শামীম আহমেদ . বরিশালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিন দিনে ৩২ হাজার ৮২৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন,বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব অফিস সূত্র। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)। শনিবার বরিশাল র্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে শনিবার রাতে নগরের চাঁদমারি এলাকা থেকে ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এটি এম শহিদুল্লাহ কবিরের সহযোগী বেল্লাল ও আজ্ঞাত এক যুবকে ৮২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের যৌথ টিম। শুক্রবার সকালে বরিশাল নগরের কাউনিয়া থেকে মোঃ আল-আমিন ফকির (১৯) ও মোঃ সুজন (২২) কে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। আটকৃত মোঃ আল-আমিন ফকির নগরের ৭ নং গুচ্ছগ্রাম এলাকার কবির ফকিরের ছেলে এবং সুজন বাকেরগঞ্জের চরাদী এলাকার আলী আকবরের ছেলে। শনিবার র্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মোঃ মেহেদী হাসান(৩১)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালালে ওই এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত সরদার(৩০) ও মোঃ সাইদুল ব্যাপারী(২৮)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই
থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজা কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে।Post Top Ad
বরিশালে তিন দিনে ৩২ হাজার ৮২৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-১৪
শামীম আহমেদ . বরিশালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তিন দিনে ৩২ হাজার ৮২৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন,বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার গভীর রাতে এই সফল অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব অফিস সূত্র। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. ইব্রাহিম (১৯)। শনিবার বরিশাল র্যাব সদর দপ্তরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে ৩২ হাজার ৪৩৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য দিকে শনিবার রাতে নগরের চাঁদমারি এলাকা থেকে ১০ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এটি এম শহিদুল্লাহ কবিরের সহযোগী বেল্লাল ও আজ্ঞাত এক যুবকে ৮২ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্টগার্ডের যৌথ টিম। শুক্রবার সকালে বরিশাল নগরের কাউনিয়া থেকে মোঃ আল-আমিন ফকির (১৯) ও মোঃ সুজন (২২) কে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান। আটকৃত মোঃ আল-আমিন ফকির নগরের ৭ নং গুচ্ছগ্রাম এলাকার কবির ফকিরের ছেলে এবং সুজন বাকেরগঞ্জের চরাদী এলাকার আলী আকবরের ছেলে। শনিবার র্যাবের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মোঃ মেহেদী হাসান(৩১)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে সিপিএসসি ক্যাম্পের অপর একটি দল বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার নন্দনপট্টি গ্রামে অভিযান চালালে ওই এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত সরদার(৩০) ও মোঃ সাইদুল ব্যাপারী(২৮)কে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই
থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজা কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে।আমাকে বাঁচান আমি স্কুলে যেতে চাই
বায়ান্নোর বাংলা ডেস্ক . আপনারা আমাকে বাঁচান। আমি আবার স্কুলে যেতে চাই। কথা বলতে না পাড়লেও ইশারা-ইঙ্গিতে এবং চিরকুটে লিখে কান্না ভেজা কণ্ঠে উপস্থিত সাংবাদিকদের এই কথা গুলোই জানাচ্ছিলেন বরিশাল অক্সফোর্ড মিশন বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্র ও দুরারোগ্য গুইলিং বেড়ি সিমডম (জিবিএস) ভাইরাসে আক্রান্ত শিশু এস এম শাহারিয়ার রহমান সাইভী। স্থানীয় সূত্রে সংবাদ পেয়ে এ প্রতিবেদকসহ বেশ কয়েকজন সংবাদ কর্মী বরিশাল নগরের গোঁড়াচাঁদ দাষ রোডের শ্যাম বাবুর লেনে অবস্থিত সাইভীর বাসায় গেলে দেখা যায় এক করুন দৃশ্য। একটি ছোট রুমে নিথর হয়ে শুয়ে আছে জিবিএস ভাইরাসে আক্রান্ত সাইভী। গলায় এবং নাকে লাগানো রয়েছে স্যাকার মেশিনের পাইপ। শীর্ন হাত-পা নাড়াতে পারলেও মুখ থেকে কোন কথা বলতে পারছেনা। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেডিকেল ইকুইপমেন্ট ও ঔষধপত্র। পাশেই বসে আছেন অসহায় বাবা আজাদুর রহমান ও মা আয়েশা সিদ্দিকা মনি। এসময় অসুস্থতার বিবরন জানতে চাইলে বরিশাল বেতারে কর্মরত সামান্য মাইনের চাকুরে বাবা আজাদুর রহমান জানায়, ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনের ১ দিন পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সাইভী। এসময় সাইভীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করেও কোন রোগ নির্নয় করতে না পেরে তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বাবা-মা ৫ দিন পরে সাইভীকে নিয়ে ঢাকা যান এবং পরামর্শমত তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভতি করেন। সেখানকার চিকিৎসকরা সাইভীর স্বাস্থ্য পরীক্ষা করে জানান যে সাইভী দুরারোগ্য জিবিএস ভাইরাসে আক্রান্ত। প্রাথমিক অবস্থায় হ্যাঙ্গেরি’র কোডরিয়ন কোম্পানীর তৈরি হুমোগ্লোবিন (৫ গ্রাম) ভ্যাকসিন প্রতিদিন ৪ টি করে ৫ দিনে মোট ২০ টি ভ্যাকসিন সাইভীর শরীরে প্রয়োগ করতে হবে যার প্রতিটি ভ্যাকসিনের মূল্য ৩৩ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৬০ হাজার টাকা। সাথে থেরাপিসহ আরো খরচ মিলিয়ে প্রতিদিন সাইভীর চিকিৎসায় খরচ হবে ২ লাক্ষ টাকা। চোখে সর্ষেফুল দেখতে থাকেন বাবা-মা। আকুতি মিনতি জানান আত্বীয়-স্বজন পরিচিত শুভাকাঙ্খীদের কাছে। গ্রামের জমি বিক্রি,ধার দেনা করে ভ্যাকসিন গুলো সাইভীর শরীরে প্রয়োগ করালেও এখন সম্পূর্ন সুস্থ হননি সাইভী। ইতি মধ্যে সাইভীর চিকিৎসায় প্রায় ১৪ লক্ষ টাকা খরচ করে নিঃস্ব হয়ে গেছেন পরিবার। চিকিৎসকরা সাইভীকে ঢাকার সাভারে অবস্থিত সি আর পিতে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে বর্তমানে সাইভীর শয্যা পাশে বসে চোখের জল ফেলছেন বাবা-মা। এবিষয়ে বরিশাল বেতারের আঞ্চলিক প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ^াস জানান,আমরা সাইভীকে সহযোগীতা করলেও তা ছিলো অপ্রতুল। আমরা ঢাকা সদর দপ্তরে শিশুটির চিকিৎসার সাহায্যার্থে আবেদন করেছি যা প্রক্রিয়াধীন। কান্না জড়িত কণ্ঠে সাইভীর মা বলেন,সমাজের বিক্তবানরা একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিলেই আমার শিশুটি সুস্থ হয়ে আবার স্কুলে ফিরে যেতে পারবে। যদি কোন ব্যাক্তি শিশুটির চিকিৎসার সাহায্যার্থে এগিয়ে আসতে চান তাহলে সাইভীর বাবা আজাদুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন ০১৭৪৪২২৪২৮৫ (বিকাশ) নাম্বারে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল’র সাধারন সম্পাদক মঞ্জুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
শামীম আহমেদ . বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল’র সাধারন সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মসিউর রহমান মঞ্জুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের অভিলম্বে গ্রেপতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবকদল। গতকাল রোববার সকাল ১১টার দিকে বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ করেন। পড়ে তারা কার্যলয়ের সামনে এক প্রতিবাদ সভা করে। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রতবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির,যুগ্ম সম্পাদক খান মোঃ আনোয়ার,সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ ও স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ তুহিন প্রমুখ। উল্লেখ্য ১৫ই সেপ্টেম্বর রাতে নগরীর অক্সফোর্ড মিশন রোডের নিজ বাসার সামনে অভি নামের এক যুবক সহ ৭/জনের একদল সন্ত্রসী মঞ্জুর উপর হামলা করে এসময় তারা ধারালো অস্ত্রধারা মঞ্জুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনার পরপরই উক্ত এলাকায় পরিদর্শন করেছে। অপরদিকে আহত মঞ্জুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি তদন্তএর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে সন্ত্রাসী ও হামলাকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।