শামীম আহমেদ . প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন বন্ধের অভিযান
শেষ হয়েছে রোববার মধ্যরাতে। বরিশাল জেলার পাশাপাশি
বিভাগের বাকি ৫ জেলায় মৎস্য অফিসের নেতৃত্বে চলেছে টানা ২২ দিনের অভিযান। যেখানে মৎস অধিদপ্তরকে সহায়তা
করেছে কোষ্টগার্ড, পুলিশ, নৌ-পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের
সদস্যরা। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের হিসেব অনুযায়ী গত বছরের চেয়ে মোবাইল কোর্ট, আটক, জেল-জরিমানার পরিমান বাড়লেও বাড়েনি অভিযানের
সংখ্যা। পাশাপাশি কমেছে জাল ও ইলিশ জব্দের পরিমান। গত বছর বরিশাল বিভাগে মোট দন্ডপ্রাপ্ত জেলের সংখ্যা ছিলো ৫৩৩ জন, যা এবছর বেড়ে দাঁড়িয়েছে ৯৬১ জন। পাশাপাশি গত বছরের চেয়ে এ বছর ৩ লাখ ৮১ হাজার টাকা বেশি জরিমানা আদায় করা হয়েছে। আবার জব্দের তালিকায় গত বছরের থেকে ২ মেট্রিকটন ইলিশ কম জব্দ করা হয়েছে। পাশাপাশি ২২ দিনের এ অভিযানে গতবছরের থেকে ১০ দশমিক ৬১ লাখ মিটার কম অবৈধ জাল জব্দ
করা হয়েছে।
এ বছর জব্দকৃত অবৈধ জালের পরিমান ছিলো ২৯ দশমিক ৭০ লাখ মিটার
যার পরিমান গত বছর ছিলো ৪০ দশমিক ৩১ লাখ মিটার। গত বছরের তুলনায় এ বছর ১৯২ টি অভিযান কম হলেও ১৮ টি মোবাইল কোর্ট ও ২৩০ টি মামলা বেশি দায়ের করা হয়েছে। গত বছর অভিযান হয়েছিলো ২ হাজার ৯২টি, মোবাইল কোর্ট
পরিচালিত হয়েছিলো ৯৬৮টি ও মামলা হয়েছিলো ৭০৫টি। অপরদিকে বরিশাল বিভাগের মধ্যে এ বছর সবচেয়ে বেশি ৬৭৬টি অভিযান পরিচালনা করেছে বরিশাল
জেলা। আর জেল-জরিমানার দিক থেকে এগিয়ে রয়েছে ভোলা জেলা। যেখানে ৩১৮ টি অভিযান, ১৯৪ টি মোবাইল কোর্ট
ও ২৫৪ টি মামলার মাধ্যমে ৪৩২ জনকে জেল ও ৯
লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা
(হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, মূলত নদীতে মাছ বেশি
থাকায় অসাধু জেলেরা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় নেমে থাকে। এবছর মৎস্য বিভাগ ও আইন-শৃঙ্খলা
বাহিনী সুষ্ঠু ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের আটক
করেছে। মৎস অধিদপ্তর বরিশালে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,
জেলে ও সাধারণ মানুষ এ বিগত সময়ের থেকে অনেকটাই সচেতন। তাদের সাথে সাথে মৎস্য বিভাগের প্রতিটি সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্নিতভাবে নদী-সাগর পাহারা দিয়েছে। যারমধ্য দিয়ে জাতীয় মাছ ইলিশ রক্ষায় সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে, কাউকে সুযোগ দেয়া হয়নি। এবার জাটকা নিধন বন্ধে কঠোর নজরদারী রাখা হবে বলে জানিয়ে তিনি বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধের পাশাপাশি জাটকা নিধন বন্ধ
না করা গেলে ইলিশের পরিমাণ বাড়বে না। তাই ইলিশের পরিমান
বাড়াতে হলে জাটকা নিধন বন্ধ করতেই হবে।
Post Top Ad
Showing posts with label পাঁচমিশালি. Show all posts
Showing posts with label পাঁচমিশালি. Show all posts
বরিশাল জেলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে পুলিশের দায়ের করা গায়েবী মামলার প্রতিবাদে পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান।
বায়ান্নোর বাংলা ডেস্ক
. বিএনপি’র রাজনৈতিক নেতাকর্মীদের
বিরুদ্ধে গায়েবী মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবী জানিয়ে বরিশালের পুলিশ
সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১টায়
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রহমান কাছে স্মারকলিপি তুলেদেন দক্ষিন জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল জেলার বিভিন্ন থানায় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানী করার উদ্যোশে পুলিশ মিথ্যা
মামলা দায়ের করা হয়েছে। এসময তারা স্মারকলিপিতে উল্লেখ করেন, বরিশালের বাবুগঞ্জে গত ২৫ অক্টোবর এস আই মোঃ আলমগীর হেসেন বাদী
হয়ে মোঃ রাজন সিকদারসহ অসংখ্য অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ০৬/১৮। এছাড়াও পুলিশের বিশেষ ক্ষমতা আইনে উজিরপুর থানায় গত ২১ অক্টোবর এস আই আলমগীর হোসেন
বাদী হয়ে খোকন ডাকুয়াসহ অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮/১৮। অপরদিকে গত ২৩ অক্টোবর পুলিশের বিশেষ ক্ষমতা আইনে বাকেরগঞ্জ থানায় এস আই
কলম চন্দ্র দে বাদী হয়ে মাওলানা মাহমুদুন্নবীসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে
একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২৫/১৮। এভাবে প্রায় প্রতিটি
থানায় ঘটনাবিহীন গায়েবী মামলা দায়ের করছে পুলিশ বলে অভিযোগ তোলেন তারা। এসকল অজ্ঞাতনামা আসামীদের স্থানে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গ্রেফতার করা
হবে বলে আশংকা প্রকাশ করেন। স্মারকলিপিতে তারা বলেন, বস্তুনিষ্ঠ তদন্ত করলে দেখা যাবে ঐ মামলায় উল্লেখিত কোন ঘটনাই ঘটেনি। কতিপয় অতি উৎসাহি পুলিশ কর্মকর্তা ক্ষমতাসীন দলের ইঙ্গিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে
বিরোধী দলকে হয়রানী করতে এমন মামলা প্রস্তুত করে রাখা হয়েছে। এসব মামলায় নেতাকর্মীদের গ্রেফতার দেখানো হবে। রাজনৈতিক নেতাকর্মীদের
নির্বাচনের পূর্বে গ্রেফতার করে জেল হাজতে রাখলে গনতন্ত্র বাধাগ্রস্থ হবে বলে মনে করেন
তারা। এসময় তারা উক্ত গায়েবী
মামলাগুলো জরুরী ভিত্তিতে চুরান্ত প্রতিবেদন দাখিল পূর্বক নিস্পত্তি বা ফৌজদারী কার্যবিধি
আইনের ৪৯৪ ধারার মতে প্রত্যাহারের ব্যবস্থা করার দাবী জানান। স্মারকলিপি প্রদাননের
সময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সাবেক সংসদ আবুল হোসেন খান, বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাভোকেট লিংকন, উজিরপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মান্নান তালুকদার এবং এ্যাভোকেট রিয়াজ প্রমুখ।
বাকেরগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তির অভিযোগ
মনবীর আলম খান . বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নের বাসিন্দা বীর
মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক রাজাকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে স্থানীয়
বিএনপি ও মুক্তিযুদ্ধ বিরোধী একটি চক্রের বিরুদ্ধে। এ বিষয়ে দাঁড়িয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে
বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিবৃতি দিয়ে
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগে
জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা
আব্দুর রাজ্জাক রাজা বাকেরগঞ্জ মান উন্নীত থানা কমিটি ও উপজেলা পরিষদের সরকার মনোনিত
সদস্য ছিলেন। অত্যন্ত জনপ্রিয় এই
ব্যক্তি অন্তত ৩০ বছর আগে মৃত্যু বরণ করেন। সম্প্রতি দাঁড়িয়াল
ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত: কদম আলী তাজের পুত্র সহিদ তাজ এবং তার সহযোগী বিএনপি
নেতা রফিক মেম্বার ও সিরাজ হোসেন আকন মেম্বার অশালীন কথাবার্তা রটাচ্ছে। এতে করে মরহুম মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধারা
ক্ষোভ প্রকাশ করেন। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দাঁড়িয়াল ইউনিয়নের
সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে আঃ রশিদ খান, আঃ সোবাহান, আঃ মান্নান। এছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের
কমান্ডার আবদুল কাদের হাওলাদার।
বরিশালে মেগা কনসার্টে আইয়ুব বাচ্চুকে স্মরণ
শামীম আহমেদ . সরকারের জনকল্যাণমূলক
ও উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ের জনগণকে অবহিত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
উদ্যোগে বরিশালে শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু
উদ্যানে সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় তারুণ্যের বাঁধ
ভাঙ্গা উচ্ছাসের সৃষ্টি হয়েছিলো। কনসার্টকে ঘিরে বিকেলের
মধ্যে গোটা বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ন হয়ে যায়। তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড়ে কনসার্ট রূপ নেয় এক মিলন মেলায়। সন্ধ্যায় বাউল গান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে কনসার্টের যাত্রা
শুরু হয়। বরিশালের এই কনসার্টে
সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর গান গাওয়ার কথাছিলো বলে জানিয়েছেন সংগীতশিল্পী
কৌশিক হোসেন তাপস। কয়েকদিন আগে অকালে
চলে যাওয়ায় গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করা হয়। কনসার্টের শেষপর্যায়ে আইয়ুব বাচ্চুর স্মরণে সবাই দাঁড়িয়ে এক
মিনিট নিরবতা পালন করেন। এসময় পুরো মাঠের অন্ধকারের
মাঝে শোভা পায় হাজার-হাজার মোবাইল বাতি। নিরাবতা পালন শেষে
প্রয়াতের স্মরনে মঞ্চে সকল শিল্পীদের উপস্থিতিতে আইয়ুব বাচ্চুর কন্ঠে গাওয়া “সেই তুমি কেনো এতো অচেনা হলে” গানটি পরিবেশন করা হয়। বরিশালে জেলা প্রশাসনের
সার্বিক সহযোগীতায় ও শেকড়ের সন্ধানে প্রজেক্টের আওতায় কনসার্টের পাশাপাশি বঙ্গবন্ধু
উদ্যানে আতশবাজি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে
মঞ্চ থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশের
জয় এর খবর দেয়া হয়। যে খবরে আনন্দে উদ্বেলিত
হয়ে ওঠে দর্শকরা। মেগা কনসার্টে সংগীত
পরিবেশন করেন হৃদয় খান, রিংকু, কুদ্দুস বয়াতী,
মানাম আহমেদ, শফি মন্ডল, চিশতি বাউল,
পুলক ও রেশমি। কনসার্টের শুরুতে অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আব্দুল
মান্নান ইলিয়াস, মেট্রোপলিটন পুলিশ
কমিশনার মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, মাহবুব উদ্দিন বীর বিক্রম, সদর উপজেলার চেয়ারম্যান
সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
বরিশালে গভীর রাতে সম্পত্তি দখল করে ঘর নির্মান করেছে বিএনপি নেতা
শামীম আহমেদ . একটি ভূয়া ডিক্রীর
বলে মালিকানা দাবি করে গভীর রাতে আওয়ামী লীগ নেতার পূর্ব পুরুষদের ভোগদখলীয় পৈত্রিক
সম্পত্তি দখল করে অস্থায়ী বসত ঘর নির্মান করেছে এক বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের। ওই গ্রামের মৃত রাজ্জাক মৃধার পুত্র স্থানীয় আওয়ামী লীগ নেতা
জহির মৃধা জানান, এসএ রেকর্ড অনুযায়ী
তাদের পূর্ব পুরুষদের ভোগদখলীয় ৩৪ শতক সম্পত্তি একটি ভূয়া ডিক্রীর বলে দীর্ঘদিন থেকে
দখল করার চেষ্ঠা করে আসছে একই এলাকার মৃত সোবাহান সরদারের পুত্র বিএনপি নেতা সালেক
সরদার। এনিয়ে তাদের সাথে বিরোধ
চলে আসছে। জহির মৃধা আরও জানান, বুধবার দিবাগত গভীর রাতে সালেক সরদার তার সহযোগিদের নিয়ে ওই
সম্পত্তিতে একটি অস্থায়ী ঘর নির্মান করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার
সকালে তিনি (জহির মৃধা) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আগৈলঝাড়ায় ২জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা
শামীম আহমেদ . বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে ২জনের
বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ২জনকেই
উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আজ বুধবার উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালিবাড়ি গ্রামের লিটু
বিশ্বাসের স্ত্রী তাপসী বিশ্বাস (২০) স্বামীর সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা
করে। অন্যদিকে একইদিন উপজেলার
রাজিহার ইউনিয়নের বাসাইল গ্রামের নারায়ন রায়ের ছেলে নয়ন রায় (২০) পারিবারিক কলহের কারনে
অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় ২জনকেই
উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে মা-ছেলে আহত
শামীম আহমেদ. বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জের ধরে হামলা-সংঘর্ষে
মা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার কান্দিরপাড় গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী
আলো রানী বেপারীর সাথে একই এলাকার কমলেশ মুন্সি ও তার ভাই রমেশ মুন্সির সাথে পূর্ব
বিরোধের জের ধরে বাকবিতন্ডা হয়। এসময় বাকবিতন্ডার এক
পর্যায় কমলেশ মুন্সি ও তার ভাই রমেশ মুন্সির নেতৃত্বে ৪/৫জন মিলে আলো রানী বেপারী
(৪৫) ও তার ছেলে সুব্রত বেপারী (২২)কে পিটিয়ে রক্তাত্ব জখম করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে আনার পথেও প্রতিপক্ষের
লোকজন বাধা দেয়। এঘটনায় শান্তি রঞ্জন
বেপারীর ভাইয়ের ছেলে কিরন বেপারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বরিশালে বোমা বিস্ফোরনের ঘটনায় পুলিশের মামলা সময় পাল্টে রাত হয়ে গেল দিন
শামীম আহমেদ. জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার
বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বোমা বিস্ফোরনের পর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে
দুইটি অবিস্ফোরিত বোমা, তিনটি পেট্্েরাল বোমা
ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন। এ ঘটনায় থানার এসআই
আলমগীর হোসেন বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০জনকে আসামি করে বিষ্ফোরক
আইনে একটি মামলা দায়ের করেছেন। বোমা বিস্ফোরনের ঘটনাটি
গত রবিবার রাত সাড়ে সাতটার দিকে ঘটলেও পুলিশ মামলায় বিকেল পৌনে পাঁচটার কথা উল্লেখ
করেছেন। মামলার বিষয়টি বুধবার
সকালে সর্বত্র ছড়িয়ে পরলে ঘটনার সময় নির্ধারন নিয়ে থানার ওসির রহস্যজনক আচারনে সচেতন
এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিরা হলেন, উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল হাওলাদার, যুবদল নেতা খোকন ডাকুয়া, উপজেলা ছাত্রদলের নাট্যবিষয়ক সম্পাদক কালাম ফরাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি জহির বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির ও উপজেলা
জামায়াতের সাবেক নায়েবে আমীর মিজান হাওলাদার। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।সোনার বাংলা বাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান, গত ২১ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে স্কুলের মাঠের পাশে পর পর দুটি শক্তিশালী বোমার
বিস্ফোরন ঘটে। এসময় বাজারের মধ্যে
থাকা লোকজন প্রানভয়ে দিকবিদিক ছোটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দা রিনা বেগম (৩৫) বলেন, এশার নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
রাতের ঘটনা মামলায় দিনের কথা উল্লেখ করার সম্পর্কে বাদি এসআই
আলমগীর হোসেন বলেন, মামলায় উল্লেখিত সময়েই
ঘটনা ঘটেছে। উজিরপুর মডেল থানার
ওসি শিশির কুমার পাল বলেন, বড় ধরনের নাশকতা সৃষ্টির
লক্ষে পরিকল্পনা হচ্ছিলো। টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌঁছলে আসামিরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
বরিশালে প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগে মামলা দায়ের
শামীম আহমেদ . জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর মালিকান্দা গ্রামে মিজানুর রহমান বেপারী (২৫)
নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাদি হয়ে প্রতিপক্ষের ১২জনের
বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল
হক বেপারীর পুত্র মোস্তফা বেপারীসহ তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন থেকে একই বাড়ির
দুলাল বেপারী গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকালে জমি দখলের উদ্দেশ্যে
দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা গংদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ দুলাল বেপারী ও
তার সহযোগিরা। হামলাকারীদের হাত থেকে
স্বজনদের রক্ষার জন্য এগিয়ে আসে মোস্তফার সহদর প্রতিবন্ধী মিজানুর রহমান। এ সময় হামলাকারীরা মিজানুরকেও পিটিয়ে আহত করে। পরে গুরুত্বর অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে
ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর চিকিৎসকরা মিজানুরকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার
২১ দিন পর গত ২২ অক্টোবর রাতে মিজানুর রহমান মারা যায়। মামলার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার
পাল জানান, নিহতের লাশের ময়নাতদন্তের
জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোস্তফা বেপারী বাদি প্রতিপক্ষ দুলাল
বেপারী, এসকেন্দার বেপারী, এনায়েত বেপারী,
কাওছার বেপারী, জাকির বেপারী ও তার
মা আকলিমা বেগম, স্ত্রী রিমা আক্তারসহ
আরও পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বরিশালে মেহেন্দিগঞ্জের কাজির হাট থানায় বিএনপি,জামাত,স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের বিরুদ্বে গায়েবী মামলা।
শামীম আহমেদ. বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ
উপজেলার কাজিরহাট থানায় গায়েবী কালভার্ট ভাঙ্গার অভিযোগে এনে বিএনপি-জামাত-স্চ্ছোসেবকদল
ও ছাত্রদল নেতা-কর্মী সহ ১৪জন নামধরা ও অজ্ঞাত অসংক্ষক নেতা-কর্মীদের বিরুদ্বে স্বেচ্ছাসেবকলীগ
সভাপতির বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের। মামলার এজাহার সূত্রে
সূত্রে জানা যায় কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের সাতহাজার বিগা গ্রামের একটি পুরাতন
কালভার্ট ভাঙ্গার অভিযোগ এনে ভাষানচর ইউনিয়নের
৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম ফকির বাদী হয়ে স্থানীয় বিএনপি-জামাত-স্চ্ছোসেবকদল
ও ছাত্রদলের ১৪জনকে নামধরা আসামী করা সহ অজ্ঞাত অসংক্ষক নেতা-কর্মীদের বিরুদ্বে বিশেষ
ক্ষমতা আইনে কাজিরহাট থানায় ২২ই অক্টোবর বিকাল ৫টায় একটি মামলা দায়ের করেছে।
উক্ত মামলায় আসামী করা হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল
সহ-সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবকদল অন্যতম নেতা এনামুল হক তালুকদার মিদুল,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শাহেন, জয়নগর ইউনিয়ন সাবেক বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন,লতা ইউনিয়নের বিএনপি সভাপতি শাহিন হাওলাদার,কাজিরহাট থানা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন,একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বাবুল
ও নেয়ামত উল্লাহ রাকিব সহ নামধরা ১৪জন ও অজ্ঞাত অসক্ষংক বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে
মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বাদী জসিম ফকির উল্লেখ করেন রবিবার রাত ২টার সময় বিএনপি
ও জামাত সহ উক্ত আসামীরা কালভার্টটি ভেঙ্গে ফেলে।
এব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইন-চার্জ (ওসি) হারুন অর-রসিদ
বলেন বাদী জসিম ফকির ১৪জনের বিরুদ্বে নামধরা সহ অজ্ঞাত অসংক্ষককে আসামী করে মামলা করেছে
মামলার স্বার্থে আসামীদের নাম বলা যাবে না।
এমনকি মামলার বাদী নাম জানতে চাইলে তিনি বলেন উক্ত এলাকার একজন
লোক বাদী হয়ে মামলা করেছে।
বর্তমানে মামলাটি এস.আই আঃ রব তদন্ত করছেন বলে তিনি জানান।
এই অজ্ঞাত মামলার বিষয়ে উক্ত এলাকার সাবেক সংসদ সদস্য ও বরিশাল
উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি
নেতা-কর্মীরা যাতে করে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিতে না পারেন তার জন্যই পুলিশকে
ব্যাবহার করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া করছে। তিনি এসব অজ্ঞাত গায়েবী মামলা না করার জন্য পুলিশ প্রশাসনের
প্রতি আহবান। এবং এঘটনায় তিনি নিন্দা
ও ক্ষোভ প্রকাশ করেন। এব্যাপারে বরিশাল উত্তর
জেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাড. নুরুল আলম রাজু বলেন গায়েবী মামলাগুলো সবই রাজনৈতিক
উদ্দেশ্য হাসিল ও হয়রানী করার জন্য দলীয় নেতা-কর্মীদের দিয়ে প্রভাবশালী নেতাদের মদতে
এসব মামলা করা হচ্ছে। রাজু বলেন আমরা এসব
ভূয়া ও গায়েবী মামলাগুলোর সুষ্ট তদন্তের দাবী জানাচ্ছি।
বরিশালের গ্রামীণ জনপদে সড়ক বাতি
শামীম আহমেদ. সিটি কর্পোরেশনের
সড়কগুলোর ন্যায় গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে আলোকিত করার লক্ষ্যে গ্রামীণ
সড়কে সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে জেলার গৌরনদী
উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ব্যক্তিগত ও সরকারী উদ্যোগে ১১০টি সড়ক বাতি স্থাপন করা হয়েছে। দুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল
হাসানাত আব্দুল্লাহ এমপি’র অনুপ্রেরনায় মাহিলাড়া
ইউনিয়নের গ্রামগুলোকে গ্রামীণ শহরে পরিনত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ। তারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে ৪৫টি আধুনিক রোড ল্যাম্প
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ন স্থানে স্থাপণ করা হয়েছে। এছাড়া সরকারীভাবে আরও ৬৫টি রোড ল্যাম্প বিভিন্ন সড়কে স্থাপণ
করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের
সকল সড়কগুলোকে সড়ক বাতি স্থাপণ করে মাহিলাড়া ইউনিয়নকে একটি গ্রামীণ শহরে পরিনত করা
হবে। উপজেলা নির্বাহী অফিসার
খালেদা নাছরিন জানান, গ্রামীণ সড়কে বাতি
স্থাপণ একটি প্রশংসনিয় উদ্যোগ। সড়কে বাতিগুলো স্থাপণের
ফলে স্থানীয় জনগনের যাতায়তে সুবিধা হবে। এর আগেও মাহিলাড়া ইউপি
চেয়ারম্যান ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে বৃক্ষ রোপণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ফলে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান
হিসেবে ঘোষনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইউএনও আরও জানান, মাহিলাড়া ইউনিয়নের গ্রামীণ এলাকার সড়ক বাতি দেখে অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিরাও
নিজ নিজ ইউনিয়নের সড়কে বাতি স্থাপণে উদ্বুদ্ধ হবে।বিসিসির নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করালেন মাননীয় প্রধানমন্রী
শহিদুল ইসলাম. বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ
শপথ নিয়েছেন। গতকাল
প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বেলা ১১টায় এই শপথ অনুষ্ঠিত হয়।প্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ
হাসিনা নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে শপথ বাক্য
পাঠ করান। এছাড়া
কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী প্রকৌশলী মোশাররফ হোসেন।উল্লেখ্য যে ,
বরিশাল
সিটি কর্পোরেশনের
মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে আজ। একইদিনে
দায়িত্ব
নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।গত ৩০ জুলাইয়ের নির্বাচনে
আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জয়লাভ করেন। তিনি এক লাখ
১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর
রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট। ৩০ জুলাই
বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন সবচেয়ে বেশি ভোট পেয়ে এই
মহানগরীর প্রথম নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা। শপথ শেষে
দুপুরে ধানমন্ডি
৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং টুঙ্গিপাড়ায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত সহ দোয়া মোনাজাতে অংশ নিবেন। তাছাড়া
নবনির্বাচিত মেয়রের সাথে দলীয় কাউন্সিলরা রয়েছেন।এরপরে বরিশালের সকল
পর্যায়ের দলীয় নেতাকর্মিরা বর্নাঢ্য মটরশোভারেলি সহকারে নবনির্বাচিত
মেয়রকে বহন করে বরিশালে এসে পৌছাবেন।হাজার হাজার নেতাকর্মি সহ সকল শ্রেনী পেশার মানুষ ও শতশত
গাড়ি নিয়ে তাকে অভিন্দন জানান। তাছাড়া আজ বিকাল ৩,৪০ মিনিটের সময় বিসিসির মুক্তমঞ্চে রাজকৈও নাগরিক সংবর্ধনা
দেয়া হবে।বরিশালে যুবদল নেতার উপর হামলা
বায়ান্নোর বাংলা ডেস্ক. জেলার গৌরনদী পৌর এলাকার ৯নং
ওয়ার্ড যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদারকে (৩৮) রবিবার রাতে পিটিয়ে গুরুতর আহত
করেছে কতিপয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত যুবদল নেতার স্ত্রী শিমু বেগম জানান, তার স্বামী রবিবার সন্ধ্যা রাতে কাসেমাবাদ বাসষ্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলযোগে ৮/৯ জন ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি
সোঠা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে স্বজনরা মুমূর্ষ অবস্থায় গিয়াস উদ্দিনকে উদ্ধার করে
বরিশাল নগরীর আনোয়ার রাহাত হাসপাতালে ভর্তি করেন।