৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশাল বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান খসরুকে বিশেষ ক্ষমতা আইনে জেল হাজতে প্রেরন।

4:09 AM 0


শামীম আহমেদ . বরিশাল বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি,ক্রিকেট কন্টোল বোর্ডের সাবেক সহ-সভাপতি অবসরকালীন বিএনপি নেতা আসাদুজ্জামানকে ১৯৭৪ সালের  ১৬() বিশেষ ক্ষমতা (কালো আইনের)ধারায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছে অতিরিক্ত মেট্রোপলিটন আদালতের বিজ্ঞ বিচারক মারুফ আহমেদ। গতকাল সোমবার সকালে বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা পুলিশ) ডিবি হাথে আটক আসাদুজ্জামান খসরুকে জামিনের জন্য আদালতে তোলা হলে বিচারক জামিন বাতিল করেন। চাঁদমারী এলাকা আদালতে থাকা মামলার তথ্য সূত্রে জানা যায় ১৭ সালের কোতয়ালী মডেল থানার এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় বিএনপি পন্থি কয়েকজন আইনজীবী যুবদল,স্বেচ্ছাসেবকদল সহ ছাত্রদলের ২৭জনকে নামধরা আসামী এবং আরো ৭০/জনকে অজ্ঞাতনামাদের আসামী করে ১৯৭৪ সনের (কালো আইন) বিশেষ ক্ষমতা আইনে একটি মামরা দায়ের করেন।যার নং ৬৮৫/১৭,তাং ১৪-১০-২০১৭ইং। উক্ত মামলায় অনেকই জেল হাজত খেটে উচ্চ নিম্ন আদালতের মাধ্যমে জামিন নিয়ে বাহিরে এস যে যার মত করে জীবন-যাপন করছে আর আইনজীবীরা তাদের আইন পেশায় জড়িত রয়েছে। উক্ত মামলার কোথাও আটক বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ ক্রিকেট কন্টোল বোর্ডের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খসরুর নাম কোথাও নেই। কোতয়ালী মডেল থানার এস আই মশিউর রহমান খসরুকে সেই মামলায় আসামী দেখিয়ে আদালতে প্রেরন করে। এদিকে খসরুকে আটক করার বিষয় নিয়ে খোঁজ করতে গিয়ে চাদমারী এলাকা পরিবার সূত্র থেকে জানা যায় হোটেল গ্রান্ড প্লাজার কর্তৃপক্ষ রাজিউর রহমান ফয়সালের সাথে আসাদুজ্জামান খসরুদের সাথে হোটেলের পাশে থাকা জমি নিয়ে বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জেড় ধরে ফয়সাল প্রভাবশালী মহলের ছায়ার উপর ভর করে পুলিশ প্রশাসনকে অনৈতিক ভাবে ব্যাবহার করে তাকে রাজনৈতিক হয়রানী মামলায় জড়িয়ে পুলিশ আদালতে প্রেরন করেন বলে তারা দাবী করে। এছাড়া খসরুর রাজনৈতিক পরিচয় খোঁজ করতে গিয়ে জানা যায় আসাদুজ্জামান খসরু এক সময়ে বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করতেন।১/১১ পেক্ষাপটের সময় বরিশাল ক্লাবে ফেরদৌস আহমেদ কোরাইশির দলের সভায় সাবেক সভাপতি আহসান হাবীব কামাল সাধারন সম্পাদক আসাদুজ্জামান খসরু অংশ গ্রহন করার কারনে রাজনৈতিক ভাবে কর্ণার হয়ে যায় সেই থেকে আসাদুজ্জামান খসরুকে আর প্রকাশ্যে রাজনীতি করতে দেখা যায়নি।এছাড়া পুলিশের মামলা তথ্য সূত্রে দেখা যায় এস আই সাইফুল ইসলাম যখন মামলা দায়ের করেন তখন খসরু বিএনপির কোন মিছিল-মিটিং সভা-সমাবেশে থাকতেন অনুপস্থিত তাহলে কি করে উক্ত মামলায় খসরুকে জড়িয়ে রাতের আধারে গ্রেপতার করে এনে উক্ত মামলায় জড়িয়ে আদালতে প্রেরন করে পুলিশ। রাজনীতি জগতে ঘুমিযে থাকা আসাদুজ্জামান খসরু গ্রেপতার করার বিষয়টি নিয়ে নগরীতে টক অব দ্যা টাউন পরিনত হয়েছে। খসরুকে জামিনের জন্য আদালতে তোলা হলে তার জামীন চেয়ে বিচারকের কাছে প্রার্থনা করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবায়দুল্লাহ সাজু,এ্যাড.মজিবর রহমান,সাবেক আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আনিস উদ্দিন শহীদ,এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু,এ্যাড.নাজিম উদ্দিন আহমেদ পান্না এ্যাড.সরোয়ার হোসন সহ প্রায় অর্ধাশতাধিক আইনজীবী।
Read More

বরিশাল বিসিসিতে বকেয়া বেতনের দাবীতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ মেয়রের পিএস ফরিদের হাতে তিন সাংবাদিক লাঞ্চিত

4:07 AM 0


শামীম আহমেদ . বরিশাল সিটি কর্পোরেশনের তিন মাসের বকেয়া ভাতার দাবীতে ফের আন্দোলনে নেমেছে (বিসিসি) নিয়মিত অনিয়মিত কর্মকর্তা কর্মচারীরা। মেয়রের কক্ষে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের ভিঢিও ফুটেজ ধারন করতে গিয়ে মেয়র আহসান হাবীব কামালের পিএস ফরিদের হাতে লাঞ্চিত হয়েছে এশিয়া টিভি ক্যামেরা পার্সন সোলেইমান,মাছরাঙ্গা টিভি ক্যামেরা পার্সন শুভ স্থানীয় দৈনিক আজকের বরিশাল পত্রিকারফটো সাংবাদিক গতকাল ১১টার দিকে বকেয়া ভাতার দাবীতে মেয়রের কক্ষের সামনে বিক্ষোভ করে পরে তারা এক প্রর্যায়ে মেয়রের কক্ষে প্রবেশ করে মেয়র আহসান হাবীব কামালের সাথে কথা বলা বলার সময় তিন সংবাদ কর্মী ভিডিও ফুটেজ ধারন করা কালীন সময়ে পিএস ফরিদ তাদের সাথে অশুভআচরন করে তাদেরকে মেয়রের কক্ষ থেকে বেড় করে দেয় পিএস ফরিদ। বিক্ষোভকারীরা দোতলায় সকাল ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বকেয়া তিন মাসের পাওয়া টাকার জন্য বিক্ষোভ প্রদর্শন করে।বিক্ষোভরত কর্মকর্তা কর্মচারীরা জানায় গত তিন মাস ধরে নিয়মিত অনিয়মিত প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। অন্যদিকে অনিয়মিত দৈনিক মজুরী ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের তিন মাসের বকেয়া রয়েছে। আর মাত্র কয়েকদিন পর ঈদ কিন্তু এখন পর্যন্ত বেতনের কোন খবর নেই। তাই বেতন ভাতা পরিশোধ করা না হলে কর্ম বিরতিতে যাবেন তারা। এদিকে বেতন ভাতা পরিশোধের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান। এদিকে মেয়র পিএস ফরিদ কর্তৃক তিন সাংবাদিকদের লাঞ্চিত করার ঘটনা ফরিদের কাছে জানতে চাইলে প্রথমে তিনি অস্বিকার করেন যখন ভিডিও স্টিল ছবিতে প্রমান রয়েছে একথা শোনার পর তিনি এবিষয়টি এরিয়ে যাবার চেষ্টা করেন। এছাড়া বিসিসিতে মেয়র পুত্রের পাশাপাশি পিএস ফরিদ নিজেও আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবার কারনে একজন বড় মাপের কর্মকর্তা মনে করেন তিনি।
Read More

বরিশালে তেলের ট্যাংকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

5:16 AM 0


গৌরনদী প্রতিনিধি . বরিশালের গৌরনদী উপজেলায় তেলের ট্যাংকারের ধাক্কায় বাসুদেব অধিকারী (বয়স ২৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। সময় ভ্যানচালক হিরো বল্লব (বয়স ৪০) আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার উত্তর পালরদী এলাকার মদিনা স্ট্যান্ড নামক স্থানে দুর্ঘটনা ঘটে। বাসুদেব আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের নিমাই অধিকারীর ছেলে পেশায় রং মিস্ত্রি। এছাড়া আহত ভ্যানচালক হিরো একই এলাকার মৃত হরেন বিশ্বাসের ছেলে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, তেলের ট্যাংকারটি ভাঙা থেকে সকাল ৮টার দিকে বরিশালের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে মদিনা স্ট্যান্ড অতিক্রমকালে টরকী বন্দরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয় ট্যাংকারটি। এতে ভ্যানযাত্রী বাসুদেব ঘটনাস্থলে নিহত হয় গুরুতর আহত হিরোকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ট্যাংকারটি আটক করতে পারলেও এর চালক হেলপার পালিয়েছে বলে জানিয়েছেন।
Read More

Recent Movies

Post Top Ad