বরিশাল অফিসঃ গত ইংরেজী ০৯/০৪/২০১৮ ইং তারিখের দৈনিক তারুনের বার্তা পত্রিকায় সহ বরিশালের আঞ্চলিক পত্র পত্রিকায় গণ মাধ্যমে বাকেরগঞ্জ মহেশপুরে জামায়েত নেতা মোঃ রুহুল আমিন, ইব্রাহীম শিকদার ওরফে মনির, সানু ব্যাপারী শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিঘোচার হয়। যাহা এলাকার একটি কুচক্রমহল বিভিন্ন গণমাধ্যমকে বিব্রতকর তথ্য দেওয়ায় আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। দেশের সংবাদপত্র ও সাংবাদিকগণ জাতির বিবেক বলে আমরা জানি অথচ কিছু কিছু গণমাধ্যম ও স্থানীয় প্রতিনিধিদের দ্বারা ক্ষুন্ন হচ্ছে এই পেশার মান। দেশের আইন সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রার্থনা আপনারা সঠিক তদন্ত করে আমাদেরকে এই মিথ্যা জামাত নেতার অপবাদ থেকে মুক্তি দেবেন। আমরা দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। যেহেতু আমরা কোন দলের রাজনীতি করি না। তারপরও আমাদেরকে জামাত নেতা বানিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রশাসনের সু-নজর কামনা করেছে কিছু কিছু দুস্কৃতি মানুষ। দেশের এইচ.পি, এনএসআই ও ডিজে.এফ.আইয়ের মত তদন্ত সংস্থাগুলোর অবশ্যই নজরে আছে বলে আমরা বিশ্বাস করি, কে জামাত নেতা কে বিএনপি নেতা অথবা কে আওয়ামী’লীগ নেতা। বর্তমানে কাউকে যদি কোনভাবেই ঘায়েল করা না যায় তবে, সর্বশেষ পন্থা হচ্ছে, তাকে জামাত নেতা বানিয়ে অপপ্রচার করা। যাতে করে প্রশাসনের আনুকূল্য পাওয়া যায় আসলে ঐ কুচক্রি মহল জানে না যে, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী অত বোকা নয়। আমি ইব্রাহীম সিকদার মনির একটি মসজিদে ইমামতি করি পাশাপাশি সাংবাদিকতা ও মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটতে কাজ করি। যেহেতু, সৎভাবে সাংবাদিকতা করলে অফিস থেকে যে, ভাতা প্রদান করা হয় তা দিয়ে চলে না। যেহেতু আমি অন্যায়ভাবে সংবাদ প্রকাশ করবো বলে এই ভয় দেখিয়ে কারো কাছ থেকে আদায় করতে জানি না, করতে চাই না তার জন্য মহেশপুর একটি মসজিদে ইমামতি করি। বাকেরগঞ্জ উপজেলায় এমন অনেক সাংবাদিক অথবা কথিত অনলাইন পত্রিকার সম্পাদকরা নেশা জাতীয় দ্রব্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অপরাধে জেল খেটেছে আমার অনুরোধ আমার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয় প্রশাসন। আমি অবশ্যই মহামান্য আদালতের আশ্রয় গ্রহণ করবো। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
ইব্রাহীম সিকদার মনির
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক স্বাধীন সংবাদ,
সহ-সভাপতি
বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি,
বরিশাল জেলা।
No comments:
Post a Comment