বরিশালে তিনদিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে তিনদিন ব্যাপি শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব



শামীম আহমেদ . বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে তিনদিন ব্যাপি শিশু আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোং হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার বিকাল ৫টায়  বরিশাল জেলা শিশু একাডেমী বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় সংগিত পরিবেশন বেলুন-ফেস্টুন উড়িয়ে শিশু আনন্দ মেলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি সিনিয়র সাংবাদিক এ্যাড. এস এম একবাল,বীর মুক্তিযোদ্দা আক্কাস হোসেন, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ .. ইমানুল হাকিম, জেলা শিশু একাডেমী পরিচালক পংকজ রায় চৌধুরী, কোতয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভীন। অশ্বিনী কুমার টাউন হলে শিশুদের জন্য মেলা প্রদশনীর আয়োজন করা হয়েছে।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad