বরিশাল ব্যুরো . নলচিঠি থানার সুবিতপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড
এলাকায় রাস্তা সংস্কারের জের ধরে ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এলাকাবাসি জানান,গত
শুক্রবার বেলা ১০ টার দিকে হাওলাদার বাড়ির কয়েকজন মিলে রাস্তা মেরামত করা নিয়ে তালতলা বাজারের পাশ্ববর্তি
সরদারবাড়ির লোকদের সাথে কথার কাটাকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ সুবিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি
নেতা জাহাঙ্গীর সরদার, কাওসার সরদার, ও আশিক
সরদার এবং পান্নু মল্লিক সহ আরো
অজ্ঞাত নামা ১৬ / ১৭ জন দলবল একত্রিত হয়ে দেশীয় দাড়ালো অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে
মাসুদ হাওলাদার,সাইদুল হাওলাদার,নয়ন হাওলাদার,ও সজিব হাওলাদার সহ কয়েক জনকে কুপিয়ে
গুরুতর আহত করে। এ সময় আহতদের জীবন নাশের হুমকি
দেয় প্রতি পক্ষরা। আহতদের ¯’ানীয়রা উদ্বার করে
বরিশালে শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।একজনের অব¯’া আসংকা জনক
তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওয়ার্ড চিকিৎসক। এ ঘটনায় বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে
নলচিঠি থানায় অভিযোগ দায়ের করেন আহতদের সজনরা।এদিকে, তালতলা বাজারে আহত মান্নান হাওলাদারের
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগত ১লক্ষ ৭৫ হাজার টাকা সহ মালামাল লুট করে নিয়ে
যায় প্রতিপক্ষ জাহাঙ্গীর সরদার সহ তার ক্যাডার বাহিনী।এলাকায় ধমধমে অব¯’া বিরাজ করছে
বলে জানিয়েছেন আহতদের সজন আরো জানান মেডিকেলের নিচতলার সামনে জাহাঙ্গীর সরদারের ভাড়াকরা
সন্ত্রাসী দিয়ে তাদের পাহাড়া দিয়ে রাখছে।এমন অব¯’ায় প্রশানের হস্তক্ষেপ কামনা করছেন।
No comments:
Post a Comment