বানারীপাড়ার এক
ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বায়ান্নোর বাংলা
ডেক্স
. বানারীপাড়ার বিশারকান্দিতে জাকির হোসেন নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বশুর বাড়িতে মারধরের শিকার হয়ে ক্ষোভ ও অপমানে জাকির হোসেন(৪৫)রোববার সন্ধ্যায় নিজ ঘরের রুয়ার সঙ্গে (দড়ি দিয়ে) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।মানসিক ভাবে অসুস্থ এক বছর আগে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা গ্রামে দেখা করতে গেলে জাকির হোসেনকে শ্বশুর বাড়ির লোকজন বেদম মারধর করে। আহত অবস্থায় বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে নিজ বাড়ি ফেরার পরে রোববার সন্ধ্যায় নিজ ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থাণীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান জাকির হোসেনের মৃত্যু রহস্য উদঘাটনে লাশের ময়না তদন্ত করা হয়েছে। । তদন্ত রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment