৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালবাসীকেও নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী

7:58 AM 0


বরিশালবাসীকেও নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী
বায়ান্নোর বাংলা মাহফুজ ইসলাম সবুজ . নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদেও জয়জুক্ত করার জন্য বরিশালবাসীকেও সপত করালেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি ওয়াদা করান শেখ হাসিনা বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা উন্নয়ন করেছি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে- ২০১৮ সালের ডিসেম্বরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের জয়জুক্ত করবেন আওয়ামী লীগ এবং আমাদের জোটকে ভোট দেয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই কারণ, আমার তো চাওয়া-পাওয়ার কিছু নাই বাবা-মা-ভাই সব হারিয়েছি সব কিছু হারিয়ে সেই শোকগাঁথা বুকে নিয়েও আমি কাজ করে যাচ্ছি বাংলার মানুষের জন্য এই মানুষের জন্যই আমার বাবা-মা-ভাইয়েরা জীবন দিয়ে গেছেন প্রধানমন্ত্রী বলেন, আপনাদের মাঝে আমি ফিরে পেয়েছি আমার হারানো বাবা-মা-ভাইয়ের স্নেহ তাই আপনাদের কাছে ওয়াদা চাই আপনারা ওয়াদা করেন- আগামীতে নৌকায় মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়জুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আপনরা হাত তুলে ওয়াদা করেন দেবেন তো ভোট, ভোট দেবেন এসময় জনসভায় উপস্থিত জনতা হাত তুলে ভোট দেয়ার ওয়াদা করেন প্রধানমন্ত্রী বলেন, আপেনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশআল্লাহ, আবার দেখা হবে আবার আসিব ফিরে, ধানসিড়িটির এই তীরে- এই বরিশালে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করি আর বিএনপি কী করেছে? আপনাদের মনে আছে, ২০১৫ সালে ওই খালেদা জিয়া তার অফিসে বসে বললো, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে সে ঘরে ফিরবে না আর আগুন দিয়ে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি পোড়ালো পাঁচশ কাছাকাছি মানুষ পুড়িয়ে হত্যা করেছে তিন হাজারের উপর মানুষকে আগুনে পুড়িয়ে আহত করেছে আর লুটপাট করেছে আজকে তিনি কোথায় তিনি বলেন, ‘মানুষের উপর অত্যাচার করলে আল্লাহর আরশও কেঁপে ওঠে যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, ওই বিচার এমনিতেই হয় ওই বিচারই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, এতিমের টাকা চুরি করে খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ধরা পড়েছে আজ বৃহস্পতিবার তার রায় হয়েছে লজ্জা থাকলে তারা আর কোনো দিন দুর্নীতি করবে না তিনি বলেন, লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টিকারী এবং এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না তারা ক্ষমতা আসা মানেই দেশকে ধ্বংস করে দেয়া একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Read More

সাংবাদিকরা ৩২ ধারায় ফাঁসলে লড়বেন আইনমন্ত্রী

11:46 PM 0


সাংবাদিকরা ৩২ ধারায় ফাঁসলে লড়বেন আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার . আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের কাজকে  বাধাগ্রস্ত করবে না। সাংবাদিকদের কাজ গুপ্তচরবৃত্তি নয়। তাঁরা তথ্য সংগ্রহ করেন বা করবেন প্রতিবেদন তৈরির স্বার্থে। সরকারের গোপন তথ্য সরকারের শত্রু বা বিদেশের কাছে সরবরাহ করার জন্য নয়। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ফোরাম আয়োজিতমিট দ্য প্রেসঅনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো সাংবাদিক তাঁর বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জন্য যদি ৩২ ধারায় অভিযুক্ত হন, তাহলে তিনি (আইনমন্ত্রী) নিজে বিনা পারিশ্রমিকে তাঁর
(সাংবাদিক) পক্ষে মামলা লড়বেন। গত ৩০ জানুয়ারি মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন
করা হয়। এর মাধ্যমে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারা বাতিল করলেও নতুন
আইনে ৫৭ ধারার বিষয়বস্তুগুলো চারটি ধারায় ভাগ করে রাখা হয়েছে। জন্য আলাদা আলাদা শাস্তির বিধান রাখা হচ্ছে। আইসিটি আইনে ৫৭ ধারায় মানহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রের ভাবমূর্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসংক্রান্ত বিষয়গুলো একত্রে ছিল। নতুন আইনের ৩২ ধারা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি উঠেছে। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বেআইনিভাবে প্রবেশের মাধ্যমে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বিধিবদ্ধ কোনো সংস্থার অতিগোপনীয় বা গোপনীয় তথ্য- উপাত্ত কম্পিউটার, ডিজিটাল যন্ত্র, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করেন বা করতে সহায়তা করেন, তাহলে সেই কাজ হবে কম্পিউটার বা ডিজিটাল গুপ্তচরবৃত্তির অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। কেউ যদি এই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করেন, তাহলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড ভোগ করতে হবে
Read More

প্রধানমন্ত্রীর জনসভার সময় গাড়ি পার্কিং স্থান নির্ধারন

11:41 PM 0


প্রধানমন্ত্রীর জনসভার সময় গাড়ি পার্কিং স্থান নির্ধারন
স্টাফ রিপোর্টার . ফেব্রুয়ারী দুপুর টায় বঙ্গবন্ধু উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভার সময় বিভিন্ন জায়গা থেকে আসা গাড়ি গুলোর পার্কিং এর জন্য বরিশালে জায়গা নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন উপ-কমিটি সড়ক পরিবহন উপ-কমিটির কাওছার হোসেন শিপন জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ নেতাকর্মীরা সমাবেত হবে মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে সড়ক পরিবহন উপ- কমিটি যানবাহন পার্কিং এর জন্য জায়গা নির্ধারণ করেছে যে সব জায়গায় গাড়ি পার্কিং করা যাবে- বরিশাল পটুয়াখালী সড়কের জন্য সোনারগাঁও টেক্সটাইল মিল সংলগ্ন শাওন ফিলিং স্টেশন, বরিশাল ঝালকাঠী সড়কের জন্য রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বির উত্তম মাঠ এছাড়া গাড়ি পার্কিং এর জন্য সরকারি হাতেম আলী কলেজ পড়েশ সাগর মাঠ নির্ধারণ করা হয়েছে মাহিন্দ্রা মটোর সাইকেল পার্কিং এর জন্য পার্কিং এর স্থান শহীদ আব্দুর রব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টিটিসি মাঠ নির্ধারিত পার্কিং স্থানে নেতাকর্মী বাহী যানবাহন পার্কিং এর সময় অবশ্যই গাড়ির চালক/ হেলপার গাড়িতে অবস্থান করতে হবে এছাড়া যার মাধ্যমে গাড়ি নেওয়া হয়েছে তিনি চালক একে অপরের মোবাইল নাম্বার বিনিময় করে রাখতে হবে যেন বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়
Read More

Recent Movies

Post Top Ad