বরিশালে শারদীয় দুর্গোৎসবে আতশবাজি-পটকা নিষিদ্ধ - ৫২র বাংলা - সংবাদ সবসময়

Recent Topic

Post Top Ad

বরিশালে শারদীয় দুর্গোৎসবে আতশবাজি-পটকা নিষিদ্ধ



মনবীর আলম সোহান. বরিশালে শারদীয় দুর্গোসবে আতশবাজি ও পটকা নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসনমঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভা কক্ষে আসন্ন দুর্গোসব উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিকল্প বিদ্যু ব্যবস্থা, মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনের কথা বলা হয়এ সময় আরও বক্তব্য রাখেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ ও ডিবি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, র‌্যাব ৮ এর প্রতিনিধি ক্যাপ্টেন খালেদ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এসএম ইকবাল প্রমুখসভায় সরকারের পক্ষ থেকে বরিশাল মহানগর ও জেলার প্রতিটি পূজা মন্ডপে ৫শকেজি চাল বরাদ্দের কথা জানানো হয়েছে

No comments:

Post a Comment

Recent Movies

Post Top Ad