৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব

11:30 AM 0


বরিশালে শুরু হচ্ছে দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব
বায়ান্নোর বাংলা রির্পোট . আবহমান বাংলার শিল্প সংস্কৃতিকে ধারন করে বরিশালে শুরু হচ্ছে দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। আগামী ২৪ জানুয়ারী থেকে উৎসব শুরু হবে। বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যেগে নগরীর অশ্বিনী কুমার হলে উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিজন শাহান আরা বেগম। প্রধান অতিথি থাকবেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উৎসবে আলোচনা সভা, নৃত্য, সংগীত, আবৃত্তি নাটক মঞ্চায়িত হবে। উৎসব চলবে ২৭ জানুয়ারী পর্যন্ত। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, সাধারণ সম্পাদক মিন্টু কর।

Read More

বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা...মেয়র কামাল

11:28 AM 0


বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা...মেয়র কামাল
আমিনুল শুভ. বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা সিটি মেয়র আহসান হাবিব কামাল আপনারা নিশ্চিতে ব্যাবসা করেন, কোন সমস্যার সম্মুখীন হতে হবেনা,তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে একসাথে সবাই মিলে সমস্যার সমাধান করবো।সরকার দেশের উন্নয়ন করবে ঠিক আছে তবে সেটা যদি হাজার হাজার মানুষের রুজি নষ্ট করে তাহলে এমন উন্নয়ন প্রয়োজন নেই। গতকাল সকালে বরিশাল বহুমুখী সিটি মার্কেটের সকল ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আহসান হাবিব কামাল। এসময় তিনি আরো বলেন,আমার সাথে নৌ মন্ত্রির ফোনালাপ হয়েছে,বি আই ডাব্লিউ টি এ এর চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যাতে কোন ভাবেই এই মার্কেট টি ভাঙা না হয়। তারাও আমাকে আশ্বাস দিয়েছেন। অত:পর আমি আপনাদের কে আশ্বস্ত করলাম। আপনাদের প্রতি আমার আহবান থাকবে আপনারা কোন কুচক্রী মহলের কথায় কান দেবেন না,কারো বিচলিত হওয়ার কোন কারন নেই। যদি মার্কেট ভাঙা হয় তাহলে সময় নিয়ে আপনাদের উপযুক্ত জায়গায় পুনর্বাসনের ব্যাবস্থা করে সিটি কর্পোরেশন কর্তৃক নোটিশের মাধ্যমে জানানো হবে। তিনি আরো বলেন, এ বিষয় যাতে কেউ বিভ্রান্ত না রটায় সেদিকে আপনারা সম্মিলিত ভাবে লক্ষ রাখবেন।এ বিষয় সিটি পাইকারি কাচা বাজারের ব্যাবসায়ী সিরাজুল ইসলাম দুলাল মিয়া জানান,আমরা ব্যাবসায়ীরা অনেক টা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি,কয়েক হাজার মানুষের কর্মসংস্থান আমাদের এই সিটি মার্কেট, উন্নয়ন আমরাও চাই, তবে সেক্ষেত্রে আমাদের একটা ব্যাবস্থা করে উন্নয়ন হলে সমস্যা নেই।সেক্ষেত্রে মেয়র মহাদয় আমাদের আশ্বস্থ করেছেন। আমরাও বলেছি,যেকোন সংকট মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ ভাবে তার পাশে থাকবো। সভায় ব্যাবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথাও তুলে ধরেন।   মতবিনিময় সভায় এসময় বহুমুখী সিটি পাইকারি কাচা বাজার,রেডিমেট পোষাক মার্কেটের সকল ব্যাবসায়ীরা ছারাও আরো উপস্থিত ছিলেন,বিসিসি ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিটি মার্কেট পরিচালনা পর্ষদের আহবায়ক এ টি এম শহিদুল্লাহ কবীর,১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবীর,৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ সহ বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
Read More

বরিশালে তিন শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

2:56 AM 0


বরিশালে তিন শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন বিক্ষোভ

বায়ান্নোর বাংলা রির্পোট . বরিশাল নগরীতে ডিসেম্বর মাসে কলেজ ছাত্রী সহ তিন শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপতার করে বিচারের আওতায় আনা এবং বস্তিবাসী ভূমিহীনদের সন্তানদের স্কুল-কলেজে বেতন মওকুফ, প্রশ্ন পত্র ফাঁস বন্ধ, কোচিং বানিজ্য বন্ধ করার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট্রের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একর্মসূচি পালন করে রবিবার সকাল সেয়া ১১টায় নগরীতে বিভিন্ন সড়কে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তাদের দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল করেএর পূর্বে নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার সভাপতি শন্তুমিত্রের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচি পারনকালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখার সদস্য সচিব ডাং মনিষা চক্রবর্তী,(ববি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি হাসিবুল ইসলাম,নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী তানভীর রহমান,সমাজ ছাত্রফ্রন্টের জেলা শাখার সংগঠক মতিউর রহমান,নিহত শিক্ষার্থী আবু সালেহ মামাতো ভাই সাইফুল ইসলাম খাঁন,সমাজতান্ত্রিক দলের আইন বিষয়ক সম্পাদক এইচ এম ইমন, বিএম কলেজ শাখার সদস্য সাগর দাস,সমাজতান্ত্রিক মহিলা দল সভাপতি জোহরা রেখা,ইমাম হোসেন,নাসরীন আক্তার টুম্পা বদরুজ্জা সৈকত প্রমুখ বক্তারা এসময় বলেন শিক্ষাকে আজ সারা দেশে কাঁচা পন্যের ন্যায় বেচাকেনা করা হচ্ছে তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যাবস্থা ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ব ভাবে এগিয়ে আসতে হবে এই  আহবান জানান

Read More

Recent Movies

Post Top Ad