বায়ান্নোর বাংলা
কুয়াকাটা
প্রতিনিধি ॥ নতুন বছরের নতুন সূর্যদয়কে
স্বাগত
আর
বাংলা
নববর্ষকে
বরন
করতে
হাজারো
পর্যটকের
পদচারনায়
মুখরিত
সমুদ্র
সৈকত
কুয়াকাটা।
আর
এ
সব
পর্যটকদের
বিনোদনের
মাত্রা
বাড়িয়ে
দিতে
এবার
পর্যটন
নগরী
কুয়াকাটা
সেজেছে
নতুন
সাজে।
দর্শনীয়
স্থান
গুলোতে
রয়েছে
পর্যটকদের
উপচে
পড়া
ভীড়।
খালি
নেই
হোটেল-মোটেল-কটেজের কক্ষ। পর্যটকদের
আতিথেয়তা
দিতে
ব্যস্ত
সময়
পার
করছেন
ট্যুরিস্ট
পুলিশ,
নৌ-পুলিশ ও পর্যটন সংশ্লিষ্ট
ব্যবসায়ীরা
।
সরেজমিনে
ঘুরে
দেখা
গেছে,
বিজয়
দিবস,
বড়দিন,
ইংরেজী
নববর্ষ
ও
বাংলা
নববর্ষসহ
ছুটির
আনন্দ
উপভোগ
করতে
দেশী-বিদেশী প্রকৃতি
আর
সমুদ্রপ্রেমী
মানুষের
ভীড়ে
জমে
ওঠে
সাগরকন্যার
দীর্ঘ
বেলাভূমি।
তাই
প্রতি
বছরের
ন্যায়
এ
বছরও
পুরনো
বাংলা
১৪২৪
সালকে
বিদায়
আর
নতুন
১৪২৫
সালকে
বরন
করতে
হাজারো
পর্যটকের
সমাগম
ঘটেছে
কুয়াকাটা
সমুদ্র
সৈকতে।
কুয়াকাটা
জিরো
পয়েন্টে
শ্রীমঙ্গল
বৌদ্ধবিহার,
মিশ্রিপাড়া
সিমা
বৌদ্ধ
বিহার,
জাতীয়
উদ্যান,
লেম্বুর
চর,
শুটকি
পল্লী,
রাখাইন
মহিলা
মার্কেট,
গঙ্গামতি,
কাউয়ারচর,
লাল
কাকড়ার
চর,
চর-বিজয়, ইলিশ পার্ক সহ পর্যটন স্পটগুলো
পর্যটকদের
ভিড়ে
ফিরে
পেয়েছে
প্রানচাঞ্চলতা।
কেউ
নিজে,
কেউ
পরিবার
পরিজন
নিয়ে,
কেউ
বা
নিজের
পছন্দের
মানুষটিকে
নিয়ে
উপভোগ
করছেন
কুয়াকাটার
নৈসর্গিক
সৌন্দর্য।
কেউ
বা
আবার
বছরের
শেষ
সূর্যাস্তকে
বিদায়
জানাচ্ছেন।
কেউ
৭২
ফুট
দৈর্ঘ্য
একটি
ইলিশের
ভাস্কর্য্যরে
পেটে
মাটির
ক্রোকারিজে
ইলিশ
খেয়ে
সময়
পার
করছেন।
এছাড়া
বে-সরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে সৈকতে ঘুড়ি উৎসব ও সাংস্কৃতি
আনুষ্ঠানের
আয়োজন
করেছে।
চলবে
পহেলা
বৈশাখ
শনিবার
দিন
ব্যাপী।
রাতে
সৈকতে
পর্যটকদের
নিরাপত্তা
জোড়দারে
বিদ্যুতের
ব্যবস্থা
করে
দিয়েছে
কুয়াকাটা
পৌর
কতৃপক্ষ।
সব
মিলিয়ে
বর্ষবরনকে
ঘিরে
উৎসব
মুখর
পরিবেশ
বিরাজ
করছে
কুয়াকাটায়।
এদিকে
আজ
শনিবার
সকালে
মঙ্গল
শোভাযাত্রা
করবে
কলাপাড়ায়
উপজেলা
প্রশাসন।
ময়মনসিংহ
থেকে
স্ব-পরিবারে
ঘুরতে
আসা
মো.
মাসুম
জানান,
বর্ষবরন
উদযাপন
করতে
কুয়াকাটায়
ছুটে
এসেছি।
কুয়াকাটার
নতুন
সাজ
আর
প্রাকৃতিক
সৌন্দর্য
আমাদের
মৃগ্ধ
করেছে।
কুয়াকাটা
আবাসিক
হোটেল
বীচ
হ্যাভেনের
ইনচার্জ
বায়জিৎ
মল্লিক
জানান,
বাংলা
নববর্ষকে
বরন
করতে
পর্যটকরা
সপ্তাহ
দু’এক আগে ভাগেই হোটেল মোটেলের
সিট
বুকিং
করে
রেখেছে।
প্রতিবছরের
মত
এবারও
হাজারো
পর্যটক
নতুন
বছররের
নতুন
দিনকে
উদযাপন
করতে
কুয়াকাটায়
ছুটে
এসছে
।
কুয়াকাটা
ইলিশ
পার্কের
পরিচালক
রুমান
ইমতিয়াজ
তুষার
জানান,
পর্যটকদের
জন্য
পুরো
বৈশাখ
জুড়ে
থাকছে
বাংলা
ও
বাঙ্গালী
খাবার।
ইলিশের
পেটে
মাটির
সানকিতে
খাবার
খাওয়া
আর
বাউল
গানের
আসর
সহ
থাকছে
নান্দনিক
কটেজে
রাত্রি
যাপনের
ব্যবস্থা।
কুয়াকাটা
টুরিস্ট
পুলিশ
জোনের
এ
এসপি
মো.জহিরুল ইসলাম জানান, বর্ষবরণ
উৎসবকে
ঘিরে
কুয়াকাটায়
নিরাপত্তা
জোরদার
করা
হয়েছে।
পর্যটকদের
নিচ্ছিদ্র
নিরাপত্তা
দিতে
বিভিন্ন
পয়েন্টে
ট্যুরিস্ট
পুলিশ
মোতায়ন
রয়েছে।
Post Top Ad
বরিশালে দুদকের অভিযানে হাসপাতাল থেকে স্যালাইন উদ্ধার
স্টাফ রিপোর্টার, বরিশাল
॥ বিনামুল্যে
বিতরণের জন্য
ডায়রিয়ার সরকারী
স্যালাইন মজুত
করে রোগীদের
বিতরন না
করার অভিযোগে
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন
বরিশাল সদর
জেনারেল হাসপাতালে
অভিযান চালিয়ে
ষ্টোর থেকে
এক হাজার
স্যালাইন উদ্ধার
করেছে। সরবরাহ
থাকা সত্বেও
রোগীদেরকে না দিয়ে ষ্টোরে মজুত
রাখার দায়ে
ডায়রিয়া ওয়ার্ডের
ষ্টোর ইনচার্জের
বিরুদ্ধে ব্যবস্থা
নেয়ার নির্দেশ
দিয়েছেন দুদক
কমিশনার।দুদকর কমিশনার এএফএম আমিনুল ইসলাম
আকস্মিকভাবে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শন
করেন। রোগীদের
সাথে কথা
বলে তিনি
জানতে পারেন
ডায়রিয়ার স্যালাইন
রোগীদেরকে বাহির থেকে ক্রয় করতে
হচ্ছে। এরপর
তিনি ষ্টোর
পরিদর্শন করে
সেখান থেকে
প্রায় এক
হাজার স্যালাইন
উদ্ধার করেন।সরকারীভাবে
বরাদ্দকৃত ডায়রিয়ার স্যালাইন রোগীদের না
দিয়ে স্টোরে
মজুদ রাখার
দায়ে দায়িত্বরত
ষ্টোর ইনচার্জ
সিনিয়র স্টাফ
নার্স মুনিরা
ইয়াসমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার
নির্দেশ দেন
দুদক কমিশনার।
পরিদর্শনকালে দায়িত্বরত দুই চিকিৎসককে কর্মস্থলে
অনুপস্থিতসহ নানা অনিয়ম পেয়েছে দুদক
কমিশনার। তাদের
বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া
হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে
ডায়রিয়া ওয়ার্ডে
চিকিৎসাধীন এক রোগী জানান, তিনি
বুধবার হাসপাতালে
ভর্তি হয়েছেন।
হাসপাতাল থেকে
তাকে জানিয়ে
দেয়া হয়েছে
সরকারী স্যালাইন
বরাদ্দ নেই,
তাই বাধ্য
হয়ে বৃহস্পতিবার
দুপুর পর্যন্ত
তাকে বাহির
থেকে পাঁচটি
স্যালাইন ক্রয়
করে আনতে
হয়েছে। স্টোর
ইনচার্জ সিনিয়র
স্টাফ নার্স
মুনিরা ইয়াসমিনের
সাথে যোগাযোগ
করা হলে
তিনি কোন
সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এবিষয়ে আরএমও ডাঃ দেলোয়ার হোসেন জানান, মার্চ থেকে মে মাস পর্যন্ত ডায়েরিয়ার প্রকোপ বেশি থাকে। এসময়ের জন্য কিছু স্যালাইন মজুদ করে রাখা হয় ওয়ার্ডে। সর্বোশেষ অডিটে ওই স্যালাইন মজুদের বিষয়টি অডিট কর্মকর্তাসহ তারা দেখেছেন। এগুলো রোগীকে দিয়ে দেয়া হবে, তবে সকাল থেকে ওয়ার্ডের রোগীদের কোন স্যালাইন না দেয়ার ঘটনায় ইনচার্জকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হবে। ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স মুনিরা ইয়াসমীন জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে রোগী ভর্তি হওয়ার পর প্রথম স্যালাইনটি
হাসপাতাল থেকে দেয়ার, বাকীগুলো রোগীকে কিনে আনতে হবে। এরবাহিরে তার কোন কাজ করার সুযোগ নেই। আর মজুদ স্যালাইনের বিষয়ে আরএমওসহ সকলে অবহিত। জরুরী সময়ের জন্য এগুলো হাতে রাখা হয়েছে।
নলছিঠি সুবিতপুর ইউনিয়ন ৩নং ওর্য়াডে রাস্তা সংস্কার নিয়ে বিএনপির নেতার হামলায় আহত চাঁর
বরিশাল ব্যুরো . নলচিঠি থানার সুবিতপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড
এলাকায় রাস্তা সংস্কারের জের ধরে ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এলাকাবাসি জানান,গত
শুক্রবার বেলা ১০ টার দিকে হাওলাদার বাড়ির কয়েকজন মিলে রাস্তা মেরামত করা নিয়ে তালতলা বাজারের পাশ্ববর্তি
সরদারবাড়ির লোকদের সাথে কথার কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সুবিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি
নেতা জাহাঙ্গীর সরদার, কাওসার সরদার, ও আশিক
সরদার এবং পান্নু মল্লিক সহ আরো
অজ্ঞাত নামা ১৬ / ১৭ জন দলবল একত্রিত হয়ে দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে
মাসুদ হাওলাদার,সাইদুল হাওলাদার,নয়ন হাওলাদার,ও সজিব হাওলাদার সহ কয়েক জনকে কুপিয়ে
গুরুতর আহত করে। এ সময় আহতদের জীবন নাশের হুমকি
দেয় প্রতি পক্ষরা। আহতদের ¯’ানীয়রা উদ্বার করে
বরিশালে শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।একজনের অব¯’া আসংকা জনক
তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওয়ার্ড চিকিৎসক। এ ঘটনায় বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে
নলচিঠি থানায় অভিযোগ দায়ের করেন আহতদের সজনরা।এদিকে, তালতলা বাজারে আহত মান্নান হাওলাদারের
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগত ১লক্ষ ৭৫ হাজার টাকা সহ মালামাল লুট করে নিয়ে
যায় প্রতিপক্ষ জাহাঙ্গীর সরদার সহ তার ক্যাডার বাহিনী।এলাকায় ধমধমে অব¯’া বিরাজ করছে
বলে জানিয়েছেন আহতদের সজন আরো জানান মেডিকেলের নিচতলার সামনে জাহাঙ্গীর সরদারের ভাড়াকরা
সন্ত্রাসী দিয়ে তাদের পাহাড়া দিয়ে রাখছে।এমন অব¯’ায় প্রশানের হস্তক্ষেপ কামনা করছেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বরিশাল অফিসঃ গত ইংরেজী ০৯/০৪/২০১৮ ইং তারিখের দৈনিক তারুনের বার্তা পত্রিকায় সহ বরিশালের আঞ্চলিক পত্র পত্রিকায় গণ মাধ্যমে বাকেরগঞ্জ মহেশপুরে জামায়েত নেতা মোঃ রুহুল আমিন, ইব্রাহীম শিকদার ওরফে মনির, সানু ব্যাপারী শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিঘোচার হয়। যাহা এলাকার একটি কুচক্রমহল বিভিন্ন গণমাধ্যমকে বিব্রতকর তথ্য দেওয়ায় আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। দেশের সংবাদপত্র ও সাংবাদিকগণ জাতির বিবেক বলে আমরা জানি অথচ কিছু কিছু গণমাধ্যম ও স্থানীয় প্রতিনিধিদের দ্বারা ক্ষুন্ন হচ্ছে এই পেশার মান। দেশের আইন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রার্থনা আপনারা সঠিক তদন্ত করে আমাদেরকে এই মিথ্যা জামাত নেতার অপবাদ থেকে মুক্তি দেবেন। আমরা দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। যেহেতু আমরা কোন দলের রাজনীতি করি না। তারপরও আমাদেরকে জামাত নেতা বানিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রশাসনের সু-নজর কামনা করেছে কিছু কিছু দুস্কৃতি মানুষ। দেশের এইচ.পি, এনএসআই ও ডিজে.এফ.আইয়ের মত তদন্ত সংস্থাগুলোর অবশ্যই নজরে আছে বলে আমরা বিশ্বাস করি, কে জামাত নেতা কে বিএনপি নেতা অথবা কে আওয়ামী’লীগ নেতা। বর্তমানে কাউকে যদি কোনভাবেই ঘায়েল করা না যায় তবে, সর্বশেষ পন্থা হচ্ছে, তাকে জামাত নেতা বানিয়ে অপপ্রচার করা। যাতে করে প্রশাসনের আনুকূল্য পাওয়া যায় আসলে ঐ কুচক্রি মহল জানে না যে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী অত বোকা নয়। আমি ইব্রাহীম সিকদার মনির একটি মসজিদে ইমামতি করি পাশাপাশি সাংবাদিকতা ও মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটতে কাজ করি। যেহেতু, সৎভাবে সাংবাদিকতা করলে অফিস থেকে যে, ভাতা প্রদান করা হয় তা দিয়ে চলে না। যেহেতু আমি অন্যায়ভাবে সংবাদ প্রকাশ করবো বলে এই ভয় দেখিয়ে কারো কাছ থেকে আদায় করতে জানি না, করতে চাই না তার জন্য মহেশপুর একটি মসজিদে ইমামতি করি। বাকেরগঞ্জ উপজেলায় এমন অনেক সাংবাদিক অথবা কথিত অনলাইন পত্রিকার সম্পাদকরা নেশা জাতীয় দ্রব্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে জেল খেটেছে আমার অনুরোধ আমার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয় প্রশাসন। আমি অবশ্যই মহামান্য আদালতের আশ্রয় গ্রহণ করবো। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
ইব্রাহীম সিকদার মনির
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ,
সহ-সভাপতি
বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি,
বরিশাল জেলা।