৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে বোমা বিস্ফোরনের ঘটনায় পুলিশের মামলা সময় পাল্টে রাত হয়ে গেল দিন

10:17 AM 0


শামীম আহমেদ. জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বোমা বিস্ফোরনের পর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইটি অবিস্ফোরিত বোমা, তিনটি পেট্্েরাল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেনএ ঘটনায় থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০জনকে আসামি করে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেনবোমা বিস্ফোরনের ঘটনাটি গত রবিবার রাত সাড়ে সাতটার দিকে ঘটলেও পুলিশ মামলায় বিকেল পৌনে পাঁচটার কথা উল্লেখ করেছেনমামলার বিষয়টি বুধবার সকালে সর্বত্র ছড়িয়ে পরলে ঘটনার সময় নির্ধারন নিয়ে থানার ওসির রহস্যজনক আচারনে সচেতন এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছেমামলার এজাহার নামীয় আসামিরা হলেন, উজিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল হাওলাদার, যুবদল নেতা খোকন ডাকুয়া, উপজেলা ছাত্রদলের নাট্যবিষয়ক সম্পাদক কালাম ফরাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি জহির বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির ও উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মিজান হাওলাদারএছাড়া অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছেসোনার বাংলা বাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান, গত ২১ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে স্কুলের মাঠের পাশে পর পর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটেএসময় বাজারের মধ্যে থাকা লোকজন প্রানভয়ে দিকবিদিক ছোটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়স্থানীয় বাসিন্দা রিনা বেগম (৩৫) বলেন, এশার নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেনএসময় বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে
রাতের ঘটনা মামলায় দিনের কথা উল্লেখ করার সম্পর্কে বাদি এসআই আলমগীর হোসেন বলেন, মামলায় উল্লেখিত সময়েই ঘটনা ঘটেছেউজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল বলেন, বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে পরিকল্পনা হচ্ছিলোটের পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আসামিরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়


Read More

বরিশালে প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগে মামলা দায়ের

10:15 AM 0


শামীম আহমেদ .  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর মালিকান্দা গ্রামে মিজানুর রহমান বেপারী (২৫) নামের এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছেএ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাদি হয়ে প্রতিপক্ষের ১২জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন
মামলার এজাহারে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল হক বেপারীর পুত্র মোস্তফা বেপারীসহ তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিন থেকে একই বাড়ির দুলাল বেপারী গংদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলোতারই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকালে জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তফা গংদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ দুলাল বেপারী ও তার সহযোগিরাহামলাকারীদের হাত থেকে স্বজনদের রক্ষার জন্য এগিয়ে আসে মোস্তফার সহদর প্রতিবন্ধী মিজানুর রহমানএ সময় হামলাকারীরা মিজানুরকেও পিটিয়ে আহত করেপরে গুরুত্বর অবস্থায় মিজানুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়সেখানেও অবস্থার অবনতি হলে গত ১৪ অক্টোবর চিকিসকরা মিজানুরকে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিসাধীন অবস্থায় হামলার ২১ দিন পর গত ২২ অক্টোবর রাতে মিজানুর রহমান মারা যায়মামলার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছেএ ঘটনায় নিহতের বড় ভাই মোস্তফা বেপারী বাদি প্রতিপক্ষ দুলাল বেপারী, এসকেন্দার বেপারী, এনায়েত বেপারী, কাওছার বেপারী, জাকির বেপারী ও তার মা আকলিমা বেগম, স্ত্রী রিমা আক্তারসহ আরও পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন

Read More

বরিশালে সংসদ সদস্যর সাথে ব্যবসায়ী নেতাদের মতবিনিময়

10:11 AM 0


শামীম আহমেদ.  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে জনগনের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দরামঙ্গলবার রাত দশটার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দরা সংসদ সদস্যর বরিশালস্থ বাসভবনে মতবিনিময় করেনসভার শুরুতে নেতৃবৃন্দরা সাংসদকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক মিরাজ ফরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালীসহ সমিতির নেতৃবৃন্দরাউল্লেখ্য গত ২১ অক্টোবর সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বামরাইল বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়



Read More

বরিশালে মেহেন্দিগঞ্জের কাজির হাট থানায় বিএনপি,জামাত,স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের বিরুদ্বে গায়েবী মামলা।

10:09 AM 0


শামীম আহমেদ. বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় গায়েবী কালভার্ট ভাঙ্গার অভিযোগে এনে বিএনপি-জামাত-স্চ্ছোসেবকদল ও ছাত্রদল নেতা-কর্মী সহ ১৪জন নামধরা ও অজ্ঞাত অসংক্ষক নেতা-কর্মীদের বিরুদ্বে স্বেচ্ছাসেবকলীগ সভাপতির বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের মামলার এজাহার সূত্রে সূত্রে জানা যায় কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের সাতহাজার বিগা গ্রামের একটি পুরাতন কালভার্ট  ভাঙ্গার অভিযোগ এনে ভাষানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জসিম ফকির বাদী হয়ে স্থানীয় বিএনপি-জামাত-স্চ্ছোসেবকদল ও ছাত্রদলের ১৪জনকে নামধরা আসামী করা সহ অজ্ঞাত অসংক্ষক নেতা-কর্মীদের বিরুদ্বে বিশেষ ক্ষমতা আইনে কাজিরহাট থানায় ২২ই অক্টোবর বিকাল ৫টায় একটি মামলা দায়ের করেছে
উক্ত মামলায় আসামী করা হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল সহ-সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবকদল অন্যতম নেতা এনামুল হক তালুকদার মিদুল,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শাহেন, জয়নগর ইউনিয়ন সাবেক বিএনপি সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন,লতা ইউনিয়নের বিএনপি সভাপতি শাহিন হাওলাদার,কাজিরহাট থানা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন,একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন বাবুল ও নেয়ামত উল্লাহ রাকিব সহ নামধরা ১৪জন ও অজ্ঞাত অসক্ষংক বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে
মামলায় বাদী জসিম ফকির উল্লেখ করেন রবিবার রাত ২টার সময় বিএনপি ও জামাত সহ উক্ত আসামীরা কালভার্টটি ভেঙ্গে ফেলে
এব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইন-চার্জ (ওসি) হারুন অর-রসিদ বলেন বাদী জসিম ফকির ১৪জনের বিরুদ্বে নামধরা সহ অজ্ঞাত অসংক্ষককে আসামী করে মামলা করেছে মামলার স্বার্থে আসামীদের নাম বলা যাবে না
এমনকি মামলার বাদী নাম জানতে চাইলে তিনি বলেন উক্ত এলাকার একজন লোক বাদী হয়ে মামলা করেছে
বর্তমানে মামলাটি এস.আই আঃ রব তদন্ত করছেন বলে তিনি জানান

এই অজ্ঞাত মামলার বিষয়ে উক্ত এলাকার সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা-কর্মীরা যাতে করে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিতে না পারেন তার জন্যই পুলিশকে ব্যাবহার করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্বে গায়েবী মামলা দিয়ে এলাকা ছাড়া করছেতিনি এসব অজ্ঞাত গায়েবী মামলা না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবানএবং এঘটনায় তিনি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেনএব্যাপারে বরিশাল উত্তর জেলা বিএনপি দপ্তর সম্পাদক এ্যাড. নুরুল আলম রাজু বলেন গায়েবী মামলাগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও হয়রানী করার জন্য দলীয় নেতা-কর্মীদের দিয়ে প্রভাবশালী নেতাদের মদতে এসব মামলা করা হচ্ছেরাজু বলেন আমরা এসব ভূয়া ও গায়েবী মামলাগুলোর সুষ্ট তদন্তের দাবী জানাচ্ছি
Read More

বরিশাল বিসিসি’র সকল দূর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে নব নিযুক্ত মেয়র সাদিক আবদুল্লাহ।

8:23 AM 0


শামীম আহমেদ. বরিশাল সিটি কর্পোরেশনের ৪র্থ পরিষদের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দায়ীত্বভার গ্রহনকালে গনমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন বিসিসির পিছনের সকল দূর্নীতি তদন্ত করার মাধ্যমে তাদের বিরুদ্বে ব্যবস্থ গ্রহন করা হবে তিনি আরো বলেন আমার পরিষদে আমি মেয়র সহ কোন কাউন্সিলর ঠিকাদারী কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না আমি নগরীর সকল সমস্যা দুর করাই আমার লক্ষতাছাড়া অমি তিনশ কোটি টাকা দেনা নিয়ে বিসিসির দায়ীত্বভার গ্রহন করলামআমি এদেনাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিআমি এদেনা কাটিয়ে না উঠা পর্যন্ত বিসিসি থেকে মেয়র হিসাবে কোন কিছু গ্রহন করব না আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বরিশালের নব নির্বাটিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার দুই সহদর আশিক আবদুল্লাহ ও মঈন আবদুল্লাহকে সাথে নিয়ে কর্পোরেশনে দায়ীত্বভার গ্রহন করতে নগর ভবনে পা রাখেনএসময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচ তলা থেকে দ্বীতিয় তলার মেয়রের কক্ষে নিয়ে যাওয়া হয় বিসিসির নব মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়রের নির্ধারিত চেয়ারে আসন গ্রহন করার পর মেয়র ও সকল কাউন্সিলদের আগামী পথগুলো সুন্দরভাবে চলার জন্য দোয়া-কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ মির্যা নুরুর রহমান বেগপরে তিনি দায়ীত্বভার গ্রহন করে বিসিসির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হেসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করেনএর পরপরই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দান,বরিশাল রেঞ্জ উপ-মহা পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোশাররফ হোসেন,বরিশাল নব নিযুক্ত জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান. জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, আসন্ন একাদশ জাতীয় নির্বাচন বরিশাল (৫) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রমএসময় মেয়রকে নব নির্বাচিত কাউন্সিলরাও ফুলের শুভেচ্ছা জানানঅপরদিকে সিটি কর্পোরেশন চত্বরে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর জন্য এক সংবর্ধনার আয়োজন করে বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ বরিশাল বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এস এম ইমামুল হক,পুলিশ কমিশনার, ডি.আই.জি জেলা প্রশাসক,মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন,বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র ব্যাটকবল,বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন.গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমানসংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল জেলার সকল পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরি
ষদের চেয়ারম্যান সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উল্লেখ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালে রাতে বঙ্গবন্ধুর পরিবার সহ বঙ্গবন্দুর ভগ্নি সাধারন ও কৃষক নেতা শহীদ আঃ বর সেরনিয়াবাত সহ তার পরিবার ঘাতকদের গুলিতে নিহত পরিবারের সেময়ের বরিশালের প্রথম নির্বাচিত  পৌর চেয়ারম্যান আবুল হাসনাতের স্ত্রী শাহানারা আবদুল্লাহর কোলে থাকা তিন বছরের শিশু পুত্র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দীর্ঘ ৪৭ বছর পর বাবা আবুল হাসনাত আবদুল্লাহর স্থানে মেয়র হয়ে বরিশাল নগরবাশীর সেবা গ্রহন করার লক্ষে আগামী ৫ বছরের জন্য ২০১৮ সালের ২৩ অক্টোবর বরিশাল বিসিসির চেয়ারে আসন গ্রহন করলেনএজন্য মেয়র সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন
Read More

বরিশালে অপহƒত সপ্তম শ্রেণীর ছাত্রী উদ্ধার, আটক- ৩

8:14 AM 0


শামীম আহমেদ. বরিশালের বাকেরগঞ্জে অপহরণ হওয়া জান্নাতী আক্তার তিন্নিকে (১৪) উদ্ধার করেছে র‌্যাবএসময় আটক করা হয় তিন অপহরকারীকেআজ মঙ্গলবার ভোর ৬টায় ওই উপজেলার দফদবিয়া এলাকা অভিযান চালিয়ে তিন্নিকে উদ্ধার এবং অপহরণকারীদের আটকের তথ্য ই-মেইল বার্তায় নিশ্চিত করে বরিশাল র‌্যাব-৮অপহরণ হওয়া তিন্নি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থানাধীন বোয়ালিয়া শহীদ আলতাফ শুকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উপজেলার বোয়ালীয়া গ্রামের আব্দুস ছোবাহান কাজীর মেয়ের‌্যাব জানায়, গত ২২ অক্টোবর সোমবার বিকাল ২টায় তিন্নি প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় বোয়ালিয়া পূজা মন্দিরের সামনে আসলে অপহরণ করে নিয়ে যায়এরপর ওইদিন রাত ৯টায় রাতে তার খালাতো বোনের মোবাইলে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তিন্নির প্রাণনাশ ঘটানোর হুমকি দেয়এ ঘটনায় ওই রাতেই তিন্নির পিতা মো. আব্দুস ছোবাহান কাজী র‌্যাব-৮ বরাবর অভিযোগ দেয়পরবর্তীতে সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃতে বিশেষ অভিযান শুরু করে র‌্যাবতারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে অপহরণকারীরা তিন্নিকে নিয়ে বাকেরগঞ্জ থানাধীন দপদপিয়া ব্রীজ এলাকায় অবস্থান করছেপরবর্তীতে মঙ্গলবার ভোর ৬টায় সেখানে অভিযান চালিয়ে তিন্নিকে উদ্ধার করে এবং আটক করে ৩ জন অপহরণকারীকেএ ঘটনায় আটক বাকেরগঞ্জ উপজেলার রুস্তম হাওলাদারে ছেলে মো. রানা হাওলাদার, পটুয়াখালী জেলার মো. জাকির হোসেনের ছেলে মো. রাজু, বরিশাল নগরীর মো. আ. বারেক হোসেনের ছেলে মো. খলিল হাওলাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাকেরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে র‌্যাব
Read More

বরিশালের গ্রামীণ জনপদে সড়ক বাতি

8:05 AM 0


শামীম আহমেদ. সিটি কর্পোরেশনের সড়কগুলোর ন্যায় গ্রামীণ জনপদের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোকে আলোকিত করার লক্ষ্যে গ্রামীণ সড়কে সড়ক বাতি স্থাপনের কাজ শুরু করা হয়েছেইতোমধ্যে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ব্যক্তিগত ও সরকারী উদ্যোগে ১১০টি সড়ক বাতি স্থাপন করা হয়েছেদুইবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির অনুপ্রেরনায় মাহিলাড়া ইউনিয়নের গ্রামগুলোকে গ্রামীণ শহরে পরিনত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদতারই ধারাবাহিকতায় নিজস্ব অর্থায়নে ৪৫টি আধুনিক রোড ল্যাম্প বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও গ্রামীণ সড়কের গুরুত্বপূর্ন স্থানে স্থাপণ করা হয়েছেএছাড়া সরকারীভাবে আরও ৬৫টি রোড ল্যাম্প বিভিন্ন সড়কে স্থাপণ করা হচ্ছেপর্যায়ক্রমে ইউনিয়নের সকল সড়কগুলোকে সড়ক বাতি স্থাপণ করে মাহিলাড়া ইউনিয়নকে একটি গ্রামীণ শহরে পরিনত করা হবেউপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন জানান, গ্রামীণ সড়কে বাতি স্থাপণ একটি প্রশংসনিয় উদ্যোগসড়কে বাতিগুলো স্থাপণের ফলে স্থানীয় জনগনের যাতায়তে সুবিধা হবেএর আগেও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোতে বৃক্ষ রোপণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনফলে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুকে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছেইউএনও আরও জানান, মাহিলাড়া ইউনিয়নের গ্রামীণ এলাকার সড়ক বাতি দেখে অন্যান্য ইউনিয়নের জনপ্রতিনিধিরাও নিজ নিজ ইউনিয়নের সড়কে বাতি স্থাপণে উদ্বুদ্ধ হবে
Read More

Recent Movies

Post Top Ad