বঙ্গোপসাগরে মাছ
ধরার সময়
দস্যুদের ছোড়া
গুলিতে ৪
জেলে গুরুতর
আহত
বায়ান্নোর
বাংলা
প্রতিনিধি . বঙ্গোপসাগরে
মাছ ধরার
সময় দস্যুদের
ছোড়া গুলিতে
৪ জেলে
গুরুতর আহত
হওয়ার খবর
পাওয়া গেছে।
আহতরা মঙ্গলবার
(৩০ জানুয়ারি)
বিদাগত রাত
আড়াইটার দিকে
বরগুনা সদর
হাসপাতালে চিকিৎসার
জন্য এলে
দায়িত্বরত চিকিৎসক
উন্নত চিকিৎসার
জন্য তাদের
বরিশাল পাঠিয়ে
দেন। এর
আগে সোমবার
(২৯ জানুয়ারি)
দিবাগত রাতের
কোনো এক
সময় সমুদ্রে
এ ঘটনা
ঘটে। বরগুনা
জেলা মৎস্যজীবী
ট্রলার মালিক
সমিতির সভাপতি
গোলাম মোস্তফা
চৌধুরী বুধবার
(৩১ জানুয়ারি)
দুপুরে এ
তথ্য নিশ্চিত
করেছেন । গুলিবিদ্ধ
জেলেদের মধ্যে
তিনজনের নাম
জানা গেছে।
তারা হলেন-
চট্টগ্রামের খোকন
মাঝি, ইসমাইল
হোসেন মিয়া।
তাদের শরীরের
বিভিন্ন জায়গায়
গুলির ক্ষত
রয়েছে। গুলিবিদ্ধ
জেলেদের বরাত
দিয়ে গোলাম
মোস্তফা চৌধুরী
জানান, গভীর
বঙ্গোপসাগরে জেলেরা
মাছ ধরছিলেন।
এ সময়
কোনো কিছু
বোঝার আগেই
শুক্কুরের মালিকানাধীন
এফবি মা
ট্রলার লক্ষ্য
করে অস্ত্রধারী
দস্যুরা গুলি
ছোড়ে। এতে
ওই ট্রলারে
থাকা জেলেদের
মধ্যে ৪
জেলে গুলিবিদ্ধ
হয়। এ
সময় জেলেদের
চিৎকারে দস্যুরা
চলে যায়।
পরে মঙ্গলবার
রাত আড়াইটার
দিকে আহত
জেলেরা বরগুনা
সদর হাসপাতালে
চিকিৎসার জন্য
এলে দায়িত্বরত
চিকিৎসক তাদের
উন্নত চিকিৎসার
জন্য বরিশালে
পাঠিয়ে দেন।
No comments:
Post a Comment