চৈত্র সংক্রান্তিতে বরিশালে লোকজ অনুষ্ঠান - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

চৈত্র সংক্রান্তিতে বরিশালে লোকজ অনুষ্ঠান



বায়ান্নোর বাংলা ডেক্স বাঙালির সার্বজনীন উৎসব নববর্ষ বরণ বাংলাদেশ গণশিল্পী সং¯’ বরিশাল জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লোকজ অনুষ্ঠান। শুক্রবার বিকেলে বর্ষবিদায় বর্ষবরণ উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই লোকজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোক নৃত্য, আবৃত্তি, বরীন্দ্র, নজরুল, লালন, হাচন, মুর্শিদী, ভাটিয়ালী, বাউল, আঞ্চলিক পুরনো দিনের গান পরিবেশন। সংগঠনের সভাপতি শান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনসহ বরিশালের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ শুভেছা বক্তব্য দেন।  সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ পাš’ জানান, বিগত ২০ বছর ধরে এই ¯’ানে বাঙালি ঐতিহ্যকে ধারণ করে গণশিল্পী সং¯’ এই আয়োজন করে আসছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে অধ্যাপিকা দিপ্তী রানি ঘোষ, অধ্যাপক বিনয় হালদার, বাসুদেব শর্মা, সঞ্জয় হালদার, পিযুষ পাল, সাঈদ পাš’, তানজিম মাহামুদ সিয়াম, পূর্বা সরকার, মাধুরী মস্ত্রী, সুস্মিতা দাস, সালাম মন্ডল, শরিফুল ইসলাম, অবির মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রান্তিক সংগীত বিদ্যালয়ের শিশু শিল্পীরা দি অডেশাস এর সদস্যরা।

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad