কথা বলার কারনে অনির্বাচিত স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় জেলে ভড়ে রেখেছে। তিনি আরো বলেন, সরকারের দিন শেষ হয়ে আসছে খালেদা জিয়াকে ছাড়া দেশে জাতীয় নির্বাচন হবে না। দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সংবিধান লংঘিত করে অবৈধ সরকার অসাংবিধানিকভাবে কারাগারে আদালত স্থানন্তর করে নাটকিয়ভাবে বিচার কার্যক্রম হাসিল করার প্রতিবাদে গতকাল বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতীকি অনশন কর্মসূচি পালন কালে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। একই সময়ে অশ্বিনী কুমার টাউনহল চত্বরে প্রথকভাবে বরিশাল জেলা দক্ষিন ও বরিশাল উত্তর জেলা বিএনপি প্রতীক অনশন কর্মসূচি পালন করে। মহনগর বিএনপি প্রতীক অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ,সহ-সাধারন সম্পাদক আনায়ারুলক তারিন,মহানগর সাবেক নেতা এ্যাড. মহসিন মন্টু, সাবেক মহানগর আহবায়ক এ্যাড. অলি হায়দার বাবুল,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন প্রমুখ। এদিকে বরিশাল জেলা দক্ষিন বিএনপি আয়োজিত প্রতীক অনশন কর্মসূচি পালনকালে জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন,বরিশাল কোতয়ালী বিএনপি সাবেক সভাপতি আজিজুল হক আক্কাস,দক্ষিন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স,কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু,বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার,বানারীপাড়া বিএনপি সাধারন সম্পাদক রিয়াজ মৃধা,বাবুগঞ্জ বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি সহ দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। এছাড়া টাউনহলের উত্তর পাশে প্রতীক অনশন কর্মসূচি পালন করে বরিশাল উত্তর জেলা বিএনপি। প্রতীক অনশন কর্মসূচিত অংশ গ্রহন করে হিজলা-মেহেন্দিগঞ্জ সাবেক সংসদ সদস্য,বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজব উদ্দিন ফরহাদ,সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উত্তর জেলা মহিলাদল সাধারন সম্পাদক শায়লা শারমিন মিমু সহ বিএনপি সহ দলীয় যুবদল,স্বোচ্ছাসেবকদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। এদিকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আরো বলেন,বর্তমান নির্বাচন কমিশন দিয়ে কোন ধরনের নিরপক্ষ নির্বাচন আশা করা যায় না। এ নির্বাচন কমিশন অবৈধ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তাই নির্বাচনকালীন সময়ে নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করার দাবী করেন তিনি। দেশে কোন সমস্যা নেই যা আছে তা রাজনৈতিক সমস্যা সেই কারনে সরকার পুনরায় ভারতের সাথে গোপন আতাত করে পুনরায় দেশনেত্রীকে নির্বাচনে বাহিরে রেখে আবার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করছে। বাংলার জণগন এবার আর ভোটার বিহীন কোন সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সরোয়ার এসময় বিএনপি সহ দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের জাতীয় নির্বাচনের পূর্বে সকল বাধা উপেক্ষা করে ঐক্যবদ্বভাবে ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে মাঠে থাকার আহবান জানান।