মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ মন জাটকা জব্দ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ মন জাটকা জব্দ



মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ মন জাটকা জব্দ
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪৫ মন জাটকা জব্দ একজনকে আটক করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এরআগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্ডন্ত বরিশালের হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় বরিশাল সদর নৌ থানা পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আরোহন পরিবহন নিষিদ্ধ একটি ট্রলার বোঝাই ৪৫মন জাঁটকা সহ ইব্রাহিম বেপারীকে আটক করে নৌ পুলিশ।আটক ইব্রাহিম বেপারী বাউশিয়া এলাকার মৃত কাঞ্চন ব্যাপারীর ছেলে।বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের ভ্রাম্যমান আদালত আটক ইব্রাহীমকে হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রির আদেশ দেন। একই সাথে জব্দকৃত জাঁটকা বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরন করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad