বরিশালে সাড়াশি অভিযান যানবাহনে সাংবাদিক ও পুলিশ লেখা বন্ধে - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে সাড়াশি অভিযান যানবাহনে সাংবাদিক ও পুলিশ লেখা বন্ধে



বায়ান্নোর বাংলা ডেস্ক . বরিশালে যানবাহনে সাংবাদিক পুলিশ প্রেস লেখা রোধ করতে সাড়াশি অভিযান শুরু করেছে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিভাগ। এই অভিযানে অংশ হিসেবে গত দিনে অন্তত হাজার ১১ টি মামলা রুজু করেছে। এর মধ্যে ৮০৬টি মামলা হয়েছে মোটরসাইকেল আইন লঙ্ঘন অভিযোগে। বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ সূত্র জানিয়েছে শহরে মোটরসাইকেলগুলোতে প্রেস সাংবাদিক পুলিশ দেখা যায়। কেউ কেউ এমন সাইনবোর্ড ব্যবহার করে আইনশৃঙ্খলা বিরোধী কাজেও জড়িয়ে পড়ে। বিশেষ করে সাংবাদিক লেখা ব্যবহার করে মাদক ব্যবসায়িরাও সুযোগ নিচ্ছিল। সাম্প্রতিকালে সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীকে তল্লাশি করতে তার কাছে ইয়াবা পাওয়া যায়। তাছাড়া সাংবাদিক বা পুলিশ না হয়েও অনেকে মোটরসাইকেলে স্টিকার ব্যবহার করে আসছিল। মূলত খবর নিশ্চিত হয়েই অনেকটা নড়েচড়ে বসেছে বরিশাল ট্রাফিক পুলিশ। এই ধারাবাহিকতা বজায় রাখতে বৃহস্পতিবারও বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে যানবাহনে অভিযান করে ট্রাফিক পুলিশ বিভাগ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাফুজুর রহমান জানিয়েছেন- আইন না মেনে মোটরসাইকেল চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাছাড়া সাংবাদিক পুলিশ স্টিকার ব্যবহারের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এই দুটি পেশাকে ব্যবহার করে মাদকের ব্যবসাও অনেকে চালিয়ে আসছিলেন অনেকে। সবকিছু বিবেচনা করে শহরবাসীর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক পুলিশ স্টিকার ব্যবহার বন্ধে সাড়াশি অভিযান চালানো হচ্ছে।


No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad