বায়ান্নোর বাংলা ডেস্ক . এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামীকাল ০৬/৫/২০১৮ মে) রবিবার।দুপুর ১টায় শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।প্রতিবারের মতো এবারো সকাল ১০টায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন দুপুর ১২ টায়। এরপর দুপুর ১টা থেকে বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবে ফল প্রত্যাশীরা। যেসব ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল: www.educationboardresults.gov.bd, ও সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। মোবাইলের এসএমএস’র মাধ্যমে ফলাফল: সব অপারেটর (টেলিটক, রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল) থেকে মেসেজ অপশনে গিয়ে SSC অথবা DAKHIL লিখে একটি space দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর (chi) লিখে একটি space দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে একটি space দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এ ছাড়া স্ব–স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড পূর্বক প্রিন্ট করে আগের মতোই নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার সুযোগ পাবেন। এবারো অন্যবারের মতো সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থাকছে না। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সাল থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয় না। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
Post Top Ad
আগামীকাল (৬ মে) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে

বরিশালে আবারও কালবৈশাখীর আশঙ্কা
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে আবারও কালবৈশাখীর আশঙ্কা নদীবন্দরে ছিলো ২ নম্ভর হুঁশিয়ারি
মাঝে একদিন বিরতি দিয়ে আবারও ঝঞ্জাবিক্ষুব্ধ হয়ে ওঠছে প্রকৃতি। শুক্রবার সকালে তেজরোদের
দেখা মিললেও দুপুরেই তার উল্টো চিত্র। কালবৈশাখী পূর্ণরূপেই প্রকাশ করে নিজেকে। আবহাওয়া
অধিদপ্তর জানান দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাবে। সঙ্গে থাকবে ভারী বর্ষণ
আর শিলাবৃষ্টি। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ওঠেছে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার । বর্তমান
পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব নদী বন্দরগুলোতেই হুঁশিয়ারি সংকেত
দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর । আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- বরিশাল অঞ্চলসমূহের ওপর
দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে
বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও
সম্ভাবনা রয়েছে। সেই সাথে বরিশালের নদীবন্দরসমূহকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে
বলা হয়েছে। আর অন্যসব এলাকার জন্য রয়েছে এক নম্বর হুঁশিয়ারি সংকেত। শনিবার (৫ মে) সকাল
৯ টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ
এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে
অবস্থান করছে। এ অবস্থায় বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া
এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বরিশালে বিশ্ব গনমাধ্যম দিবস পালিত
শামীম আহমেদ . বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশ্ব গনমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বরিশালে কর্মরত ও পেশাজীবী সংবাদ কর্মীরা এক র্রলি বের করে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে গিয়ে শেষ করে। পরে রিপোর্টার্স ইউনিটি কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল
টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীর,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান খাঁন স্বপন, সাবেক সভাপতি শুশান্ত ঘোষ । অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল রিপোর্টাসৃ ইউনিটি সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার। বিশ্ব গনমাধ্যম দিবস আলোচনা সভায় বক্তরা বলেন সংবাদ প্রকাশ করে সবাইকে খুশী করা যায়না। যখন সংবাদটি কারো বিপক্ষে যায় তখনই তারা সংবাদ কর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে সংবাদ কর্মীদের হুমকি থেকে শুরু করে মামলা দিয়ে হয়রানী করা হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবী জানান।বরিশালে তিনদিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব
শামীম আহমেদ . বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে তিনদিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোং হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় বরিশাল জেলা শিশু একাডেমী ও বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় সংগিত পরিবেশন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাড. এস এম একবাল,বীর মুক্তিযোদ্দা
আক্কাস হোসেন, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ স.ম. ইমানুল হাকিম, জেলা শিশু একাডেমী পরিচালক পংকজ রায় চৌধুরী, কোতয়ালী
মডেল থানা সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভীন। অশ্বিনী কুমার টাউন হলে শিশুদের জন্য মেলা প্রদশনীর আয়োজন করা হয়েছে।বরিশালে সাড়াশি অভিযান যানবাহনে সাংবাদিক ও পুলিশ লেখা বন্ধে
বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে যানবাহনে সাংবাদিক পুলিশ ও প্রেস লেখা রোধ করতে সাড়াশি অভিযান শুরু করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিভাগ। এই অভিযানে অংশ হিসেবে গত ৭ দিনে অন্তত ১ হাজার ১১ টি মামলা রুজু করেছে। এর মধ্যে ৮০৬টি মামলা হয়েছে মোটরসাইকেল আইন লঙ্ঘন অভিযোগে। বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে শহরে মোটরসাইকেলগুলোতে প্রেস সাংবাদিক ও পুলিশ দেখা যায়। কেউ কেউ এমন সাইনবোর্ড ব্যবহার করে আইনশৃঙ্খলা বিরোধী কাজেও জড়িয়ে পড়ে। বিশেষ করে সাংবাদিক লেখা ব্যবহার করে মাদক ব্যবসায়িরাও সুযোগ নিচ্ছিল। সাম্প্রতিকালে
সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীকে তল্লাশি করতে তার কাছে ইয়াবা পাওয়া যায়। তাছাড়া সাংবাদিক বা পুলিশ না হয়েও অনেকে মোটরসাইকেলে স্টিকার ব্যবহার করে আসছিল। মূলত এ খবর নিশ্চিত হয়েই অনেকটা নড়েচড়ে বসেছে বরিশাল ট্রাফিক পুলিশ। এই ধারাবাহিকতা বজায় রাখতে বৃহস্পতিবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ
এলাকায় অবস্থান নিয়ে যানবাহনে অভিযান করে ট্রাফিক পুলিশ বিভাগ । বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাফুজুর রহমান জানিয়েছেন- আইন না মেনে মোটরসাইকেল চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাছাড়া সাংবাদিক পুলিশ স্টিকার ব্যবহারের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই দুটি পেশাকে ব্যবহার করে মাদকের ব্যবসাও অনেকে চালিয়ে আসছিলেন অনেকে। সবকিছু বিবেচনা করে শহরবাসীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক ও পুলিশ স্টিকার ব্যবহার বন্ধে সাড়াশি অভিযান চালানো হচ্ছে।