৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে মন্দিরের পাকা ভবন নির্মানে ভূমিদস্যুদের বাঁধা

10:33 AM 0


বায়ান্নোর বাংলা ডেস্ক . ৪৩ বছরের পুরনো সার্বজনীন শীতলা মন্দিরের নিজস্ব সম্পত্তি ভূয়া ডিগ্রির মাধ্যমে নিজেদের দাবি করে মন্দিরের পাকা ভবন নির্মানে বাঁধা প্রদান করেছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুরা। উল্টো মন্দির কমিটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রিয়লাল কর্মকার জানান, বড়বাশাইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা হরলাল চক্রবর্তী ১৯৭৫ সালে সার্বজনীন শীতলা মন্দির নির্মানের জন্য পশ্চিমপাড়া এলাকার তার নিজস্ব সম্পত্তি থেকে মন্দিরের নামে ২৮ শতক সম্পত্তি দান করেন। পরবর্তীতে ওই সম্পত্তির মধ্যে মন্দির নির্মান করা হয়। সম্প্রতি সময়ে মন্দিরের পুরো সম্পত্তি আত্মসাতের জন্য ভূয়া ডিগ্রির মাধ্যমে মালিকানা দাবি করে স্থানীয় মৃত্যুঞ্জয় রায় বাদি হয়ে মন্দির কমিটির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। প্রিয়লাল কর্মকার আরও জানান, সরেজমিন তদন্তে মামলার অভিযোগ মিথ্যে প্রমানিত হওয়ায় অতিসম্প্রতি মন্দিরের পাকা ভবন নির্মান কাজ শুরু করা হয়। এরপর পূর্ণরায় মন্দির কমিটিকে হয়রানী করে সম্পত্তি দখলের কৌশল হিসেবে মৃত্যুঞ্জয় রায়ের পুত্রবধূ পুস্প বৈদ্য বাদি হয়ে মন্দিরের পাকা ভবন নির্মান কাজ বন্ধ করার জন্য আদালতে আরেকটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আগৈলঝাড়া থানা পুলিশ মন্দিরের পাকা ভবন নির্মান কাজ বন্ধ করে দেয়। ফলে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির নেতৃবৃন্দরা সঠিক তদন্তের মাধ্যমে সার্বজনীন শীতলা মন্দিরের সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করাসহ মিথ্যে মামলা থেকে রেহাই পেতে স্থানীয় সংসদ সদস্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Read More

বরিশালে গৃহকর্মীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

10:29 AM 0


শামীম আহমেদ এক গৃহকর্মীর মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গৃহকর্তা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে গৃহকর্মী বাবুল খান ওরফে জামাল (৩৫) মারা গেছে। তবে জামালের স্বজনরা অভিযোগ করেন তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে গৃহকর্তার স্বজনরা হত্যা করেছে।এ ঘটনায় বুধবার রাতে জামালের স্বজনরা থানায় মামলা দায়ের করতে গেলে প্রভাবশালী একটি মহলের মোটা অংকের টাকার মিশনের কারণে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছেন জামালের ফুফাতো ভাই মোঃ নাসিম। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী মহল্লার। সূত্রমতে, ওই মহল্লার বাসিন্দা এসকেন্দার আলী সরদারের বাড়িতে দীর্ঘদিন থেকে গৃহকর্মীর কাজ করে আসছিলো বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের সোনা মিয়া খানের পুত্র বাবুল খান ওরফে জামাল। গৃহকর্তার পুত্র অহিদুল ইসলাম জানায়, বুধবার দুপুর দুইটার দিকে তাদের নির্মানাধীন বসত ঘরের একটি গর্তের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলে পরে আহত হয় জামাল। তাৎক্ষনিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গৃহকর্তার অপরপুত্র শহিদুল ইসলাম বলেন, পানি আনতে যাওয়ার সময় ওই গর্তের মধ্যে পরে স্টক করেন জামাল। নিহতের ফুফাতো ভাই মোঃ নাসিম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাজ নিয়ে বাগ্বিতন্ডার জেরধরে গৃহকর্তার পরিবারের সদস্যরা জামালকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে স্টকের নাটক সাজিয়েছে। বিষয়টি পুরোপুরি রহস্যজনক মনে হওয়ায় বুধবার রাতে তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। গৌরনদী মডেল থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্তে হৃদরোগের কারণে জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওসি আরও বলেন, স্থানীয় গ্রাম্য বিরোধের কারণে গৃহকর্তা এস্কেন্দার আলী সরদারের পরিবারকে ঘায়েল করতে তার বিরোধী পক্ষ অপপ্রচার চালাচ্ছেন। মোটা অংকের টাকার মিশনের অভিযোগের কোন সত্যতা নেই।

Read More

Recent Movies

Post Top Ad