বরিশাল নগরের
টাউন স্কুল এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ অক্টোবর) টার দিকে গোপন
সংবাদের ভিত্তিতে এ
অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটকৃতরা হলো
টাউন স্কুল সড়কে
আমিনুল ইসলামের মালিকানাধিন বাড়ির ভাড়াটিয়া ও বানারীপাড়া উপজেলার বলার চাখার গ্রামের মৃত
আলতাফ হাওলাদারের ছেলে মোঃ আনোয়ার হাওলাদার (৫০) এবং তার সহযোগী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার মৃত
মুনসুর হাওলাদারের
ছেলে মোঃ ফিরোজ হাওলাদার (৪০)। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে
কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment