৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বানারীপাড়ার এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

9:39 AM 0
বানারীপাড়ার এক ব্যক্তির ঝুলন্ত লাশ দ্ধার
বায়ান্নোর বাংলা ডেক্স .  বানারীপাড়ার বিশারকান্দিতে জাকির হোসেন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়িতে মারধরের শিকার হয়ে ক্ষোভ অপমানে জাকির হোসেন(৪৫)রোববার সন্ধ্যায় নিজ ঘরের রুয়ার সঙ্গে (দড়ি দিয়ে) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মানসিক ভাবে অসুস্থ এক বছর আগে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামে দেখা করতে গেলে জাকির হোসেনকে শ্বশুর বাড়ির লোকজন বেদম মারধর করে। আহত অবস্থায় বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে নিজ বাড়ি ফেরার পরে রোববার সন্ধ্যায় নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থাণীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান জাকির হোসেনের মৃত্যু রহস্য উদঘাটনে লাশের ময়না তদন্ত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
Read More

নিখোঁজ মহিউদ্দিনের লাশ ৪ দিন পর উদ্ধার

9:37 AM 0
নিখোঁজ মহিউদ্দিনের লাশ  দিন পর উদ্ধার
বায়ান্নোর বাংলা ডেক্স .  নিকলী উপজেলার সিংপুরে পাথরবোঝাই বাল্কহেড ডুবির ঘটনার চারদিন পর নিখোঁজ বরিশালের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাল্কহেড ডুবির ঘটনাস্থলের পাশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এটা নিখোঁজ মহিউদ্দিনের লাশ বলে সনাক্ত করে। নিহত মো. মহিউদ্দিন (৪০) বরিশাল জেলার কোতোয়ালি থানার উপজেলা সদরের বাসিন্দা। তিনি বাল্কহেডে পাথর ওঠানো-নামানোর কাজ করতেন। মহিউদ্দিন চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের সাবেক মেম্বর কবিরের বড় ভাই। মহিউদ্দিনের কন্যাসন্তানসহ স্ত্রী রেখে গেছেনন এর আগে শুক্রবার একই ঘটনায় বাল্কহেডের কেবিনে আটকে থাকা মহসিন মিয়া (৪৫) নামে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বাল্কহেড ডুবির ঘটনায় পর্যন্ত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হলেও এখনো বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা আল আমিন (৩০) নামে আরেক শ্রমিক নিখোঁজ রয়েছে পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলার ছাতক এলাকা থেকে পাথরবোঝাই বাল্কহেডটি নারায়নগঞ্জের কাঁচপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে অতিরিক্ত বোঝাইয়ের কারণে নিকলী উপজেলার সিংপুর এলাকার ধনু নদীতে চার শ্রমিকসহ ডুবে যায়। ওইদিন স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাল্কহেডে ঘুমন্ত অবস্থায় থাকা তিন শ্রমিক নিখোঁজ ছিল নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূইয়া জানান, উদ্ধার মহিউদ্দিনের মরদেহ সোমবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী নিখোঁজ একজনের খোঁজখবর রাখা হচ্ছে
Read More

বরিশাল-ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি চলবে না পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

8:38 AM 0
বরিশাল-ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি চলবে না পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু
মনবীর সোহান . বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের চলমান প্রকল্প নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। সোমবার দুপুরে নগরীর বিআইপি কলোনীস্থ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘এই দেশ এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে। সব কার্যক্রম দৃশ্যমান হতে হবে। আমাদের সময় খুবই কম, দ্রুত সময়ের মধ্যে চলমান প্রকল্পসমূহ যেকোনো মূল্যে সম্পন্ন করতে হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই সচেষ্ট রয়েছেন।বরিশাল ফরিদপুর জোনে কোনো অসঙ্গতি মেনে নেয়া হবে না বলেও মন্ত্রী উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরিশাল- আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল- আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল- আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (দক্ষিণ অঞ্চল) সাজিদুর রহমানসহ প্রকৌশলীরা
Read More

Recent Movies

Post Top Ad