বায়ান্নোর বাংলা ডেস্ক . আগামী জাতীয়
সংসদ ভেঙ্গে দিয়ে একটি তদারকি সরকারের অধিনে জাতীয় নির্বাচন করার দাবী সহ ২০ই সেপ্টেম্বর
বাম গনতান্ত্রিক জোটের নির্বাচন কমিশনার অফিস ঘেড়াও কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি।শনিবার
সকাল সাড়ে ১০ টায় নগরে সদর রোডে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গনতান্ত্রিক
জোট বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ
সমাবেশে বাম জোট নেতৃবৃন্দরা বলেন,আগামী জাতীয় নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিয়ে
একটি তদারকি সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। বক্তরা আরো বলেন ভোটাধিকার হরনকারী কোন
সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই স্বৈরাচার ভোটার বিহীন সরকারও থাকতে পারবে
না। তারা একবার সংবিধান রক্ষার দোয়াই দিয়ে একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে ভোটার বিহীন
নির্বাচন করেছে। এবার তারা আবার উন্নয়নের দোহাই দিয়ে আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে
ক্ষমতা কুক্ষিগত করে পুনরায় থাকার চেষ্টা করছে। বাম গনতান্ত্রিক জোট সহ বাংলার গনতন্ত্রকামী
জনগন এবার আর এ সরকারকে সে সুযোগ দেবে না। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট
পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড. একে আজাদ,সাধারন সম্পাদক অধ্যাক্ষ মিজানুর
রহমান সেলিম,গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, কমরেড
সাইদুর রহমান,সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের সভাপতি জহুরা রেখা। পরে নগরে একটি বিক্ষোভ
মিছিল বেড় করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
Post Top Ad
বরিশাল উজিরপুরের ইউপি চেয়ারম্যা হত্যার দায়ে গ্রেপ্তার- ৫
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালের উজিরপুরের
জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার ঘটনায় শনিবার দুপুর
পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার
হুমায়ন কবির। তিনি জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সিরাজ সিকদার, পান্না,
আইয়ুব আলী, হরষিত এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের
জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়েছে। সেই অনুযায়ী তারা কাজ করছেন। তিনি
আরও জানান, বিভিন্ন বিষয় সামনে বেরিয়ে আসছে। সবগুলো বিষয় তারা পর্যালোচনা করে দেখছেন।
এদিকে সকালে স্থানীয়রা উজিরপুরের কারফা বাজারসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে।
এই সময় কারফা বাজারে স্থানীয়দের সাথে পুলিশের বেশ কয়েকবার বাকবিতœা বাধে। তবে পরিস্থিতি
নিয়ন্ত্রণে রয়েছে। জল্লা ইউনিয়নের বাসিন্দারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন এবং কারফা
বাজার সংলগ্ন একটি তিন তলা ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে স্থানীয় সংসদ সদস্য তালুকদার
ইউনুসের পিএস আবু সাইদকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি
উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল আবু সাইদের সম্পৃক্ততার বিষয়ে সরাসরি অভিযোগ
করেছেন। তবে পুলিশ বলছে বিষয়টি তারা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দা নির্মল বিশ্বাস
জানান, এখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পাশাপাশি মাদক ইয়াবার বিরুদ্ধে অবস্থান
নেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনেকেই অবস্থান নেয়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে নিহত
চেয়ারম্যানের লাশ ময়নাতদন্ত শেষে জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গনে আনা হয়।
এছাড়া চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উজিরপুরের ইচলাদীতে
মানববন্ধন করেছে এলাকাবাসী ও ইউনিয়ন চেয়ারম্যানরা। এই ঘটনায় জল্লা পুলিশ ক্যাম্পের
ইনচার্জ এবং একজন উপপরিদর্শককে প্রত্যাহার করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার
হুমায়ন কবির।বরিশালবাসীর মন কেড়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আরিফিন মোল্লা
বরিশালে জাল দলিলের সরঞ্জামসহ ৪ প্রতারক গ্রেফতার
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সামগ্রী ও সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বরিশাল নগরীতে এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক শ’ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম) বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,‘গোপন সংবাদেরভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি টিম ইলুহার গ্রামে অভিযান চালায়। এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আবদুল মন্নান তালুকদারকে গ্রেফতার করে পুলিশ । তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর চকবাজার ও বগুড়া রোড এলাকা থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম ।একাদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশালের ছয় আসনে আওয়ামীলীগের হাইকমান্ডের শর্তে মাঠে এগিয়ে যারা
বায়ান্নোর বাংলা ডেস্ক . একাদশ জাতীয়
নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীনদল আওয়ামী
লীগের মনোনয়ন
প্রত্যাশীদের দৌড়ঝাঁপ থেমে নেই। নিজেদের
প্রচারণায় মুখর করে রেখেছে নিজের
আসন। প্রত্যেক
নেতাই দলীয়
হাইকমান্ডের দৃষ্টি কাড়তে নিজ এলাকায়
পোস্টার, ব্যানার
টাঙিয়ে প্রচার-প্রচারণা চালানোর
পাশাপাশি ভোটারদের
ঘরে-ঘরে
নানা প্রতিশ্রুতির
বাণীও শোনাচ্ছেন।
কিন্তু হাইকমান্ড
থেকে বলা
হয়েছে, আওয়ামী
লীগের মনোনয়ন
পেতে মনোনয়ন
প্রত্যাশীর শুধু অর্থবিত্ত থাকলেই হবে
না, তাকে
এলাকায় জনপ্রিয়
ও তৃণমূলের
জনগনের সাথে
সম্পৃক্ত হতে
হবে। দলীয়
নেতা-কর্মীদের
সঙ্গে সুসম্পর্ক
থাকা বাধ্যতামূলক।
থাকতে হবে
ব্যক্তিগত ইমেজ, দলের জন্য ত্যাগী
হওয়া চাই,
তাকে হতে
হবে শিক্ষিত
ও ভদ্র।
সরকারি ও
বেসরকারি এবং
দলীয় জরিপে
যিনি এগিয়ে
থাকবেন তিনিই
পাবেন দলীয়
মনোনয়ন। দলের
নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন
তথ্য নিশ্চিত
করেছেন। এলাকার
জনগণের কাছে
যার গ্রহণযোগ্যতা
বেশি নৌকার
টিকিট তার
হাতেই যাবে
এমন আভাস
দিয়ে রেখেছেন
দলটির সাধারণ
সম্পাদক, সড়ক
পরিবহন ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তাই
দল বা
এলাকায় যতই
প্রভাবশালী হোন না কেন ভোটারদের
প্রিয়পাত্র না হলে সে ব্যক্তির
মনোনয়ন পাওয়ার
সম্ভাবনা ক্ষীণ।
এমনকি তিনি
বর্তমান সংসদ
সদস্য হলেও
মনোনয়নের ক্ষেত্রে
পরিবর্তনের ইঙ্গিত আছে দলটিতে। যার
কারণে মনোয়ন
প্রত্যাশী সাবেক ছাত্রনেতারা এলাকার সঙ্গে
যোগাযোগ ব্যাপকহারে
বাড়িয়ে দিয়েছেন।
আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী তরুণ
নেতার সঙ্গে
কথা বলে
জানা গেছে,
ঢাকায় অবস্থান
করলেও তাদের
বেশিরভাগই প্রতি সপ্তাহে এলাকায় যাচ্ছেন।
অংশ নিচ্ছেন
সব ধরনের
রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে।
স্থানীয় নেতাকর্মীদের
সঙ্গে যেমন
মিশছেন, তেমনি
সাধারণ মানুষের
বাড়ি বাড়ি
গিয়েও লোকজনের
সঙ্গে কথা
বলছেন, সমস্যার
কথা শুনছেন।
এলাকার মানুষের
আপদ-বিপদে
সাড়া দিচ্ছেন।
বিভিন্ন ধরনের
প্রতিশ্রুতিও দিচ্ছেন। দক্ষিণের বরিশাল জেলায়
রয়েছে মোট
ছয়টি সংসদীদ
আসন। এ
ছয় আসনে
প্রায় দুই
ডজন আওয়ামীলীগ
নেতা দলীয়
মনোনায়ন প্রত্যাশী।
এর মধ্যে
এগিয়ে রয়েছেন
বেশ কয়েকজন
নেতা। বরিশাল-১ (গৌরনদী-আগৌঝাড়া)ঃ
আসনে আওয়ামীলীগের
একক মনোনায়ন
প্রত্যাশী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের
সিনিয়র সদস্য,
বরিশাল জেলা
আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি
বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান (মন্ত্রী পদমর্যাদা)
আলহাজ্ব আবুল
হাসানাত আব্দুল্লাহ
এমপি। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর)ঃ
এ আসনের
বর্তমান সংসদ
সদস্য জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার
মোঃ ইউনুস।
তিনি ছাড়াও
এ আসনে
আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক।
বরিশাল-৩
(বাবুগঞ্জ-মুলাদী) নবম ও দশম
জাতীয় সংসদ
নির্বাচনে এ আসনটি দখলে নেয়
মহাজোট নেতৃত্বাধীন
জাতীয় পার্টি
ও ওয়াকার্স
পাটি। বর্তমান
সংসদ সদস্য
ওয়াকার্স পার্টির
এ্যাডভোকেট টিপু সুলতান। এ আসনে
আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে
শক্ত অবস্থানে
রয়েছেন কেন্দ্রীয়
যুবগীগের সহ-সম্পাদক মিজানুর
রহমান, জনতা
ও অগ্রণী
ব্যাংকের সাবেক
পরিচালক কেন্দ্রীয়
আওয়ামী লীগ
নেতা এডভোকেট
বলরাম পোদ্দার।
বরিশাল-৪
(হিজলা-মেহেন্দীগঞ্জ)এ আসনের
বর্তমান সংসদ
সদস্য কেন্দ্রীয়
সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ
দেবনাথ। তিনি
ছাড়াও এ
আসনে মনোনায়ন
প্রত্যাশী হিসেবে রয়েছেন বরিশাল জেলা
পরিষদ চেয়ারম্যান
মো. মইদুল
ইসলাম, আওয়ামী
লীগের কেন্দ্রীয়
কমিটির আন্তর্জাতিক
বিষয়ক সম্পাদক
ড. শাম্মী
আহম্মেদ। বরিশাল-৫ (বরিশাল
সদর) এ
আসনের বর্তমান
সংসদ সদস্য
প্রায়ত সাংসদ
শওকত হোসেন
হিরনের স্ত্রী
জেবুন্নেছা আফরোজ। তিনি এবারও নির্বাচনে
অংশ নিতে
দলীয় মনোনায়ন
প্রত্যাশী। এ ছাড়া এ আসনে
দলীয় মনোনায়ন
প্রত্যাশীদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন
আওয়ামীলীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ
বীর বিক্রম,
তরুণ প্রজন্মের
নেতা বিশিষ্ট
সমাজসেবক ও
শিক্ষানূরাগী আরিফিন মোল্লা। বরিশাল-৬
(বাকেরগঞ্জ)এ আসনটি জাতীয় পার্টির
দখলে। বর্তমান
সংসদ সদস্য
নাসরিন জাহান
রতনা। এ
আসনে আওয়ামীলীগের
মনোনায়ন প্রত্যাশী
হিসেবে রয়েছেন
দলের কেন্দ্রীয়
উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.)
আবদুল হাফিজ
মল্লিক, উপজেলা
আওয়ামী লীগের
সভাপতি ও
উপজেলা চেয়ারম্যান
শামসুল আলম
চুন্নু। বরিশালের
৬টি আসনের
মধ্যে সবথেকে
গুরুত্বপূর্ণ ও সিটি কেন্দ্রীক আসন
হলো (বরিশাল
সদর ৫)
আর এই
আসনকে ঘিরেই
রয়েছে ব্যাপক
চমক তাই
কারোর থেকে
কেহই পিছিয়ে
নেই নিজের
প্রচার প্রচারনার
দিক থেকে।
এদিকে বরিশাল
সদর আসনের
মনোনয়ন প্রত্যাশিত
নেতা বিশিষ্ট সমাজসেবক
ও শিক্ষানূরাগী
আরিফিন মোল্লার
সাথে আলাপকালে
তিনি বলেন,
বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
এগিয়ে যাচ্ছে
দেশ। আগামী
জাতীয় সংসদ
নির্বাচন উপলেক্ষ্য
আমরা তৃণমূল
পর্যায়ের মানুষের
সাথে কথা
বলছি, তাদেও
চাওয়া-পাওয়ার
কথা শুনছি,
তাদের মাঝে
বর্তমান সরকারের
উন্নয়নের বার্তা
পৌঁছে দিচ্ছি।
তিনি আরও
বলেন, ‘আমাকে
যদি দলীয়
সভানেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক
দেয় ইনশআল্লাহ
এই আসনটি
বিপুল ভোটের
ব্যবধানে আমি
উপহার দিতে
পারবো।’ এদিকে
দলীয় সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বরিশালের
তৃণমূলের নেতাকর্মীরা
দাবী করছেন
যাতে যোগ্য
ও যাকে
দিয়ে উন্নয়ন
হবে এমন
নেতাদের যেন
দলীয় মনোনায়ন
দেয়া হয়।নির্বাচনে সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শংকা রয়ে গেছে
বায়ান্নোর বাংলা ডেস্ক .
মানবাধীকারকর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘নির্বাচনে
সংঘাত নিয়ে এখনো মানুষের মধ্যে শংকা রয়ে গেছে। এই শংকা দূর করার সবচেয়ে
বেশি দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ তারা জনগনকে নিয়ে কাজ করে, জনগনের
আস্থা নিয়ে কাজ করে।, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের বিডিএস
মিলনায়তনে ‘স্ট্যান্ড আপ ফর হিউম্যান রাইটস’ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার দল ও নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি জনগনকে উঠে দাড়াতে হবে, তাদের সচেতন হতে হবে।’ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে জাতীসংঘের সুইজারল্যান্ড এ্যাম্বাসি, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং বিএনডিএন।
ববি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
মনবীর আলম খাঁন সোহান .
বরিশাল
বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে
ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) থেকে। ওই দিন দুপুর ২ টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ চলবে ২২ অক্টোবর (সোমবার) রাত ১২ টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে “admission.eis.bu.ac.bd”-এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও “ barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd” তে পাওয়া যাবে বলে জানিয়েছেন জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা) মোঃ ফয়সাল মাহমুদ রুমি। এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে । ২৩ নভেম্বর সকাল ১০ টা থেকে ১১ টা “খ” ইউনিট, বিকেল ৩ টা থেকে ৪ টা “গ” ইউনিট এবং ২৪ নভেম্বর সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউনিটের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন সময়ে “ক” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৫, “খ” ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬, “গ” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৭ এই হেল্পলাইন নম্বরসমূহে পাওয়া যাবে। উল্লেখ্য বরিশাল
বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে নতুন আরও ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি ‘ইতিহাস ও সভ্যতা বিভাগ’ এবং অন্যটি ‘পরিসংখ্যান বিভাগ’।