2018-05-27 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

নিরাপদ ও যানজটমুক্ত সড়কের দাবীতে বরিশালে মানববন্ধন

8:11 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক .. বরিশাল সহ সারাদেশের সড়ক-মহাসড়কে যানজটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে বরিশালে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখা। সকাল সাড়ে ১১টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে কর্মসূচি পালিত হয়। অধ্যাপিকা টুনু রানী কর্মকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রনজিৎ দত্ত,এ্যাড. হিরন কুমার দাস মিঠু,অধ্যাপিকা দিপ্ত রানী ঘোষ,মাস্টার নুরুল ইসলাম,বিমল চক্রবর্তী, তুহিন চক্রবর্তী,কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।



Read More

বরিশাল প্রেস ক্লাব সদস্য না ফেরার দেশে চলে যাওয়া সাংবাদিকদের স্বরনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ইফতার

8:04 AM 0





বায়ান্নে বাংলা ডেস্ক .পুরানদের স্বরন করা আগামীতে এগিয়ে যাওয়া প্রত্যয় নিয়ে Í সহনোভূতি প্রকাশ করেবরিশালে কর্মরত না ফেরার দেশে চলে যাওয়া শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকদের স্বজন স্বরণ সভা দোয়া-মোনাজাত ইফতার অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার আছরবাদ বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব নিজস্ব ভবনে অনুষ্ঠিন আয়োজন করা হয়।ঐতিহ্যবাহী শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বজন স্বরণ সভায় স্বৃর্তিচারন করে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান,বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাঈদুল ইসলাম,বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি বাংলাদেশ রউফ খান,শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব কার্যকরী কমিটির সদস্য নুরুল আলম ফরিদ, দৈনিক বরিশাল প্রতিদিন সম্পাদক মফিজুল ইসলাম কাজী কামাল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুরাদ আহমেদ বেলায়েত হোসেন বাবলু।এছাড়া অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সংবাদ পত্রের প্রতিনিধি সহ শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য,সদস্য সহযোগী সদস্যরা অংশ গ্রহন করেন।পড়ে ইফতার পূর্বে নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা সহ সকল সংবাদ কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সদররোড বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম সামসুল আলম।সুপ্রিমকোর্ট বার সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব কার্যকরী কমিটির সিনিয়র সদস্য এ্যাড. মানবেন্দ ব্যাটবল, সাবেক সভাপতি এ্যাড. এস.এম. ইকবাল,কার্যকরী কমিটির সহ সভাপতি এম আমজাদ হোসাইন।দোয়া-মোনাজাত ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ গোলাম


Read More

বরিশালে গাঁজা সহ মা-ছেলে আটক

7:59 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল নগরীর নং ওয়ার্ড আমানতগঞ্জের শরীফ মঞ্জিলের গলি থেকে মাদক সমাঞ্জী পারভীন বেগম (৪০) তার ছেলে ওমর হাওলাদার(২০)কে ৫শত গ্রাম গাঁজা সহ আটক করেন কেতাতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন (পিপিএম) সংবাদের বিষয়টি নিশ্চিত করেন এস আই মহিউদ্দিন।তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে পারভীন বেগমের ঘড়ে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্বার করা হয়। এব্যাপারে কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
Read More

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে ছাত্রদলের মিছিল

7:49 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বরিশাল জেলা ছাত্রদলের ব্যানারে শনিবার বেলা ১২টায় নগরের বগুরারোড থেকে মিছিলটি বের করা হয়। যা সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার সামনে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা বি.এইচ রিমন, মোঃ আল আমিন হোসেন, হাসিবুর রহমান হাসিব, কাইয়ূম জাহিদ, ইমরান শাওন, রবিউল ইসলাম প্রমুখ

Read More

বরিশালে বজ্রপাতে আহত-২

8:29 AM 0


শামীম আহমেদ . বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ট্রলার চালক জাহিদ মুন্সী তার সহযোগী সাব্বির হোসেন। আহতদের প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় বৃহস্পতিবার রাতে জাহিদ মুন্সিকে (৪০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের কালিজিরা ব্রিজ সংলগ্ন খেয়াঘাট থেকে মুরগীর খাবার নিয়ে ট্রলারযোগে তারা ভোলার লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে জাহিদ মুন্সী সাব্বির আহত হয়। শেবাচিমের চিকিৎসকেরা জানিয়েছেন, জাহিদের অবস্থা আশংকাজনক। সে (জাহিদ) ঝালকাঠির রাজাপুর উপজেলার সাকুরিয়া গ্রামের সিদ্দিক মুন্সির পুত্র।

Read More

বরিশাল নগরীতে মোটরসাইকেল না থামানোয় দুই শিক্ষার্থীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিল সার্জেন্ট

8:26 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সিগন্যাল না মানায় কলেজ ছাত্রকে মারধর করেছে পুলিশ বলে অভিযোগ উঠেছে। আজ বেলা ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ পুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় ঘটনা ঘটেমোটর সাইকেল থামানোর আগেই চর-থাপ্পর দেওয়া শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকসহ পড়ে গিয়ে ওই কলেজ ছাত্রের হাত ভেঙে যায় এবং পা কেটে মারাত্মক জখম হয় বলে জানিয়েছে আহতের পিতা সৈয়দ সফিকুল ইসলাম রিয়াজ। তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সার্জেন্ট তারেক ঘটনাটি অস্বীকার করেছেনতিনি দাবী করেছেন, কেউ মারধর করেনি। মূলত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পরে গিয়ে আহত হয়েছে। এটি একটি সড়ক দুর্ঘটনা। ওদিকে ঘটনার পরপরই শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পালহাসপাতাল সূত্রে জানা গেছে, সৈয়দ সফিকুল ইসলামের পুত্র হাতেম আলী কলেজের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ তৃতীয় তলায় চিকিৎসাধীন রয়েছেন। জাকারিয়া জিহাদ বলেন, দুপুর ১২টার দিকে তার বান্ধবীকে নিয়ে মোটর সাইকেলেযোগে নথুল্লাবাদ জিয়া সড়ক যাচ্ছিলেন। পথিমধ্যে গ্লোবাল বিশ্ববিদ্যালয় চত্বর (নথুল্লাবাদ কাঁচাবাজার সংলগ্ন) পৌছামাত্র ট্রাফিক সিগন্যাল দেয়। গাড়ির গতি বেশি ছিল বিধায় তা কমানোর আগেই একজনে পিছন থেকে জোড়ে থাপ্পর মারে। কে থাপ্পর মেরেছে তা দেখতে পিছনে তাকানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। ঘটনাস্থলেই জাকারিয়ার হাত ভেঙে যায় এবং পা কেটে যায়। সঙ্গে থাকা বান্ধবীও আঘাতপ্রাপ্ত হন। জাকারিয়া জানান, থাপ্পরটি মারেন সার্জেন্ট তারেকের সহযোগী এক পুলিশ সদস্য বিষয়ে সার্জেন্ট তারেক বলেন, সিগন্যাল না মেনে দ্রুত ড্রাইভ করার সময় একটি ছাগল সামনে পরায় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হন জাকারিয়া তার বান্ধবী। যদিও প্রথমে তিনি স্পিড ব্রেকারে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যাওয়ার কথা বলেনজাকারিয়ার পিতা সৈয়দ সফিকুল ইসলাম বলেন, জিহাদের পায়ে সাতটি সেলাই লেগেছে। হাত ভেঙে গেছে। তিনি আরও বলেন, ঘটনা শুনেই উত্তম কুমার স্যার হাসপাতালে দেখতে এসছিলেন। তিনি চিকিৎসার ব্যয়ভার নিবেন বলে কথা দিয়েছেন। একইসাথে মিডিয়াকে কিছু বলতে বারণ করে গেছেন বিষয়ে সহকারি পুলিশ কমিশনার উত্তম কুমার পাল বলেন, আহত কলেজ ছাত্রের মাথায় হেলমেট ছিল না। তাকে পুলিশ সদস্যরা থামানোর সিগন্যাল দিলে তা না শুনে দ্রুত চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ওই সময়ে কলেজ ছাত্রটিকে হাসপাতালে নেওয়ার কেউ ছিল না বিধায় পুলিশ সদস্যরাই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, আমি হাসপাতালে গিয়েছিলাম মানবিক কারণেপুলিশ সদস্য ওই কলেজ ছাত্রকে চড়-থাপ্পর দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তম কুমার পাল বলেন, এটি তদন্ত সাপেক্ষ বিষয়। এমন কথা শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
Read More

বরিশাল-ঢাকা মহাসড়কে পুলিশের রাতভর চাঁদাবাজি

8:24 AM 0


বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে রাতভর বরিশাল-ঢাকা মহাসড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। তাদের বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ট্রাক পিকআপ ভ্যান মালিক-চালকরা। বরিশাল থেকে ঢাকা, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলায় স্থাপন করা হয় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। মহাসড়কে নিরাপত্তা, দুর্ঘটনা রোধ এবং মাদক চোরাচালান আটক এগুলো হাইওয়ে পুলিশের প্রধান কাজ। তবে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ক্ষেত্রে চলছে ব্যতিক্রম কার্যক্রম। বরিশাল-ঢাকা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী এবং মালবাহী যানবাহন চলাচল করে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে যানবাহন থেকে দিনে-রাতে সমানতালে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে টহলের নামে তাদের চাঁদাবাজি ভয়াবহ রূপ নেয়। দূরের মালবাহী ট্রাক এবং ছোট ছোট পিকআপ ভ্যান চালকদের টাকা না দিলে মুক্তি নেই। ভুক্তভোগী পিকআপ ভ্যান চালক মো: রাসেল, ট্রাক চালক মো. মালেক খান মো. জাহাঙ্গীর জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথার নামক স্থানের দক্ষিন পাশে, বামরাইল বাসস্ট্যান্ডের উত্তর পাশে বাইসখোলা, গৌরনদী উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ডের দক্ষিন পাশে, টরকী বাসস্ট্যান্ডের দক্ষিন পাশে এবং বার্থী বাসস্ট্যান্ডের উত্তর পাশে ইল্লা নামক স্থানসহ আরও কয়েকটি পয়েন্টে তারা রাতভর এই চাঁদাবাজি করে থাকেন। তারা আরও জানিয়েছেন, মামলা দেয়ার ভয় দেখিয়ে কিংবা কাগজপত্র দেখার নামে তারা নিয়মিত চাঁদা নিলেও কিছুই করার নেই। ট্রাকের চালক-হেলপারদের বেধড়ক মারধর করা হাইওয়ে পুলিশের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। আবার কাগজপত্রবিহীন যানগুলো ধরে থানায় এনে মামলা না দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। তবে সকল অভিযোগ সম্পূর্নরুপে অস্বীকার করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান
Read More

Recent Movies

Post Top Ad