বায়ান্নোর বাংলা ডেস্ক. কেন্দ্রীয় কর্মসূচীর
অংশ হিসেবে বরিশালে বিএনপির কর্মসূচীতে যোগ দিতে এসে
ছাত্রদলের ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নগরের
সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে থেকে তাদেরকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলো, মহানগর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল অভি,
২৭ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারন
সম্পাদক মোঃ মিরাজ হোসেন পলাশ ও রাহাত
তালুকদার।
প্রতক্ষদর্শীরা জানান,
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়কে
প্রত্যাখান করে নগরের সদররোডস্থ
বিএনপি দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের
আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।
এ কর্মসূচীতে যোগ দিতে মিছিল নিয়ে দলীয়
কার্যালয়ে আসার সময় ওই তিনজনকে
আটক করে ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত)
মোঃ আসাদুজ্জামান।

No comments:
Post a Comment