বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা...মেয়র কামাল - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা...মেয়র কামাল



বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা...মেয়র কামাল
আমিনুল শুভ. বরিশাল বহুমুখী সিটি মার্কেট ব্যাবসায়ীদের পুনর্বাসন না করে ভাঙা হবেনা সিটি মেয়র আহসান হাবিব কামাল আপনারা নিশ্চিতে ব্যাবসা করেন, কোন সমস্যার সম্মুখীন হতে হবেনা,তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে একসাথে সবাই মিলে সমস্যার সমাধান করবো।সরকার দেশের উন্নয়ন করবে ঠিক আছে তবে সেটা যদি হাজার হাজার মানুষের রুজি নষ্ট করে তাহলে এমন উন্নয়ন প্রয়োজন নেই। গতকাল সকালে বরিশাল বহুমুখী সিটি মার্কেটের সকল ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আহসান হাবিব কামাল। এসময় তিনি আরো বলেন,আমার সাথে নৌ মন্ত্রির ফোনালাপ হয়েছে,বি আই ডাব্লিউ টি এ এর চেয়ারম্যানের সাথে কথা হয়েছে যাতে কোন ভাবেই এই মার্কেট টি ভাঙা না হয়। তারাও আমাকে আশ্বাস দিয়েছেন। অত:পর আমি আপনাদের কে আশ্বস্ত করলাম। আপনাদের প্রতি আমার আহবান থাকবে আপনারা কোন কুচক্রী মহলের কথায় কান দেবেন না,কারো বিচলিত হওয়ার কোন কারন নেই। যদি মার্কেট ভাঙা হয় তাহলে সময় নিয়ে আপনাদের উপযুক্ত জায়গায় পুনর্বাসনের ব্যাবস্থা করে সিটি কর্পোরেশন কর্তৃক নোটিশের মাধ্যমে জানানো হবে। তিনি আরো বলেন, এ বিষয় যাতে কেউ বিভ্রান্ত না রটায় সেদিকে আপনারা সম্মিলিত ভাবে লক্ষ রাখবেন।এ বিষয় সিটি পাইকারি কাচা বাজারের ব্যাবসায়ী সিরাজুল ইসলাম দুলাল মিয়া জানান,আমরা ব্যাবসায়ীরা অনেক টা সংকটাপন্ন অবস্থার মধ্যে আছি,কয়েক হাজার মানুষের কর্মসংস্থান আমাদের এই সিটি মার্কেট, উন্নয়ন আমরাও চাই, তবে সেক্ষেত্রে আমাদের একটা ব্যাবস্থা করে উন্নয়ন হলে সমস্যা নেই।সেক্ষেত্রে মেয়র মহাদয় আমাদের আশ্বস্থ করেছেন। আমরাও বলেছি,যেকোন সংকট মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ ভাবে তার পাশে থাকবো। সভায় ব্যাবসায়ীরা তাদের নানাবিধ সমস্যার কথাও তুলে ধরেন।   মতবিনিময় সভায় এসময় বহুমুখী সিটি পাইকারি কাচা বাজার,রেডিমেট পোষাক মার্কেটের সকল ব্যাবসায়ীরা ছারাও আরো উপস্থিত ছিলেন,বিসিসি ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিটি মার্কেট পরিচালনা পর্ষদের আহবায়ক এ টি এম শহিদুল্লাহ কবীর,১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবীর,৯ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ সহ বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad