2017-12-31 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

7:58 AM 0


বরিশালে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা
৫২র বাংলা ডেক্স . বিএনপির গনতন্ত্র হত্যা দিবসে ছাত্রদলের ঝটিকা বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা । এতে ছাত্রদলের দুই কর্মী গুরুত্বর আহত হয় বলে খবর পাওয়া গেছে।  শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের সিএন্ডবি রোড সংলগ্ন ফরাজী ওয়ার্কশপের সামনে এই ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী জানান, ‘কালো পতাকা মিছিল নিয়ে সিএন্ডবি রোডে ওঠার সাথে সাথেই জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিমের নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের উপর সশস্ত্র হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের সাজিদুল ইসলাম সাজিদ ও রায়হান নামে দুই কর্মী গুরুত্বর আহত হয়।  তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে হামলার আশংকায় সেখান থেকেও চলে যেতে হয়েছে।  ত‌বে বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, এরকম কোন ঘটনার খবর তা‌দের জানা‌নেই। এদিকে সকাল ৭টায় নগরের পোর্ট রোডে মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে এবং সকাল সাড়ে ৯টায় নগরের রূপাতলী শেরে-বাংলা সড়কে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়ার নেতৃত্বে ঝঁটিকা কালোপতাকা মিছিল অনুষ্ঠিত হয়।  মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের আজকের আচরন আগামী দিনে সব দলের অংশগ্রহনে একটি শান্তিপূর্ন সংসদ নির্বাচন বাঁধাগ্রস্থ করতে পারে বলে আশংকা প্রকাশ ক‌রেছেন। অপরদিকে বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে পূর্ব নির্ধারিত ছাত্রসমাবেশ করে ছাত্রলীগ।
Read More

৫ই জানুয়ারী গনতন্ত্রের বিজয় দিবস

7:54 AM 0


৫ই জানুয়ারী গনতন্ত্রের বিজয় দিবস
৫২র বাংলা ডেক্স . ৫ই জানুয়ারী গনতন্ত্রের বিজয় দিবস আওয়ামীলীগ প্রতি বছরেই এই দিন টিকে  পালন করে আসছে  গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে গতকাল নগরীতে আওয়ামীলীগ সহযোগী সংঠনের নেতাকর্মীদের কঠোর অবস্থান ছিল চোখে পড়ার মতখুব ভোর থেকে নেতা কর্মিরা মাঠে অবস্থান নিতে দেখা যায়গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায় বটতলা মোড়. চৌমাথা,কাশিপুর,রুপাতলী,সহ প্রায় সব মোড়ে মোড়েই ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিদের এমন চিত্র দেখা যায় সেই সাথে .লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা ব্যবস্ততম এলাকা গুলোতে  মটরসাইকেল মহড়ার দিতে দেখা গেছে মহানগর আওয়ামীলীগের নির্দেশেই সকাল টা থেকে নিজ নিজ ওয়ার্ডে অবস্থানের কথা জানিয়েছেন ওয়ার্ডের একাধিক নেতারা১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন কবির জানান,৫ই জানুয়ারী একটি ঐতিহাসিক দিন, নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত জোটের ধারাবাহিক অগ্নিসন্রাস করে পুড়িয়ে মানুষ হত্যার মহা উৎসব করে ছিলতিনি আর বলেন, আমাদের প্রধানমন্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে নির্বাচন দিয়ে  গনতন্ত্র প্রতিষ্ঠত করেন আজ সংসদ নির্বাচনের চতুর্থ বছর পুর্ন হলো,তাই গত বছর গুলোর  মত এবারও এদিনে মহানগর .লীগের নির্দেশে আমরা মাঠে অবস্থান নিয়েছিঅপর দিকে, নগরীর দুই এক টি স্হানে বিএনপি পক্ষ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল নিয়ে বের হলে, তাতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছেঅন্য দিকে বিএনপির এক নেতা শিষ্যে তার এলাকায় পুলিশি টহলজোড় ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে অন্যদিকে নগরীতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা

Read More

বরিশালে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা

7:50 AM 0



বরিশালে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা

৫২র বাংলা ডেক্স . বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি এবং জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ শ্লোগান নিয়ে  শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে ফেস্টুন এবং পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্ধোধন করে জেলা আনসার কমান্ড্যান্ট এসএম কামাল হোসেন। পরে সেখান থেকে বের হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র‌্যালী বান্দ রোড, সদর রোড হয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রিয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট সহ অন্যান্যরা।

Read More

বিনামূল্যের বইয়ে টাকা প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

6:54 AM 0


বিনামূল্যের বইয়ে টাকা  প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

৫২র বাংলা ডেক্স . বিনামূল্যের বইয়ে টাকা  প্রতিবাদে বরিশালে বিক্ষোভ বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই পেতে অতিরিক্ত অর্থদাবীর প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।  বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, চলতি বছরের নতুন বই পেতে ভর্তির নাম করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলে শ্রেনী ভেদে ১৬৯০ টাকা থেকে ৩৫শ’ টাকা পর্যন্ত জোর পূর্বক আদায় করছেন। টাকা না দিলে নতুন বছরে ছাত্র-ছাত্রীদের নতুন বই দেওয়া হচ্ছে না।  বক্তারা অভিযোগ বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা খাম-খেয়ালী ভাবে বিদ্যালয় পরিচালনা করছে। কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই হওয়ায় তারা ইচ্ছে মাফিক সকল কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বিদ্যালয়ের সকল ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের জিম্মি করা হয়।  মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন অভিভাবক মোঃ মাহফুজ, মোঃ মাসুদ সিকদার, মোঃ বাবুল খাঁন, মোঃ রাশেদ। এ বিষয়ে জানতে পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিনকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Read More

Recent Movies

Post Top Ad