বরিশালে শুরু
হচ্ছে
৪
দিন
ব্যাপী
সাংস্কৃতিক
উৎসব
বায়ান্নোর বাংলা
রির্পোট
. আবহমান বাংলার শিল্প সংস্কৃতিকে
ধারন করে বরিশালে শুরু
হচ্ছে ৪ দিন ব্যাপী
সাংস্কৃতিক উৎসব। আগামী ২৪
জানুয়ারী থেকে এ উৎসব
শুরু হবে। বরিশালের ২৭টি
সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন
সমন্বয় পরিষদের উদ্যেগে নগরীর অশ্বিনী কুমার
হলে এ উৎসব অনুষ্ঠিত
হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতিজন শাহান
আরা বেগম। প্রধান অতিথি
থাকবেন বরিশাল জেলা প্রশাসক
মোঃ হাবিবুর রহমান। উৎসবে আলোচনা
সভা, নৃত্য, সংগীত, আবৃত্তি
ও নাটক মঞ্চায়িত হবে।
উৎসব চলবে ২৭ জানুয়ারী
পর্যন্ত। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা
করেছেন সমন্বয় পরিষদের সভাপতি
এ্যাড. এসএম ইকবাল, সাধারণ
সম্পাদক মিন্টু কর।
No comments:
Post a Comment