শহিদুল ইসলাম . বরিশালে সবজির দামে আবার কিছুটা উধ্বমুখি হলেও কাচা মরিচের দাম রয়েছে স্থিতিশীল ।তবে মাংসের দাম কিছুটা বেড়েছে।এছাড়া
বাজারের দামের উপর ভিত্তি করেও দরের বৈচিত্রতা লক্ষ করা যাচ্ছে।গতকাল চৌমাথা সহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পন্যের দরের নানা তথ্য পাওয়া যায়।সবজির বাজারে আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে। তবে এই বৃদ্ধি স্হায়ী হবে না বলে জানিয়ে ব্যবসায়ীরা।সবজীর মধ্যে শসা ও গাজর ২৫-৩০ টাকা,টমেটো ২৫-৩০ টাকা,কাচামরিচ ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।পটল ৪০ টাকা,ঢেরশ ৪০ টাকা,বেগুন ৩০-৪০ টাকা,বরবটি ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।আলুর কেজি ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।দেশি পেয়াজ ৩০ -৪০ টাকা, আমদানি করা পেয়াজ ২৫-৩০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।বটতলা বাজারে সবজি কিনতে আসা ফাহিমা বেগম জানান,প্রায় সব সবজিতেই কেজিতে ২-৪ টাকা বাড়তি।মাছের বাজারে দাম না কমলেও কোন কোন মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টেংরা মাছ ৩৫০-৪০০ টাকা,চিংড়ি মাছ ৪০০-৫০০টাকা,শিং মাছ ৩০০-৪০০ টাকা,আইরশ মাছ ৩৫০-৪০০ টাকা,কাতলা ও রুই ৩০০-৪০০ টাকা,পাঙ্গাশ, তেলাপিয়া,মিনারকাপ,১৫-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।নতুন বাজারে মাছ কিনতে আসা রফিক মিয়া জানান,রোজার কথা চিন্তা করে আগ থেকেই বাজার মনিটরি করা উচিত। এদিকে, মাংসের বাজারে দাম অনেকটা স্থিতিশীল
রয়েছে। মাংসের মধ্যে গরুর মাংস ৪৫০-৫০০ টাকা ও খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজিতে ধরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বয়লার মুরগির মাংস ১৩০-১৪০ টাকা,লাল মুরগি ১৮০ টাকা,সোনালি মুরগি ২২০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।Post Top Ad
বরিশালে সবজির দামে কিছুটা উধ্বমুখি হলেও কাঁচা মরিচের দাম স্থিতিশীল
শহিদুল ইসলাম . বরিশালে সবজির দামে আবার কিছুটা উধ্বমুখি হলেও কাচা মরিচের দাম রয়েছে স্থিতিশীল ।তবে মাংসের দাম কিছুটা বেড়েছে।এছাড়া
বাজারের দামের উপর ভিত্তি করেও দরের বৈচিত্রতা লক্ষ করা যাচ্ছে।গতকাল চৌমাথা সহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পন্যের দরের নানা তথ্য পাওয়া যায়।সবজির বাজারে আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে। তবে এই বৃদ্ধি স্হায়ী হবে না বলে জানিয়ে ব্যবসায়ীরা।সবজীর মধ্যে শসা ও গাজর ২৫-৩০ টাকা,টমেটো ২৫-৩০ টাকা,কাচামরিচ ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।পটল ৪০ টাকা,ঢেরশ ৪০ টাকা,বেগুন ৩০-৪০ টাকা,বরবটি ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।আলুর কেজি ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।দেশি পেয়াজ ৩০ -৪০ টাকা, আমদানি করা পেয়াজ ২৫-৩০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে।বটতলা বাজারে সবজি কিনতে আসা ফাহিমা বেগম জানান,প্রায় সব সবজিতেই কেজিতে ২-৪ টাকা বাড়তি।মাছের বাজারে দাম না কমলেও কোন কোন মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। টেংরা মাছ ৩৫০-৪০০ টাকা,চিংড়ি মাছ ৪০০-৫০০টাকা,শিং মাছ ৩০০-৪০০ টাকা,আইরশ মাছ ৩৫০-৪০০ টাকা,কাতলা ও রুই ৩০০-৪০০ টাকা,পাঙ্গাশ, তেলাপিয়া,মিনারকাপ,১৫-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।নতুন বাজারে মাছ কিনতে আসা রফিক মিয়া জানান,রোজার কথা চিন্তা করে আগ থেকেই বাজার মনিটরি করা উচিত। এদিকে, মাংসের বাজারে দাম অনেকটা স্থিতিশীল
রয়েছে। মাংসের মধ্যে গরুর মাংস ৪৫০-৫০০ টাকা ও খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজিতে ধরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, বয়লার মুরগির মাংস ১৩০-১৪০ টাকা,লাল মুরগি ১৮০ টাকা,সোনালি মুরগি ২২০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।হিজলায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
হিজলা প্রতিনিধি . বরিশালের হিজলায় সড়ক দুর্ঘটনায় সেতু (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে হিজলা উপজেলার মাউতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত সেতু কাজিরচর এলাকার মনিরুল ইসলামের ছেলে ও মুলাদী কলেজের ছাত্র ছিলো। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, সেতুসহ ৪ জন আরোহী দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিতে ছিলো। হিজলার মাউতলা নামক স্থানে সড়কের ওপর থাকা ড্রেজিং পাইপ অতিক্রমকালে তারা দুর্ঘটনার শিকার হন। এতে ৪ জনই গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মুলাদী স্বাস্থ্যকমপ্লেক্সে নি্য়ে আসা হয়। যাদের মধ্যে সেতুকে চিকিৎসক মৃত ঘোষনা করে।
বরিশালে ইটের আঘাতে প্রাণ গেল স্বামীর
মনবীর আলম খাঁন . বরিশাল নগরীতে
স্ত্রীর ছোঁড়া
ইটের আঘাতে
আনোয়ার হোসেন
খান (বয়স৫৫)
এক ব্যক্তির
প্রণ গেছে।
ঘটনাটি ঘটেছে
২৫/৪/১৮ বুধবার
সকালে শহরের
কালুশাহ সড়ক
এলাকায়। নিহত
আনোয়ার হোসেন
খান বরিশাল
সিটি কর্পোরেশনের
১৪ নম্বর
ওয়ার্ডের কালুশাহ
সড়কের আফতাব
উদ্দিন খানের
ছেলে। নিহতের
ভাই মোঃ
নুর হোসেন
খান জানান,
আনোয়ার ও
তার স্ত্রীর
সাথে কলহ
লেগেই ছিল।
তিনি কিছু
কিছু সময়
ঝগড়াজাটি করতেন।
সকালে ঝগড়া
হয়। এরপর
শুনতে পাই
স্ত্রীর ছোঁড়া
ইটের আঘাতে
স্বামী আনোয়ার
গুরুতর আহত
হয়েছে। তাকে
উদ্ধার করে
বরিশাল শের-ই বাংলা
মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
মৃত বলে
ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন
কোতোয়ালি মডেল
থানার উপ-পরিদর্শক (এসআই)
মো. শামিম
হোসেন জানান,
নিহতের মরদেহ
ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই
বাংলা মেডিকেল
কলেজ হাসপাতাল
মর্গে পাঠানো
হয়েছে। এই
পুলিশ কর্মকর্তা
আরও জানান-
পারিবারিক বিরোধের পুরো বিষয়টি খতিয়ে
দেখা হচ্ছে
বলে জানান।
বিসিসি’র নির্বাহী প্রকৌশলীকে লাঞ্চিতের ঘটনার সাধারন ডায়েরি
বায়ান্নোর বাংলা . বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলীকে গুলি করে হত্যার হুমকিসহ লাঞ্ছিত করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান বাদী হয়ে করা সাধারণ ডায়েরিতে ‘মেসার্স মিতুসী ট্রেডার্স’র সত্ত্বাধিকারী ঠিকাদার মোমেন সিকদারসহ অজ্ঞাতনামা কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছে বিসিসি’র নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান।
পুলিশের ওপর হামলাকারীদের শাস্তিসহ ৭ দফা দাবীতে বরিশালে মানববন্ধন
বায়ান্নোর বাংলা . পুলিশের ওপর হামলাকারী, অবৈশ মোটরচালিত রিক্সা মালিক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৭ দফা দাবীতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর রিক্সা, ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সংগঠনের সভাপতি আবুল কাসেম ভাষানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আখতার হোসেন, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোঃ কালু সরদার, মোঃ ওবায়দুল হক বাদল, নুর মোঃ হাওলাদার প্রমুখ। মানববন্ধনে
বক্তারা বলেন বরিশাল নগরীতে অবৈধ মোটর চালিত রিক্সা ও মাহেন্দ্রা আলফা চলাচল বন্ধ এবং সিটি করপোরেশন এলাকায় টোকেনবিহীন রিক্সা, ভ্যান ও ঠেলা গাড়ী চলাচল বন্ধ করাসহ তাদের ৭ দফা দাবী বহু আগেই পেশ করেছেন। যে দাবী আদায়ে মানববন্ধনসহ নানান কর্মসূচীও পালন করেছেন তারা। কিন্তু একটি মহল অবৈধ মোটর চালিত রিক্সা চালনার নামে অরাজকতরা সৃষ্টি করছে। এসময় বক্তারা ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গিকার করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য গত ১৯ এপ্রিল লাইসেন্সের দাবীতে বিক্ষোভরত ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি ও তাদের সাথে একাত্মতা প্রকাশ করা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বরিশাল জেলা বাসদের আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ ৬ জনকে পুলিশ গ্রেফতার করে। যে ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার শাহনাজ পারভীন, কোতয়ালি থানার ওসি শাহ্ আওলাদ হোসেনসহ পুলিশের ৭ সদস্য আহত হয় বলে দাবী করা হয়। পাশাপাশি পুলিশের লাঠি চার্জে কমপক্ষে ১৩ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা করার অভিযোগে কোতয়ালি থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে রুম্মন ও ডাঃ মনিষাসহ ৬৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এ মামলার সোমবার সকাল পর্যন্ত আরো ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। যাদের সবাই এখন কারাগারে রয়েছে। পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ডাঃ মনিষা চক্রবর্তীসহ রিক্সা শ্রমিকদের পক্ষে বিবৃতি প্রদান, মানববন্ধনসহ নানান কর্মসূচী পালন করে আসছিলো বিভিন্ন সংগঠন। আর আজ পুলিশের ওপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।