সংসদ ভেঙ্গে দিয়ে একটি তদারকি সরকারের অধিনে নির্বাচন করার দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

সংসদ ভেঙ্গে দিয়ে একটি তদারকি সরকারের অধিনে নির্বাচন করার দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল



বায়ান্নোর বাংলা ডেস্ক .   আগামী জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে একটি তদারকি সরকারের অধিনে জাতীয় নির্বাচন করার দাবী সহ ২০ই সেপ্টেম্বর বাম গনতান্ত্রিক জোটের নির্বাচন কমিশনার অফিস ঘেড়াও কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি।শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরে সদর রোডে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বাম জোট নেতৃবৃন্দরা বলেন,আগামী জাতীয় নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিয়ে একটি তদারকি সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। বক্তরা আরো বলেন ভোটাধিকার হরনকারী কোন সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি এই স্বৈরাচার ভোটার বিহীন সরকারও থাকতে পারবে না। তারা একবার সংবিধান রক্ষার দোয়াই দিয়ে একটি স্বাধীন গনতান্ত্রিক দেশে ভোটার বিহীন নির্বাচন করেছে। এবার তারা আবার উন্নয়নের দোহাই দিয়ে আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে পুনরায় থাকার চেষ্টা করছে। বাম গনতান্ত্রিক জোট সহ বাংলার গনতন্ত্রকামী জনগন এবার আর এ সরকারকে সে সুযোগ দেবে না। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড. একে আজাদ,সাধারন সম্পাদক অধ্যাক্ষ মিজানুর রহমান সেলিম,গন সংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, কমরেড সাইদুর রহমান,সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের সভাপতি জহুরা রেখা। পরে নগরে একটি বিক্ষোভ মিছিল বেড় করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad