2018-10-07 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে গাঁজাসহ আটক-২

9:50 AM 0


বরিশাল নগরের টাউন স্কুল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছেশুক্রবার (১২ অক্টোবর) টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরআটকৃতরা হলো টাউন স্কুল সড়কে আমিনুল ইসলামের মালিকানাধিন বাড়ির ভাড়াটিয়া ও বানারীপাড়া উপজেলার বলার চাখার গ্রামের মৃত আলতাফ হাওলাদারের ছেলে মোঃ আনোয়ার হাওলাদার (৫০) এবং তার সহযোগী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার মৃত মুনসুর হাওলাদারের ছেলে মোঃ ফিরোজ হাওলাদার (৪০)মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে
Read More

বিসিসি’র নয় কেন্দ্রে পূর্ণভোট গ্রহণ : যুবকের জরিমানা

9:44 AM 0


বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)র নয়টি কেন্দ্রে  আজ শনিবার (১৩ অক্টোবর) পুনরায় ভোটগ্রহন চলছে  বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট গ্রহন কার্যক্রম চলবে বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহন সম্পন্ন করতে আগে সিটি কলেজ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের দায়ে ১ যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতদন্ডপ্রাপ্তত থেকেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনতেমন কোথাও কোন অপ্রিতীকর ঘটনা না ঘটলেও বরিশাল নগরের ১৭ নম্বর ওয়ার্ডের মোঃ ইকবাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুরের নয়নপুর এলাকার মোঃ সবুজ মোল্লার ছেলেনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বিসিসি নির্বাচনে অনিয়মের অভিযোগে আটটি কেন্দ্রের ফল বাতিল করে নির্বাচন কমিশনএছাড়াও একটি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করেন প্রিজাইডিং কর্মকর্তাএই নয়টি কেন্দ্রে পুনরায় ভোট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবেবিসিসি , ১৪, ১৭, ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের ৯ টি কেন্দ্রের মধ্যে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ছয়জন কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন প্রার্থীরামোট ওয়ার্ডের মধ্যে ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে দুটি করে কেন্দ্রে ভোগ্রহন অনুষ্ঠিত হলেও বাকীগুলোতে ১ টি করে কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছেরটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, ৯টি কেন্দ্রে পুনঃভোট গ্রহনের লক্ষ্যে ১জন করে মোট ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভোট গ্রহন থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত দায়িত্ব পালন করবেন এছাড়া র‌্যাব-পুলিশের পাশাপাশি রয়েছে দুই প্লাটুন বিজিবিপ্রিজাইর্ডি এবং পুলিং অফিসারদের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন বা পরিবর্ধন হয়নি৩০ জুলাই নির্বাচনে কেন্দ্র ভিত্তিক যে সংখ্যক পুলিং ও প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন পুনঃনির্বাচনে সেভাবেই দায়িত্ব দেয়া হয়েছেঅপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, পুনঃভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে নগর পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছেস্তর তিনটি হলো ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং কেন্দ্রে দায়িত্বপালনকারী টিম




Read More

বরিশালে বিএনপির ২৬ নেতকর্মীকে আসামী করে নাশকতা’র মামলা

9:41 AM 0


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির ২৬ নেতাকর্মীসহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধেনাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছেগত ১১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার চানপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলতাফ হোসেন সিকদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান প্রথমে মামলার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার অভিযোগে উল্লেখ করা হয়- গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় আসামিরা চানপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা,আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়এ ছাড়া লোকজনের মধ্যে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে রামদা, রড ও বাঁশের লাঠি সহকারে বৈঠকে মিলিত হয়একপর্যায়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা সরকারের নির্মিত ৩ কিলোমিটার সাপ্লাই পানির পাম্প বিকল করে দেয় কিন্তু ইউনিয়নের কোথাও পানি সাপ্লাইয়ের লাইন নেই বলে জানিয়েছেন চাদপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন ঢালীএ ছাড়া স্থানীয় লোকজনও পানি সাপ্লাইয়ের লাইন না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন
এদিকে নাশকতার অভিযোগকে কাল্পনিকঘটনা উল্লেখ করে দায়েরকৃত মামলার বিষয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য বরিশাল জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা যাতে এলাকায় অবস্থান করতে না পারে, সেজন্যই মিথ্যা মামলা দেওয়া হয়েছেদায়েরকৃত মামলার ১৩ নম্বর আসামি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফিরোজ জানান, তিনি গত তিন বছর ধরে ঢাকায় স্থায়ীভাবে ব্যবসা করছেনপরিবার-পরিজন নিয়েই এখানে বসবাস করছেন
মামলার বাদী চানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলতাফ সিকদার মামলার কথা স্বীকার করেনকিন্তু এজাহারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ব্যস্ত আছিবলে মোবাইলের সংযোগ কেটে দেনপরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি পানি সাপ্লাইয়ের লাইন না থাকা সত্ত্বেও মামলার এজহারে কীভাবে তা লিপিবদ্ধ হলো জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘পানি সাপ্লাইয়ের লাইন আছে
কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য এবং জনগণ বলছেন- পানি সাপ্লাইয়ের লাইন নেইএমন বরাত দিয়ে পুনরায় জানতে চাইলে ওসি বলেন,‘ তারা যদি বলেন নেই, তাহলে আমার কি করার আছে?’
বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম জানান, ‘কাল্পনিক মামলা দায়েরের কোনো সুযোগ নেইতবে দায়েরকৃত মামলাটির খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান
Read More

গনতান্ত্রিক নিয়মে নির্বাচন না হওয়ার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে

7:04 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক. কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার বলেছেন, ২০১৪ সালে ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করেছে আওয়ামীলীগএই অবৈধ সরকার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেতাই গ্রেনেড হামলার মামলায় ষড়যন্ত্রমুলকভাবে তারেক রহমানকে আসমী করে সাজা দেয়া হয়েছেএই মামলা একটি ষড়যন্ত্র মুলক মামলাকেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় বৃষ্টিবিঘিত আবহাওয়ায় নগরের সদররোডস্থ বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেনএসময় সারওয়ার আরো বলেন, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানাই আমরা, সাথে সাথে ষড়ডন্ত্র চক্রান্ত্রের  রাজনীতিকেও নিন্দা জানাইজাতীয়তাবাদী দল বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্রমুলক ভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ওই মামলায় আসামী করে সাজা প্রদান করা হয়েছেতিনি বলেন, দেশ গনতান্ত্রিক নিয়মে যাতে কোন নির্বাচন না হয় সেজন্য এমন অপচেষ্টা চালানো হচ্ছে২১শে আগস্ট গ্রেনেড হামলা জঙ্গিরা করেছেএর সাথে তারেক রহমান কখনোই ছিলোনা যুগ্ম মহাসচিব বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এতিমের টাকা আত্মসাত করেছেকিন্তু কিছু দিন পূর্বে বর্তমান সরকারের দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বিরুদ্ধে দুদকের করা মামলায় ১৩ বছরের সাজা থেকে তিনি খালাস পেয়েছেনএতেকেই প্রমাননিত হয় বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছেবিএনপির জেষ্ঠ্য ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর বিএনপির এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট আলী হায়দার খান বাবুল, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বরিশাল জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান প্রমুখবিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হয় লড়বো নয় মরবোএই সরকারের  মোকাবেলার জন্য রাজপথে বিএনপি প্রস্তুত রয়েছেবক্তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজা দিয়ে এদেশের মাটিতে কোন নির্বাচন হবেনা বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে অংশ নেবে
Read More

হিজলায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

6:59 AM 0


হিজলা প্রতিনিধি. বরিশালের হিজলায় রাস্তার পাশ থেকে ৭০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশবৃহষ্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, স্থানীয়রা বাহেরচর গ্রামের একটি রাস্তার পাশের ডোবায় ৭০ বছরের অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেএখন পর্যন্ত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নিতবে স্থানীয়দের ধারনা সে ভিক্ষুক হতে পারে
Read More

বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু

6:57 AM 0


                   
বায়ান্নোর বাংলা ডেস্ক.  আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএপাশাপাশি এখন থেকে বরিশালের অভ্যন্তরীন রুটেও লঞ্চ স্বাভাবিক নিয়মে লঞ্চ চলাচল করতে পারবেবৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকারতিনি জানান, আবহাওয়া স্বাভাবিক থাকায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলচালের অনুমতি দেয়া হয়েছেতবে ঢাকা থেকে উপকূলীয় এলাকা অর্থা মনপুরা, হাতিয়ার উদ্দেশ্যে এখনো লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়নিএদিকে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জসহ অভ্যন্তরীন রুটের লঞ্চগুলোও এখন থেকে চলাচল করতে পারবে

Read More

নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত-২ : আহত-১০

6:56 AM 0


গৌরনদী প্রতিনিধি. আবারো চালকের অনিয়ন্ত্রিত বাস চালনায় বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেনপাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আরো ৮/১০ জনবৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা ২ টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেনিহতদ্বয়ের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দাঅজ্ঞাত পরিচয়ে অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছরবিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিলোপথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে পৌছালে গাড়িটিতে যান্ত্রিক (ব্রেক) ত্রুটি দেখা দেয়তাক্ষনিক গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলে ২ বাস আরোহী নিহত হনপাশাপাশি আরো ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে পাঠানো হয়েছেতিনি জানান, দুর্ঘটনার পর মাহসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে
Read More

বরিশালে ছাত্রদলের ৩ নেতা-কর্মী আটক

6:53 AM 0


                   
বায়ান্নোর বাংলা ডেস্ক.  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হি‌সে‌বে ব‌রিশা‌লে বিএন‌পির কর্মসূচীতে যোগ দি‌তে এ‌সে ছাত্রদ‌লের ৩ নেতা-কর্মী‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশবৃহষ্প‌তিবার (১১ অ‌ক্টোবর) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে নগ‌রের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে থেকে তাদেরকে আটক করে কোতয়ালী থানা পুলিশআটককৃতরা হলোমহানগর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল অভি, ২৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মিরাজ হোসেন পলাশ ও রাহাত তালুকদারপ্রতক্ষদর্শীরা জানান২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়কে  প্রত্যাখান করে নগ‌রের সদর‌রোডস্থ বিএন‌পি দলীয় কার্যাল‌য়ে বি‌ক্ষোভ সমা‌বে‌শের আ‌য়োজন ক‌রে জেলা ও মহানগর বিএন‌পিএ কর্মসূচী‌তে যোগ দি‌তে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসার সময় ওই তিনজনকে আটক করে আট‌কের বিষয়টি  নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত)  মোঃ আসাদুজ্জামান

Read More

বরিশালে গাছ পরে শিক্ষার্থীর মৃত্যু

6:51 AM 0



বায়ান্নোর বাংলা ডেস্ক.  বরিশালে না‌রি‌কেল গাছ ভেঙে পড়ে মেহেদি হাসান শাওন (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেবৃহস্পতিবার (১১ অক্টোবর)  সকাল সাড়ে ১০ টায় নগরের চৌমাথার এলাকায় এ ঘটনা ঘটেনিহত শাওন নবগ্রাম রোড ঈদগাহ সড়কের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে এবং বিআইটি ক‌লে‌জের ই‌ঞ্জিনিয়া‌রিং পঞ্চম সেমিস্টারেরর ছাত্রবিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক  মোঃ ফরিদ হোসেন  তিনি জানান, সকালে চৌমাথা লেকের পূর্ব পাড়ে ফুটপাথ দিয়ে হেটে যাওয়ার সময় নারিকেল গাছ ভেঙ্গে পড়ে এ ঘটনা ঘটেপরে গুরুত্বর আহত অবস্থায় শাওনকে শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিসক তাকে মৃত ঘোষনা করে 
                                             



Read More

তিতলী’র প্রভাবে বরিশালে বৈরী আবহাওয়া ও গুড়ি বৃষ্টি

5:23 AM 0


মনবীর সোহান.  বরিশাল বিভাগের জেলায়  ঘূর্ণিঝড়তিতলী প্রভাবে  বৈরী আবহাওয়া থেমে থেমে গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। শেষরাত থেকে বৃষ্টিপাত  বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরকে নম্বর হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে জানা গেছে,বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিন্মচাপটি গত অক্টোবর মধ্যরাতে নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়। অক্টোবর ঘনিভূত ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছেতিতলী মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পায়রা সমুদ্র বন্দরকে নম্বর হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়। উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা বরগুনার সমুদ্র তীরবর্তী এলাকাও নম্বর হুশিয়ারী সংকেতের আওতায় থাকবে এদিকে বৈরি আবহাওয়ার কারনে বরিশালের জেলায় সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বেলা পৌনে টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নৌ বন্দরে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সময় ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌযান চলাচলে নিষেধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি 





Read More

Recent Movies

Post Top Ad