বরিশালে জাল দলিলের সরঞ্জামসহ ৪ প্রতারক গ্রেফতার - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে জাল দলিলের সরঞ্জামসহ ৪ প্রতারক গ্রেফতার



বায়ান্নোর বাংলা ডেস্ক .   বরিশালে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সামগ্রী সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বরিশাল নগরীতে এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্র উদ্ধার জব্দ করা হয়েছে। ব্যাপারে বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম) বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,‘গোপন সংবাদেরভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি টিম ইলুহার গ্রামে অভিযান চালায়। এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আবদুল মন্নান তালুকদারকে গ্রেফতার করে পুলিশ তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর চকবাজার বগুড়া রোড এলাকা থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার নজর আলী মৃধাকে আটক করে। ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad