বরিশালে তেলের ট্যাংকারের ধাক্কায় ভ্যানচালক নিহত - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে তেলের ট্যাংকারের ধাক্কায় ভ্যানচালক নিহত



গৌরনদী প্রতিনিধি . বরিশালের গৌরনদী উপজেলায় তেলের ট্যাংকারের ধাক্কায় বাসুদেব অধিকারী (বয়স ২৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। সময় ভ্যানচালক হিরো বল্লব (বয়স ৪০) আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার উত্তর পালরদী এলাকার মদিনা স্ট্যান্ড নামক স্থানে দুর্ঘটনা ঘটে। বাসুদেব আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের নিমাই অধিকারীর ছেলে পেশায় রং মিস্ত্রি। এছাড়া আহত ভ্যানচালক হিরো একই এলাকার মৃত হরেন বিশ্বাসের ছেলে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, তেলের ট্যাংকারটি ভাঙা থেকে সকাল ৮টার দিকে বরিশালের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে মদিনা স্ট্যান্ড অতিক্রমকালে টরকী বন্দরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয় ট্যাংকারটি। এতে ভ্যানযাত্রী বাসুদেব ঘটনাস্থলে নিহত হয় গুরুতর আহত হিরোকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ট্যাংকারটি আটক করতে পারলেও এর চালক হেলপার পালিয়েছে বলে জানিয়েছেন।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad