৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বিভা অপহরন মামলা পুলিশ এজাহার ভূক্ত করছে না, মিলছে না বিভার কোন সন্ধান।

4:12 AM 0


ঝালকাঠি প্রতিনিধি . ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের দশস শ্রেনীর ছাত্রী সাবিনা সুলতানা বিভা (১৬) অপহরন মামলা গত আটদিনেও থানায় মামলা এজাহারভূক্ত করেনি থানা পুলিশ। এখন পর্যন্ত মেলেনি বিভার কোন সন্ধান। পুলিশ বলছে, উদ্বার অভিযান অব্যাত রয়েছে। নলছিটি থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায় প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাবিনা সুলতানা বিভা কে গত ২ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বিভার নানা বাড়ির সামনে থেকে সাইফুুল ইসলাম, শান্ত মোঃ রিফাত মল্লিক জোড় পূর্বক একটি মটর সাইকেল যোগে তুলে নিয়ে যায়। এসময়  বিভা ডাক চিৎকার দিলে আশ পাশ এলাকার স্থানীয় জনতা এগিয়ে আসার পূর্বে রায়াপুর এলাকার দক্ষিন দিকে তারা চলে যায়। এব্যাপারে বিভার পিতা সেলিম মল্লিক থানায় তার স্কুল পড়য়া মেয়ে বিভাকে অপহরন করা হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই নলছিটি থানার এস আই সালেম ঘটনার তদন্তকারী হিসাবে এলাকায় পরিদর্শন করেন। পুলিশ ঘটনার তদন্ত করলেও এখন পর্যন্ত থানায় অভিযোগ হিসাবে পড়ে থাকা সত্বেও তারা অভিযোগটি মামলার এজাহার ভূক্ত করছেন না কি কারনে তানিয়ে রহস্যের সৃষ্টি করেছে।এছাড়াও অভিযোগে আরো জানা যায় বিভা স্কুলে যাওয়া-আশার পথে সাইফুল ইসলাম শান্ত প্রায় সময় প্রেমের প্রস্তাব দিত। এঘটনা বিভা তার বাড়ির লোকজনকে অবহিত করেন যা পরবর্তিতে বিভার পরিবার সাইফুলের পরিবারকে অবহিত করা হলে তারা কথার কোন কর্নপাত না করে উল্টা উস্কানি মূলক কথা বলে অভিযোগের বিষয় এড়িয়ে যায়।সাইফুল ইসলাম শান্ত পরিবারে নিরবতার কারনে শেষ পর্যন্ত সাইফুল তার বন্ধুদের নিয়ে অপহরনের মত ঘটনার জন্ম দিয়েছে। গত ৮দিনে প্রতাব মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিনা সুলতানা বিভা অপহরন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তার সন্ধান উদ্বার করতে না পারার কারনে উক্ত স্কুলের সহপাঠি শিক্ষার্থী বিভার পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্ঠি করেছে। এব্যাপরে তদন্তকারী কর্মকর্তা এস আই সালেমে এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি তদন্ত সহ বিভাকে উদ্বারের জন্য চেষ্টা করে যাচ্ছি। এছাড়া মামলার এজাহারভূক্ত করার মালিক আমি না তবে স্যারদের সাথে কথা হচ্ছে তাদের নির্দেশ পেলেই অভিযোগটি মামলায় এজাহারভূক্ত করা হবে। এছাড়া বিভা অপহরনের অভিযোগটি কেন মামলা হিসাবে এজাহারভূক্ত হচ্ছে না এর বিষয়টি জনার জন্য নলছিটি থানার ওসি তদন্ত আঃ হালিমকে তার সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪২৮৭ কল করা হলে তিনি জানান অভিযোগের বিষয়টি তদন্ত চলছে তবে মামলা এজাহারভূক্ত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Read More

নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে সরকারকে পদত্যাগ করার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ।

4:10 AM 0


শামীম আহমেদ. নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতেনির্বাচনকালীন নিরপেক্ষ তদারকিসরকারগঠন করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। জনগনের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশনপুর্নগঠন করা সহ চার দফা আদায়ের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা সহানগর কমিটি। (১০-০৯-১৮ সোমবার) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ  হিসাবে বাম গনতান্ত্রিক জোটের নেতা কর্মীরা নগরীতে কয়েক দফা পুলিশের বাধা ভেঙ্গে বিক্ষোভ মিছিল করে।এর পরে তারা বিবির পুকুরের পশ্চিম পাড়ে বিক্ষোভ সমাবেশ করে। অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,জোটের সদস্য সচিব হারুনুর রসিদ,অধ্যাপক জলিলুর রহমান,সাইদুর রহমান,রেজাউল ইসলাম খোকন নবীন আহমেদ।সমাবেশে বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দরা বলেন সরকারের উন্নয়নের নামে দেশে তারা লুটপাট,দূর্নীতি আর দুঃশাসনের বেড়া জালে সাধারন মানুষ আজ দিশে হারা হয়ে উঠেছে। বর্তমান সরকারের শাষন আমলে দেশের বিচার বিভাগ,প্রশাসন,নির্বাচন কমিশন,আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনী সহ সকল স্তর দলীয় করণের শিকার হয়েছে। তাই দেশের গুম-খুন-সন্ত্রাস জানমালের নিরাপত্তার স্বার্থে গণসংগ্রাম জোড়দার করার জন্য সকলকে ঐক্যবদ্ব হয়ে মাঠে নামার আহবান জানান।


Read More

অসাংবিধানিকভাবে কারাগারে আদালত স্থাপন করার প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বরিশালে বিএনপির মানববন্ধন ও সমাবেশ।

4:07 AM 0


শামীম আহমেদ. দেশনেত্রী  বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ষড়যন্ত্রমূলক প্রহসনের বিচার, অসাংবিধানিকভাবে কারাগারের ভিতর আদালত স্থাপন করার প্রতিবাদে পৃথকভাবে  মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহানগর বিএনপি। (১০-০৯-১৮ সোমবার) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। বরিশাল দক্ষিন উত্তর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন সমাবেশের সভাপতি দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,জেলা বিএনপি সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সাবেক কোতয়ালী সভাপতি আজিজুল হক আক্কাস, দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান,বরিশাল উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মাজেদ মন্নান মাস্টার,বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির হাওলাদার,পৌর বিএনপি সভাপতি নাসির জমাদ্দার প্রমুখ। এর পর পরই একই স্থানে বরিশাল মহানগর বিএনপি একই দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে। সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া,সহ-সভাপতি এ্যাড. আখতার হোসেন মেবুল,মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযুদ্বা নুরুল আমিন ফরিদ,সহ সাধারন সম্পাদক আনওয়ারুল হক তারিন,মহানগর দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট,মহানগর মহিলাদল প্রস্তাবিত সভাপতি তাছলিমা কালাম পলি,মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন,মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল ইসলাম রনি প্রমুখ কেন্দ্রীয় কর্মসূচিতে বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের সকলস্তরের নেতাকর্মীরা অংশ নেয়। এর পূর্বে জেলা মহানগর বিএনপি বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির সড়ক সদররোডে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশের বাধার মুখে সেখানে তাদের কর্মসূচি পালন করতে পারে নাই।

Read More

বরিশাল র‌্যাবের অভিযানে সেই ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক অটক

5:17 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক .   কুষ্টিয়ার আলোচিত শিশু আকিফা নিহতের ঘটনায় ফরিদপুর থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ) রোববার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।বরিশাল র‌্যাব- ফরিদপুর সিপিসি এর অধিনায়ক মো. রইছ উদ্দিন জানিয়েছেন।বরিশাল র‌্যাব অফিস জানিয়েছে- গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে থেমে আছে দেখে মা রিনা খাতুন মাসের মেয়ে আকিফাকে নিয়ে রাস্তা পার হতে গেলে ফরিদপুরের গঞ্জেরাজ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিশু আকিফা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তার মৃত্যু হয়। একটি দোকানের সিসিটিভিতে ধারণ করা ঘটনার ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক। অন্যান্য যানবাহন ওই বাসের পাশ কাটিয়ে সামনে নিয়ে চলে যাচ্ছিল।এক পর্যায়ে রাস্তার উল্টো দিক থেকে শিশু কোলে আসা এক নারীকে দাঁড়িয়ে থাকা ওই বাসের সামনে দিয়ে পার হতে দেখা যায়। ঠিক তখনই বাসটি চলতে শুরু করে এবং রিনা বেগমকে ধাক্কা দিয়ে চলে যায়। আকিফার দাফন শেষে ওই ঘটনায় বাবা সবজি ব্যবসায়ী মো. হারুন-অর রশিদ ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের চালক সোনা মিয়া, তার সহকারী (হেলপার) ইউনুস আলী মাস্টার মালিক জয়নাল আবেদীনকে আসামি করে মামলা দায়ের করেন। শিশু আকিফা নিহতের ঘটনায় দায়ের মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব- ফরিদপুর কোম্পানির সহায়তা চান। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে রোববার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার আব্দুল করিম মিয়া সড়ক থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। পরে বাস মালিককে কুষ্টিয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read More

Recent Movies

Post Top Ad