শামীম আহমেদ. একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের
ব্যাপক উন্নয়ন কর্মকান্ডকে জনগনের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সাথে
মতবিনিময় করেছেন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দরা। মঙ্গলবার রাত দশটার দিকে উজিরপুর উপজেলার বামরাইল বন্দর ব্যবসায়ী
সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দরা সংসদ সদস্যর বরিশালস্থ বাসভবনে মতবিনিময় করেন। সভার শুরুতে নেতৃবৃন্দরা সাংসদকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামরাইল বন্দর ব্যবসায়ী
সমিতির নবনির্বাচিত সভাপতি শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক মিরাজ ফরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির,
ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালীসহ সমিতির নেতৃবৃন্দরা। উল্লেখ্য গত ২১ অক্টোবর সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বামরাইল
বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment