৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা অপহরনের অভিযোগ

6:27 AM 0


উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা অপহরনের অভিযোগ

বায়ান্নোর বাংলা রির্পোট. বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকাকে অপহরণের অভিযোগ উঠেছেঅপহৃত সেবিকা ফারজানা আক্তার উজিরপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেম হাওলাদারের কন্যা অভিযোগের সূত্র ধরে জানাগেছে, শুক্রবার রাতে ডিউটি শেষে হাসপাতাল থেকে বাসার ফেরার পথে একটি মাইক্রোবাসে তাকে তুলে নেয়া হয় যে বিষয়টি সেবিকার বাবাকে অবহিত করা হলে তিনি থানা পুলিশের দারস্থ হন তবে থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখলেও অপহরন না অন্য কোন রহস্য রয়েছে তা নিশ্চিত হতে পারেনি উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, সেবিকার বাবা তাদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন তার মেয়েকে মাইক্রোবাসে করে তুলে নেয়া হয়েছে যদিও ঘটনা যে স্থানে বলছে সেটি আমাদের থানার আওতাভুক্ত নয় তারপরও বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে পাশাপাশি লিখিত অভিযোগ দিলে তাও নেয়া হবে তিনি জানান, তবে অব্দি যতটুকু জানাগেছে ওই মেয়ের সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে যা মেনে নিতে চাচ্ছেনা মেয়ের পরিবার আবার মেয়েটির সম্প্রতি সেবিকা পদে চাকুরিও হয় ফলে এইদিকটাও খতিয়ে দেখতে হচ্ছে তিনি জানান, যে মেয়ের বাবাকে অপহরনের খবর দিয়েছে সেই বলতে পারবে কিভাবে কোথায় কখন অপহরণ হয়েছে, তাই তাকে খোজা হচ্ছে তাকে পেলে ঘটনার মূল রহস্য উদঘাটন হতে পারে
Read More

নগরীতে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ, ছয়জনকে জরিমানা

10:24 AM 0


নগরীতে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ, ছয়জনকে জরিমানা
বায়ান্নোর বাংলা প্রতিনিধি . বরিশাল নগরীর সড়ক দখল করে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করার অপরাধে ছয়জনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। তথ্যটি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো. সাজ্জাদ জানান, নগরীর লঞ্চঘাট, বান্দ রোড, আমতলার মোড়, সিএন্ডবি রোড এলাকায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় নগরীর সড়কে বিস্তৃত করে ব্যবসা সড়কে কনস্ট্রাকশনের মালামাল ফেলে রাখায় ছয়জনকে ২৮ হাজার টাকা জরিমানাসহ সড়কের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল

Read More

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দস্যুদের ছোড়া গুলিতে ৪ জেলে গুরুতর আহত

10:11 AM 0



বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দস্যুদের ছোড়া গুলিতে জেলে গুরুতর আহত
বায়ান্নোর বাংলা প্রতিনিধি . বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দস্যুদের ছোড়া গুলিতে জেলে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতরা মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিদাগত রাত আড়াইটার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য এলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল পাঠিয়ে দেন এর আগে সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সমুদ্রে ঘটনা ঘটে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তথ্য নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- চট্টগ্রামের খোকন মাঝি, ইসমাইল হোসেন মিয়া। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত রয়েছে গুলিবিদ্ধ জেলেদের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী  জানান, গভীর বঙ্গোপসাগরে জেলেরা মাছ ধরছিলেন। সময় কোনো কিছু বোঝার আগেই শুক্কুরের মালিকানাধীন এফবি মা ট্রলার লক্ষ্য করে অস্ত্রধারী দস্যুরা গুলি ছোড়ে। এতে ওই ট্রলারে থাকা জেলেদের মধ্যে জেলে গুলিবিদ্ধ হয় সময় জেলেদের চিৎকারে দস্যুরা চলে যায়। পরে মঙ্গলবার রাত আড়াইটার দিকে আহত জেলেরা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য এলে দায়িত্বরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়ে দেন।

Read More

Recent Movies

Post Top Ad