2018-08-05 - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

কুপ্রস্তাবে রাজি না হওয়ায়.. স্কুল ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ

4:17 AM 0


শামীম আহমেদ.
 কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় চিহ্নিত বখাটে এক স্কুল ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বখাটেকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের।ঘটনায় শিকার ছাত্রী মুক্তা আক্তার (১৬) ওই গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের কন্যা স্থানীয় মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। মুক্তার বাবা জানান, একই গ্রামের আকবর আলী রাঢ়ীর বখাটে পুত্র সোলায়মান হোসেনের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বখাটে সোলায়মান (২৫) কৌশলে মুক্তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। ঘটনার পর পরই বখাটেকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্বজনরা গুরুতর অবস্থায় মুক্তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।তবে গ্রেফতারকৃতর স্বজনদের দাবি পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছাত্রীর মুখে অন্যকোনো তরল পদার্থ মেখে অ্যাসিড নিক্ষেপের নাটক সাজানো হয়েছে। হিজলা থানার ওসি মাকসুদুর রহমান বলেন, স্কুল ছাত্রী মুক্তা আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ এনে তার পিতা আলী আহম্মেদ হাওলাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় পুলিশী তদন্ত চলছে।

Read More

বরিশালে স্কুল ছাত্রী ও বৃদ্ধার লাশ উদ্ধার

4:12 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক .   
 জেলার আগৈলঝাড়া উপজেলায় এক স্কুল ছাত্রী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, শুক্রবার রাতে উপজেলার পশ্চিম রাজিহার গ্রাম থেকে মৃত অমূল্য বড়ালের স্ত্রী শেফালী রানীর (৭০) লাশ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা দাবি করলেও পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। অপরদিকে উজিরপুরের কারফা পাবলিক একাডেমীর ষষ্ট শ্রেণির ছাত্রী প্রিয়ন্তি বিশ্বাস (১১) শুক্রবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা প্রিয়ন্তি বিদ্যুতায়িত হয়েছে বলে প্রচার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর ওইদিন সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক প্রিয়ন্তিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রিয়ন্তি কারফা গ্রামের দিনমজুর নগেন্দ্র নাথ বিশ্বাসের কন্যা। শুক্রবার রাতেই উজিরপুর থানা পুলিশের সহায়তায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রিয়ন্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উভয় ঘটনায় থানায় মামলা দায়েরের পর দুটি লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Read More

বরিশালে বিদ্যালয় পূনঃনির্মানে টিন বিতরণ

4:09 AM 0


শামীম আহমেদ.
 সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিন সেড ভবন পূনঃনির্মানের জন্য শনিবার সকালে ঢেউ টিন কাঠ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পিআরডিবি- প্রকল্প মাহিলাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে জেলার গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিন বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা মইনউদ্দিন, প্রকল্প কর্মকর্তা রুহুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ।
Read More

বিলের মধ্যে নৌকায় বসে বাল্যবিয়ে সম্পন্ন

4:03 AM 0


শামীম আহমেদ.
 বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারির কারণে শেষপর্যন্ত বিলের মধ্যে নৌকায় বসে একটি বাল্যবিয়ে সম্পন্ন করেছেন পুরোহিত। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের। বিষয়টি নিয়ে শনিবার দিনভর পুরো উপজেলাজুড়ে টক অব দ্যা টাউনে পরিনত হয়।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের জ্যোতিন্দ্র নাথ দাসের কন্যা বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মুক্তা রানী দাস বৈশাখীর সাথে পাশ্ববর্তী বাহাদুরপুর গ্রামের পূর্ণ চন্দ্র গাইনের পুত্র প্রশান্ত গাইনের পারিবারিকভাবে বিয়ের কথা চলে আসছিলো। কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজনের কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল স্থানীয় ইউপি সদস্যকে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন।সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বড়ের বাড়িতে বসে পুরোহিত দিয়ে সামাজিকভাবে বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পূর্ণরায় ওই এলাকার ইউপি সদস্য সুভাষ ভক্তকে ফোন করে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন। বিষয়টি জানতে পেরে দুই পরিবারের ঘনিষ্ট লোকজন বর এবং কনেকে নৌকায় উঠিয়ে বিলের মধ্যে নিয়ে শুক্রবার রাতে পুরোহিত দিয়ে বাল্যবিয়ের কাজ সম্পন্ন করেন। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, ঘটনায় পুরোহিতসহ বর কনের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read More

ডাকসু সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন ও ৬দফা দাবীতে মানববন্ধন

4:01 AM 0


শামীম আহমেদ.
ডাকসু সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবী শিক্ষা মন্ত্রালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সকলস্তরের দূর্নীতি বন্ধ,শিক্ষা আইন করে কোচিং-গাইড বাণিজ্য বন্ধ করা সহ দফা দাবী বাস্তবায়ন করার  আহবান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র মৈত্রী বরিশাল মহানগর জেলা কমিটি।আজ শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর সদররোডে কর্মসূচি পালন করে।ছাত্র মৈত্রী বরিশাল মহানগর কমিটির সভাপতি শামীম শাহরুখ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সভাপতি মিন্টু দে,আল-মামুন রাব্বি,এমরান নুর মিনার,মোঃ আল ইব্রাহিম রাজিব,সোহাগ,পলাশ, রাসেল প্রমুখ।
ছাত্র মৈত্রী মহানগর জেলা সংগঠনের শিক্ষার্থী সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়ে এসময় বলেন অবিলম্বে ছাত্র মৈত্রীর দফা দাবী মেনে নিয়ে শিক্ষাঙ্গনে একটি সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

Read More

বরিশালে মাদ্রাসা’র ছাত্রীকে যৌন হয়রানি : সুপারের ২ পুত্র আটক

7:43 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক .   
বরিশাল নগরের ২৪ নং ওয়ার্ড শেরে--বাংলা সড়কের জাহিদাতুন নেছা মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানী আটকে রাখার অভিযোগে হিজলা থানায় কর্মরত কনস্টেবল আবু ইউসুফ মাদ্রাসার মালিক জাহিদাতুন নেছার বড় ছেলে জাহিদুল ইসলামকে আটক করেছে কোতয়ালী মডেল থানার এস আই নজরুল। এদিকে ঘটনার কয়েক ঘন্টা পরেই পৃথক অভিযান চালিয়ে মাদ্রাসা মালিকের বাসা থেকে মাদকসহ তার মেঝো ছেলেকেও আটক করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় নগরের ধান গবেষনা এলাকা থেকে প্রথমে জাহিদুলকে যৌন হয়রানীর অভিযোগে আটক করা হয়। ঘটনায় গতকাল ছাত্রীর মা আফরোজা বেগম বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় নারী নির্যাতনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম। ভিকটিম ওই মাদ্রাসার কুরসী বিভাগের ছাত্রী জানান, মাদ্রাসার মালিক জাহিদাতুন নেছার বাড়িতে থেকেই কাজ করার পাশাপাশি ওই মাদ্রাসায় লেখা পড়া করে আসছিলো। গত মঙ্গলবার মাদ্রাসা সুপারের ছেলে জাহিদুল ইসলাম তাকে যৌন হয়রানি মারধর করে। বিষয়টি মাদ্রাসার মালিককে জানানো হলে গত ৩দিন তাকে মাদ্রাসা এবং ঘরের বাইরে যেতে দেননি তিনি। ওই মাদ্রাসার নিকটে অবস্থিত ক্ষুদ্র ব্যাবসায়ী বাবুল ভান্ডারি জানান, বৃস্পতিবার রাত সাড়ে ১০ টায় তিনি দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছন থেকে একটি মেয়ে আমাকে বাঁচান বলে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে। তাৎক্ষনিক আমিসহ স্থানে উপস্থিত কয়েকজন মুরব্বি তার পরিচয় এবং কি হয়েছে জানতে চাইলে মেয়ে জানায় যে সে পাশ^বর্তী মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসার মালিকের ছেলে তাকে শ্লীলতাহানী করে আটকে রেখেছে। বিষয়টির বাস্তবতা অনুধাবন করে আমি স্থানীয় মহিলা কাউন্সিলর পুলিশকে জানাই। তিনি আরো বলেন,ঘটনার সাথে সাথে মাদ্রাসার মালিক জাহিদাতুন নেছা অভিযুক্ত জাহিদুল দৌড়ে এসে মেয়েটিকে ছিনিয়ে নিতে চাইলেও আমরা অটল থাকায় তা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে ঐওয়ার্ডের নব নির্বাচিত (সংরক্ষিত) মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন ডালিম বলেন,এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং মেয়েটিকে উদ্ধার করে আমার বাসায় নিয়ে আসি। পরবর্তীতে পুলিশ গিয়ে আমার বাসা থেকে তাকে থানায় নিয়ে যায়। এব্যাপারে ২৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর আনিচ শরীফ বলেন,মাদ্রাসাটির বিরুদ্ধে ইতি পূর্বে অনেক অভিযোগ শুনেছি। অভিযোগ গুলো সত্য। আমি আজ বিকালে (গতকাল) মাদ্রাসায় যাবো এবং এলাকাবাসীকে সাথে নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এদিকে গতকাল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত জাহিদুলের বাসায় বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন (পিপিএম) অভিযান চালিয়ে ৩৮ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ জাহিদুলের মেঝো ভাই আসাদুলকে হাতে নাতে গ্রেফতার করে। এঘটনায় এসআই নজরুল বাদী হয়ে আসাদুলকে আসামী করে মাদক নিযন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় টপ অফ দ্যা নিউজে পরিনত হয়েছে। এব্যাপারে স্থানীয় সমাজকর্মী আপন সংঙ্গীত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল হাওলাদার আজিজ বলেন,মাদ্রাসাটিতে র্দীঘ দিন ধরেই চলছে ব্যাপক অনিয়ম। শিশু শিক্ষার্থীদের নির্যাতন,নি¤œ মানের খাবার পরিবেশনসহ কিছু দিন পূর্বে এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টার ঘটনাও ঘটেছে। কিন্তু মাদ্রাসার সুপারের স্বামী পুলিশ আবাসিক স্থলে কঠোর গোপনীয়তা বজায় থাকায় এলাকাবাসী কোন ব্যাবস্থা নিতে পারেনি। আমরা এলাকাবাসী তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছি অন্যথায় জনগনকে সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলনে মাঠে নামবো। এঘটনায় এলাকা জুড়ে চলছে ব্যাপক উত্তেজনা।
Read More

Recent Movies

Post Top Ad